বাংলাদেশ সেনার ভয়? জাপানে হাত পাততে গিয়েও নির্বাচন নিয়ে মুখ খুললেন ইউনুস, চাপে?

বাংলাদেশ সেনার জুজু তাড়া করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে? কারণ জাপানে গিয়েও বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি কী বললেন?

Published on: May 28, 2025 9:57 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এমনিতে জাপানে যে ইউনুস গিয়েছেন, তার নেপথ্যে আর্থিক টানাটানি আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ভারতে যে রফতানি করত বাংলাদেশ, তা নিয়ে জোরদার ধাক্কা খেয়েছে। সেই পরিস্থিতিতে জাপান থেকে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন ইউনুস। সেইসঙ্গে জাপানের থেকে প্রায় এক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার আশায় আছে বলে জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 9:57 PM

এমনিতে জাপানে যে ইউনুস গিয়েছেন, তার নেপথ্যে আর্থিক টানাটানি আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ ভারতে যে রফতানি করত বাংলাদেশ, তা নিয়ে জোরদার ধাক্কা খেয়েছে। সেই পরিস্থিতিতে জাপান থেকে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন ইউনুস। সেইসঙ্গে জাপানের থেকে প্রায় এক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার আশায় আছে বলে জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

2/5
২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বুধবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে সাক্ষাতের সময় ইউনুস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। ছয় মাসের যে সময়সীমা দিয়েছেন, তারইমধ্যে নির্বাচন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে, ফেসবুক Chief Adviser GOB) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 9:57 PM

২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বুধবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে সাক্ষাতের সময় ইউনুস জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। ছয় মাসের যে সময়সীমা দিয়েছেন, তারইমধ্যে নির্বাচন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। (ছবি সৌজন্যে, ফেসবুক Chief Adviser GOB)

3/5
আর শুধু বিএনপি নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য ইউনুসের উপরে চাপ তৈরি করেছে বাংলাদেশ সেনাও। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। সেই পরিস্থিতিতে বাংলাদেশ সেনার জুজু এবং ঘরোয়া রাজনীতির চাপের মুখে ইউনুস জাপানেও নির্বাচন নিয়ে মুখ খুললেন কিনা, সেই প্রশ্ন উঠছে। (ছবি সৌজন্যে, ফেসবুক Chief Adviser GOB) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 9:57 PM

আর শুধু বিএনপি নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর জন্য ইউনুসের উপরে চাপ তৈরি করেছে বাংলাদেশ সেনাও। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। সেই পরিস্থিতিতে বাংলাদেশ সেনার জুজু এবং ঘরোয়া রাজনীতির চাপের মুখে ইউনুস জাপানেও নির্বাচন নিয়ে মুখ খুললেন কিনা, সেই প্রশ্ন উঠছে। (ছবি সৌজন্যে, ফেসবুক Chief Adviser GOB)

4/5
যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথা মতো অতদিন (২০২৬ সালের জুন পর্যন্ত) অপেক্ষা করতে রাজি নয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বুধবারই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত, যাতে নির্বাচিত সরকার বসতে পারে বাংলাদেশের মসনদে। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 9:57 PM

যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কথা মতো অতদিন (২০২৬ সালের জুন পর্যন্ত) অপেক্ষা করতে রাজি নয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বুধবারই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত, যাতে নির্বাচিত সরকার বসতে পারে বাংলাদেশের মসনদে। (ছবি সৌজন্যে এপি)

5/5
শুধু তাই নয়, বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি তারেক দাবি করেন, অতীতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণের পরে তিন মাসের মধ্যে নির্বাচন করেথে। সেই রেকর্ড আছে বাংলাদেশে। কিন্তু এবার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে ১০ মাস হতে চললেও নির্বাচন করিয়ে উঠতে পারেনি। কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতেই হবে। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 9:57 PM

শুধু তাই নয়, বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি তারেক দাবি করেন, অতীতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণের পরে তিন মাসের মধ্যে নির্বাচন করেথে। সেই রেকর্ড আছে বাংলাদেশে। কিন্তু এবার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরে ১০ মাস হতে চললেও নির্বাচন করিয়ে উঠতে পারেনি। কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতেই হবে। (ছবি সৌজন্যে এপি)

Related Photos