Yunus on Modi: মোদীর কাছে পাত্তা পাননি তিনি, নিজে মুখেই স্বীকার করলেন ইউনুস
হাসিনা ইস্যুতে মোদী যে ইউনুসকে পাত্তা দেননি, সেই কথা এবার নিজে মুখে স্বীকার করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। লন্ডনে এক অনুষ্ঠানে এই নিয়ে মুখ খোলেন মহম্মদ ইউনুস।
Published on: Jun 12, 2025 6:48 AM IST
1/6

Published on Jun 12, 2025 6:48 AM
ছাত্র আন্দোলনের মুখে গত অগস্টে তাঁর সরকারের পতন হয়েছিল। এরপর দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধে করে। তবে নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। বরং বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও ভারত সরকার হাসিনার এখানে থাকার মেয়াদ বৃদ্ধি করে। (Bloomberg)
2/6

Published on Jun 12, 2025 6:48 AM
ভারতের মাটি থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে কোনও রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করার বিষয়টি নিজে মুখে স্বীকার করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ব্রিটেনের মাটিতে ভারতের নামে 'নালিশ' করার চেষ্টায় অবশ্য প্রমাণ করলেন, মোদীর কাছে সেভাবে পাত্তাই পাননি ইউনুস। (Bloomberg)
3/6

Published on Jun 12, 2025 6:48 AM
লন্ডনের চ্যাথাম হাউজে বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ ইউনুস বলেন, 'ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের চেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।' ব্রিটিশ থিংক ট্যাঙ্কের ইন্টারেক্টিভ সেশনে ইউনুসের মন্তব্যের বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (Bloomberg)
4/6
Published on Jun 12, 2025 6:48 AM
এদিকে লন্ডনের অনুষ্ঠানে ইউনুস বলেন, গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদী এবং তাঁর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সময় শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য বন্ধ করতে তিনি মোদীর সহায়তা চেয়েছিলেন। তিনি বলেন, 'যখন আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, আমি শুধু বলেছিলাম যে আপনি যদি হাসিনাকে আপ্যায়ন করতে চান, আমি আপনাকে সেই নীতি ত্যাগ করতে বাধ্য করতে পারি না। কিন্তু তিনি যেভাবে কথা বলছেন বাংলাদেশের মানুষের সঙ্গে সেভাবে কথা বলতে না পারেন, এটা নিশ্চিত করতে দয়া করে আমাদের সহায়তা করুন।' (REUTERS)
5/6

Published on Jun 12, 2025 6:48 AM
ইউনুসের কথায়, 'বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আমার প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেখ হাসিনার সব অপরাধের জন্য তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। তাই তাঁকে সেই নোটিশের জবাব দিতে হবে। এটি একটি লিগ্যাল নোটিশ, সুতরাং আমাদের ইন্টারপোলের কাছে যেতে হবে এবং এর মাধ্যমে যা কিছু করার তা করতে হবে।' (HT_PRINT)
6/6

Published on Jun 12, 2025 6:48 AM
E-Paper

