Bangladesh Latest Update: নিজেকে বড় দেখাতে বিদেশের মাটিতেই বাংলাদেশিদের ‘অপমান’ ইউনুসের? জ্বলে উঠল ক্ষোভের আগুন
নিজেকে জাহির করতে বিদেশের মাটিতে দাঁড়িয়েই বাংলাদেশিদের ‘অপমান’ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস? তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হল। তা নিয়ে বাংলাদেশে ক্ষোভের আগুন জ্বলে উঠল। কী বলা হল?
Published on: Jun 14, 2025 8:59 AM IST
1/5

Published on Jun 14, 2025 8:59 AM
সেই বিতর্কের মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম দিকেই বাংলাদেশে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছেন ইউনুস এবং তারেক। আগে ইউনুস বলেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে ভোট করা হবে। আর এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের সওয়াল করছিলেন তারেকরা। (ছবি সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 14, 2025 8:59 AM
যে টাকা দেবেন, তাঁকে ভোট দেবেন - সেই ধারায় তাঁরা নির্বাচন করতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে গণভোটের বিষয়টিও বাংলাদেশের বেশিরভাগ মানুষের উপর দিয়ে যাবে বলেও দাবি করেন ইউনুস। তাঁর দাবি, অধিকাংশ মানুষই সেই বিষয়টি বুঝবেন না। তাঁরা হাসাহাসি করবেন। (ছবি সৌজন্যে এএফপি)
3/5

Published on Jun 14, 2025 8:59 AM
নিজের দেশের মানুষদেরই কি অপমান করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস? তাঁর একটি মন্তব্যের পরে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। লন্ডন সফরের মধ্যেই ইউনুস দাবি করেন, বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেন। যাই বলা হোক না কেন, তাঁরা বলে দেবেন, যে টাকা দেবেন, তাঁর পক্ষে ভোট দেবেন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
4/5

Published on Jun 14, 2025 8:59 AM
যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির মধ্যে যে কায়দায় 'সমঝোতা' হয়েছে, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছে একাধিক রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামির মতো দলের বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু স্রেফ একটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কীভাবে নির্বাচনের সময় করতে পারে সরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছে। (ছবি সৌজন্যে এএফপি)
5/5
Published on Jun 14, 2025 8:59 AM
E-Paper

