India-Iran talk after US attack: আমেরিকা হামলা করতেই তড়িঘড়ি ‘বন্ধু’ ভারতকে ফোন ইরানের, মোদীকে বলল ‘আপনার কথা….’

ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পরা হামলা চালানোর পরে মধ্য়প্রাচ্যের দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তেজনা প্রশমনের বার্তা দিলেন তিনি। আর কী কথা হল?

Published on: Jun 22, 2025 4:39 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
আর মোদী এমন একটা সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন, যার কয়েক ঘণ্টা আগেই তেহরানে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাফল্যের সঙ্গে ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আর তারপর মার্কিন সামরিক বিমান সুরক্ষিতভাবে ফিরে গিয়েছে বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 4:39 PM

আর মোদী এমন একটা সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন, যার কয়েক ঘণ্টা আগেই তেহরানে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাফল্যের সঙ্গে ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আর তারপর মার্কিন সামরিক বিমান সুরক্ষিতভাবে ফিরে গিয়েছে বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

2/6
মধ্য-প্রাচ্যের সংঘাতে আমেরিকা সরাসরি জড়িয়ে যাওয়ার পরেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুরে মোদী বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললাম। বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। সম্প্রতি যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি।’ (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 4:39 PM

মধ্য-প্রাচ্যের সংঘাতে আমেরিকা সরাসরি জড়িয়ে যাওয়ার পরেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুরে মোদী বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললাম। বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। সম্প্রতি যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি।’ (ছবি সৌজন্যে এএফপি)

3/6
সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘অবিলম্বে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছি আবারও। আগামিদিনে আলোচনার টেবিলে বসা এবং কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে, যাতে যত দ্রুত সম্ভব আঞ্চলিক শান্তি, সুরক্ষা এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছিল।’ সেই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট কী বলেছেন, তা অবশ্য আপাতত জানানো হয়নি। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 4:39 PM

সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘অবিলম্বে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছি আবারও। আগামিদিনে আলোচনার টেবিলে বসা এবং কূটনীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে, যাতে যত দ্রুত সম্ভব আঞ্চলিক শান্তি, সুরক্ষা এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছিল।’ সেই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট কী বলেছেন, তা অবশ্য আপাতত জানানো হয়নি। (ছবি সৌজন্যে এএফপি)

4/6
মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, আমেরিকার মিসৌরি থেকে ৩৭ ঘণ্টা উড়ে এসে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে বি-২ বম্বার বা বোমারু বিমান। তারপর ফিরে যায় আমেরিকায়। আর মাঝ-আকাশে একাধিকবার জ্বালানি ভরেছিল। যা বিশ্বের ইতিহাসে সবথেকে দামি সামরিক বিমান। প্রতিটি বিমান তৈরি করতে খরচ হয় ২.১ বিলিয়ন ডলারের মতো (ভারতীয় মুদ্রায় ১,৮০০ কোটি টাকার মতো)। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 4:39 PM

মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, আমেরিকার মিসৌরি থেকে ৩৭ ঘণ্টা উড়ে এসে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে বি-২ বম্বার বা বোমারু বিমান। তারপর ফিরে যায় আমেরিকায়। আর মাঝ-আকাশে একাধিকবার জ্বালানি ভরেছিল। যা বিশ্বের ইতিহাসে সবথেকে দামি সামরিক বিমান। প্রতিটি বিমান তৈরি করতে খরচ হয় ২.১ বিলিয়ন ডলারের মতো (ভারতীয় মুদ্রায় ১,৮০০ কোটি টাকার মতো)। (ছবি সৌজন্যে এপি)

5/6
সূত্রের খবর, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে ছ'টি ‘বাঙ্কার বাস্টার’ জিবিইউ৫৭ বোমা ব্যবহার করেছে আমেরিকা। বি-২ বোমারু বিমান থেকে সেই বোমাগুলি ফেলে ফোরদো পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়। আর বাকি দুটি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য টোমাহক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। সরকম ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 4:39 PM

সূত্রের খবর, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে ছ'টি ‘বাঙ্কার বাস্টার’ জিবিইউ৫৭ বোমা ব্যবহার করেছে আমেরিকা। বি-২ বোমারু বিমান থেকে সেই বোমাগুলি ফেলে ফোরদো পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়। আর বাকি দুটি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য টোমাহক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে। সরকম ৩০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

6/6
সূত্রের খবর, মোদীকে ফোন করেন ইরানের প্রেসিডেন্টই। বিস্তারিতভাবে মোদীকে পুরো ব্যাপারটা জানিয়েছেন। ৪৫ মিনিট ধরে কথা হয় তাঁদের। ভারতকে বন্ধু হিসেবে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থার ক্ষেত্রে ভারতের কণ্ঠস্বর যে গুরুত্বপূর্ণ, সেটাও জানিয়েছেন। তবে পাকিস্তানকে ফোন করেছেন কিনা, তা স্পষ্ট নয়। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 4:39 PM

সূত্রের খবর, মোদীকে ফোন করেন ইরানের প্রেসিডেন্টই। বিস্তারিতভাবে মোদীকে পুরো ব্যাপারটা জানিয়েছেন। ৪৫ মিনিট ধরে কথা হয় তাঁদের। ভারতকে বন্ধু হিসেবে উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, আঞ্চলিক শান্তি এবং স্থিতাবস্থার ক্ষেত্রে ভারতের কণ্ঠস্বর যে গুরুত্বপূর্ণ, সেটাও জানিয়েছেন। তবে পাকিস্তানকে ফোন করেছেন কিনা, তা স্পষ্ট নয়। (ছবি সৌজন্যে এএফপি)

Related Photos