Modi's possible Maldives Visit: বিতর্ক অতীত, 'অপমান' ভুলে চিন ঘনিষ্ঠ মুইজ্জুর দেশে যেতে পারেন মোদী, ঘুম উড়বে চিনের?
মলদ্বীপে ভারতের ভূমিকা নিয়ে বছরের পর বছর ধরে বিরোধিতা করে এসেছিলেন মলদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তাঁর মন্ত্রীরা অপমান করেছিলেন মোদীকে। দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে বিগত কয়েক মাসে ভারত ইস্যুতে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন মুইজ্জু। যা চিনের মাথা ব্যথার কারণ হতে পারে।
Published on: Jul 5, 2025 7:50 AM IST
1/6

Published on Jul 5, 2025 7:50 AM
প্রসঙ্গত, 'চিনপন্থী' হিসেবে পরিচিত মহম্মদ মুইজ্জু মলদ্বীপের মসনদে বসতেই মালে এবং দিল্লির সম্পর্কে তিক্ততা বেড়েছিল। তবে 'পুরনো বন্ধুর' সঙ্গে বেশিদিন বিবাদে জড়িয়ে থাকা সম্ভব হল না মলদ্বীপের পক্ষে। এই আবহে দিল্লি সফরেও এসেছিলেন মুইজ্জু। মুইজ্জুর ভারত সফরকালে ভারতের তরফ থেকে মোট ৬৩০০ কোটি টাকার সাহায্য দেওয়ার ঘোষণাও করা হয়েছিল। (HT_PRINT)
2/6

Published on Jul 5, 2025 7:50 AM
উল্লেখ্য, মলদ্বীপে ভারতের ভূমিকা নিয়ে বছরের পর বছর ধরে বিরোধিতা করে এসেছিলেন মলদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তাঁর অভিযোগ ছিল, ভারত তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। এই ইস্যুকে হাতিয়ার করেই ভোটে লড়েছিলেন তিনি। তবে রাষ্ট্রপতি হওয়ার পর গত ৩ মে প্রথমবার মুইজ্জু মেনে নিয়েছিলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে 'কোনও গুরুতর উদ্বেগ নেই'।
3/6

Published on Jul 5, 2025 7:50 AM
গত ৩ মে ১৫ ঘণ্টার রেকর্ড ভাঙা সাংবাদিক সম্মেলন করেন মুইজ্জু। সেই সময়ই তিনি ভারত সম্পর্কে নিজের 'অবস্থান পরিবর্তনের' বিষয়টি জানান। এর আগে ভারতের সঙ্গে একটা সময় মলদ্বীপের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। মুইজ্জুর মন্ত্রীরা মোদীকে নিয়ে কুমন্তব্য পর্যন্ত করেছিলেন। তবে তারপর মালদ্বীপের সৈকতে আছড়ে পড়েছে বহু ঢেউ। ক্রমেই মুইজ্জুর সরকারের অবস্থান পাল্টেছে ভারত নিয়ে। চিনপন্থী মুইজ্জু ক্রমেই ভারতের ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করেছেন। এবং ফের একবার মালের সঙ্গে দিল্লির সম্পর্ক মধুর হচ্ছে। মুইজ্জুর এই ভোল বদল অবশ্য চিনের মাথা ব্যথার কারণ হতে পারে। এই মুইজ্জু ভোটে জেতার পরে চিন ভেবেছিল, মলদ্বীপকে ঘুঁটি বানিয়ে ভারত মহাসাগরে ছড়ি ঘোরাবে তারা। (PTI)
4/6

Published on Jul 5, 2025 7:50 AM
মলদ্বীপে গত প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গদিতে বসেছিলেন চিনপন্থী মহম্মদ মুইজ্জু। এরপর থেকেই একের পর এক ইস্যুতে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল মালে। আদতে ভারত বিরোধিতার রাজনীতিতেই গদিতে বসেছিলেন মুইজ্জু। তবে প্রয়োজনের সময় সেই ভারতের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছিল মলদ্বীপকে। আর দ্বীপরাষ্ট্রের চরম সংকটের সময়ে ফের একবার স্বীস্তি দেয় সেই ভারতই। আর তাই মুইজ্জুও নিজের অবস্থান বদল করছেন ভারত নিয়ে। এদিকে মুইজ্জুর এই ভারত প্রীতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে চিনের জন্য। (AFP)
5/6

Published on Jul 5, 2025 7:50 AM
লাক্ষাদ্বীপ সফরের সময় নরেন্দ্র মোদীকে মলদ্বীপের মন্ত্রীরা অপমান করেছিলেন। সেই মলদ্বীপেই এবার যেতে পারেন মোদী। রিপোর্ট অনুযায়ী, ২৬ জুলাই মলদ্বীপের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদী সেখানে যেতে পারেন। বিগত বছরগুলিতে ভারতের কূটনৈতিক প্রভাব বিস্তারের এক নজির হয়ে থাকতে পারে এই সফর। এদিকে মুইজ্জু সেই দেশের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে মোদীর প্রথম মলদ্বীপ সফর। (ছবি সৌজন্যে পিটিআই)
6/6

Published on Jul 5, 2025 7:50 AM
E-Paper

