Modi-Trump Phone Conversation Details: 'আমেরিকায় আসতে পারবেন?' জানতে চেয়েছিলেন ট্রাম্প, মোদী বললেন...

ভারত পাকিস্তান সংঘাতের আবহে বারংবার সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করা ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব মোদীর। এদিকে মোদীকে আমেরিকা হয়ে ক্রোয়েশিয়া যাওয়ার অনুরোধ করেছিলেন ট্রাম্প। তবে মোদী সেই অনুরোধ রক্ষা করেননি।

Published on: Jun 18, 2025 12:03 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় নাকি তিনি মোদীকে কিছু সময়ের জন্য আমেরিকায় আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তা সরাসরি প্রত্যাখ্যান করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন। তিনি বলেন, ফোনালাপটি প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় এবং দুই নেতা বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2025 12:03 PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় নাকি তিনি মোদীকে কিছু সময়ের জন্য আমেরিকায় আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তা সরাসরি প্রত্যাখ্যান করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন। তিনি বলেন, ফোনালাপটি প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয় এবং দুই নেতা বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

2/5
বিদেশ সচিব বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কানাডা থেকে ফেরার পথে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন কিনা, তবে প্রধানমন্ত্রী পূর্ব সময়সূচির কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে অপারগতা প্রকাশ করেছিলেন। তিন দেশ সফরের তৃতীয় ও শেষ ধাপে এখন মোদী ক্রোয়েশিয়ায় যাবেন মোদী।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2025 12:03 PM

বিদেশ সচিব বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কানাডা থেকে ফেরার পথে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন কিনা, তবে প্রধানমন্ত্রী পূর্ব সময়সূচির কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে অপারগতা প্রকাশ করেছিলেন। তিন দেশ সফরের তৃতীয় ও শেষ ধাপে এখন মোদী ক্রোয়েশিয়ায় যাবেন মোদী।

3/5
এই ত্রিদেশীয় সফরে তাঁর দ্বিতীয় গন্তব্য কানাডার সফর বেশ সফল ছিল মোদীর জন্য। কানাডাতেই ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প আগেভাগে আমেরিকায় ফিরে যাওয়ায় সেই বৈঠক আর হয়নি। পরে ট্রাম্পের অনুরোধে মোদী ফোনে কথা বলেন তাঁর সঙ্গে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2025 12:03 PM

এই ত্রিদেশীয় সফরে তাঁর দ্বিতীয় গন্তব্য কানাডার সফর বেশ সফল ছিল মোদীর জন্য। কানাডাতেই ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প আগেভাগে আমেরিকায় ফিরে যাওয়ায় সেই বৈঠক আর হয়নি। পরে ট্রাম্পের অনুরোধে মোদী ফোনে কথা বলেন তাঁর সঙ্গে।

4/5
সেই কথোপকথনের সময় 'অপারেশন সিঁদুর' এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে বিশেষভাবে আলোচনা হয় মোদী এবং ট্রাম্পের মধ্যে। সেই সময়ই প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে অপারেশন সিঁদুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কোনও ভূমিকা ছিল না।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2025 12:03 PM

সেই কথোপকথনের সময় 'অপারেশন সিঁদুর' এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে বিশেষভাবে আলোচনা হয় মোদী এবং ট্রাম্পের মধ্যে। সেই সময়ই প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে অপারেশন সিঁদুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কোনও ভূমিকা ছিল না।

5/5
প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে বলেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপগুলি 'ভারসাম্যপূর্ণ, সুনির্দিষ্ট' ছিল। তিনি আরও বলেন, ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ২২ এপ্রিলের পর এই সংকল্প আরও জোরদার হয়েছে। এর আগে জি৭ সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে কারও নাম না করেই দ্বিচারিতা ত্যাগের বার্তা দিয়েছিলেন মোদী।   (@MEAIndia)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 18, 2025 12:03 PM

প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে বলেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপগুলি 'ভারসাম্যপূর্ণ, সুনির্দিষ্ট' ছিল। তিনি আরও বলেন, ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ২২ এপ্রিলের পর এই সংকল্প আরও জোরদার হয়েছে। এর আগে জি৭ সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে কারও নাম না করেই দ্বিচারিতা ত্যাগের বার্তা দিয়েছিলেন মোদী। (@MEAIndia)

Related Photos