Multibagger Suzlon Share Latest Update: ৬৬ টাকার রেটে চলছে এই স্টক, ২০ কোটি শেয়ার বিক্রি করবে প্রোমোটাররা
সুজলন এনার্জি লিমিটেডের স্টকটি বিএসই সূচকে ৬৬.৭৪ টাকায় রয়েছে বর্তমানে। সেই সংস্থারই ২০ কোটি শেয়ার বিক্রি করবে প্রোমোটাররা।
Published on: Jun 8, 2025 1:04 PM IST
1/5

Published on Jun 8, 2025 1:04 PM
এনার্জি সেক্টরের কোম্পানি সুজলন এনার্জি লিমিটেডের প্রোমোটাররা ব্লক ডিলের মাধ্যমে ২০ কোটি শেয়ার বিক্রি করতে পারেন বলে দাবি করা হয়েছে লাইভহিন্দুস্তানের রিপোর্টে। এই চুক্তির মাধ্যমে সংস্থাটি প্রায় ১,৩০০ কোটি টাকা তুলতে চায় বাজার থেকে। শেয়ারের বর্তমান বাজার মূল্য থেকে ২ শতাংশ পর্যন্ত ছাড়ে এই লেনদেন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। (PTI)
2/5
Published on Jun 8, 2025 1:04 PM
২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে সুজলন এনার্জির মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ৩,৮২৫.১৯ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগে একই ত্রৈমাসিকে ছিল ২,২০৭.৪৩ কোটি টাকা। পুরো ২০২৪-২৫ অর্থবর্ষে সংস্থার নিট মুনাফা আগের অর্থবর্ষের ৬৬০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২,০৭২ কোটি টাকা। ২০২৩-২৪ সালে মোট আয় ৬,৫৬৭.৫১ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-১৯ সালে ১০,৯৯৩.১৩ কোটি টাকা হয়েছে। (REUTERS)
3/5

Published on Jun 8, 2025 1:04 PM
সুজলন এনার্জি লিমিটেডের স্টকটি বিএসই সূচকে ৬৬.৭৪ টাকায় রয়েছে বর্তমানে। শুক্রবার স্টকটির গ্রাফ নিম্নমুখী ছিল। গত বছরের ৭ এপ্রিল শেয়ারটির দাম ৫২-সপ্তাহের মধ্যে সবচেয়ে নীচে ছিল - ৪৬ টাকা। এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে এই সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল- ৮৬.০৪ টাকা। (PTI)
4/5

Published on Jun 8, 2025 1:04 PM
গত দুই বছরে এই শেয়ারটি বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। সুজলন স্টকের লক্ষ্য মূল্য (টার্গেট প্রাইস) ৮৩ টাকা নির্ধারণ করেছে ব্রোকারেজ মতিলাল ওসওয়াল। আপাতত সুজলন এনার্জিতে 'বাই' রেটিং রেখেছে মতিলাল ওসওয়াল। ব্রোকারেজ হাইলাইট করেছে যে সুজলনের ডেলিভারি এবং ইবিআইটিডিএ যথাক্রমে 15% এবং 38% প্রত্যাশার চেয়ে এগিয়ে। (PTI)
5/5

Published on Jun 8, 2025 1:04 PM
E-Paper

