ভিড় এড়িয়ে নৈহাটির বড়মার কাছে ভালোভাবে শান্তিতে পুজো দিতে চান, জানুন দীর্ঘদিনের ভক্তদের টিপস
নৈহাটির বড়মা মানেই তাবত বাঙালির কাছে এক ভিন্ন আবেগ। মা কালীর এই বিশেষ রূপের কাছে সারা বছরই পুজোর ঢল নামে। বিশেষ তিথিগুলিতে রীতিমতো ভিড় জমে যায় মেন রাস্তায়। এই অবস্থায় ভিড় এড়িয়ে যদি পুজো দিতে চান, তাহলে কী করবেন দেখে নিন।
Published on: Jun 16, 2025 7:50 PM IST
1/5

Published on Jun 16, 2025 7:50 PM
নৈহাটির বড়মার প্রতিষ্ঠা হয়েছিল গত শতকে। ১৯০০ সালের গোড়ার দিকে ভবেশ চক্রবর্তী তাঁর বন্ধুদের সঙ্গে নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাস দেখতে। সেখানে বিশাল বিশাল মূর্তি তাঁর মনে দাগ কাটে। সেই রাতেই তাঁকে স্বপ্নে দেখা দিয়েছিলেন তাঁর গৃহদেবী মা কালী।
2/5

Published on Jun 16, 2025 7:50 PM
অভিজ্ঞ বেশ কিছু ভক্তরা জানাচ্ছেন, সকাল সকাল যদি মায়ের কাছে পুজো দিতে যাওয়া যায়, তাহলে নিজে পুজো দেওয়া যায়। পাশাপাশি এই সময় ভিড় একদম থাকে না বললেই চলে। যত বেলা বাড়ে, তত ভিড় বাড়়তে শুরু করে। তাই সকালই উৎকৃষ্ট সময় পুজো দেওয়ার। (ছবি - ফেসবুক NAIHATI BARAKALI PUJA SAMITY)
3/5

Published on Jun 16, 2025 7:50 PM
সেই থেকে আজ পর্যন্ত বড়মার মহিমা অক্ষুণ্ন রয়েছে। মাকে প্রতি বছরই গয়না ও শাড়ি দান করেন তার অগনিত ভক্তরা। প্রতি বছর ভক্তদের দেওয়া গয়নাতে সেজে ওঠেন মা। সারা অঙ্গ জুড়ে অগণিত গয়নার দীপ্তিও রীতিমতো নজর কাড়ে সকলের। তবে এই মন্দিরে মায়ের কাছে ভিড় এড়িয়ে পুজো কী করে দেওয়া যায়, তা অনেকেই জানতে চান। আসুন জেনে নেওয়া যাক সেই ব্যাপারে। (ছবি - ফেসবুক NAIHATI BARAKALI PUJA SAMITY)
4/5

Published on Jun 16, 2025 7:50 PM
প্রতি শনি ও মঙ্গলবার ও বিশেষ বিশেষ তিথিতে মায়ের কাছে পুজোর জন্য ভক্তদের ঢল নামে। সেই দিনগুলিতেও এই একই নিয়ম মেনে পুজো দিতে যাওয়া ভালো। তাহলে আর সমস্যায় পড়ার কোনও ব্যাপার থাকে না। (ছবি - ফেসবুক NAIHATI BARAKALI PUJA SAMITY)
5/5

Published on Jun 16, 2025 7:50 PM
E-Paper

