Mysterious Pak Boat near Indian Coast: মহারাষ্ট্র উপকূল থেকে মাত্র ২ নটিকাল মাইল দূরে সন্দেহজনক পাক বোট, ধরা পড়ল রাডারে

ফের কি ২৬/১১-র মতো কোনও হামলার ছক কষা হচ্ছে? মহারাষ্ট্রে রায়গড়ের কাছে এক রহস্যজনক 'বিদেশি' বোট ধরা পড়েছে রাডারে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। এই আবহে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Updated on: Jul 7, 2025 1:38 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে উপকূলে পৌঁছেছেন। পুলিশ সুপার একটি বার্জ ব্যবহার করে নৌকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে নৌকাটিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্থ হচ্ছে বারবার।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 1:38 PM

রায়গড়ের পুলিশ সুপার আঁচল দালাল এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখতে উপকূলে পৌঁছেছেন। পুলিশ সুপার একটি বার্জ ব্যবহার করে নৌকায় পৌঁছানোর চেষ্টা করলেও আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে নৌকাটিতে পৌঁছানোর প্রচেষ্টা বাধাগ্রস্থ হচ্ছে বারবার। (PTI)

2/4
এই আবহে পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা সেই এলাকার নিরাপত্তা জোরদার করে। নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়গড় পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি), বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস), নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 1:38 PM

এই আবহে পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা সেই এলাকার নিরাপত্তা জোরদার করে। নৌকাটির খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় রায়গড় পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি), বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস), নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। (PTI)

3/4
কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। বলা হয়, 'সম্ভবত সেটি পাকিস্তানি মাছ ধরার বোট'। এটি রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছিল। এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সেই নৌকাটা ধরা গেলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 1:38 PM

কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর রাডারে ধরা পড়ে একটি নৌকা। বলা হয়, 'সম্ভবত সেটি পাকিস্তানি মাছ ধরার বোট'। এটি রেভদান্ডার কোরলাই উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে অবস্থিত ছিল। এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সেই নৌকাটা ধরা গেলে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে। (AFP)

4/4
সোমবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি 'সন্দেহজনক' নৌকা দেখা যায়। এরপর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এক আধিকারিক জানিয়েছেন, সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 1:38 PM

সোমবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি 'সন্দেহজনক' নৌকা দেখা যায়। এরপর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এক আধিকারিক জানিয়েছেন, সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। (AFP)

Related Photos