Modi-Milei talks in Argentina: পহেলগাঁও হামলার নিন্দায় আর্জেন্টাইন প্রেসিডেন্ট, ধন্যবাদ জানালেন মোদী, কথা আর কী নিয়ে?

পহেলগাঁও জঙ্গি হামলা থেকে ডিফেন্স, ইউপিআই, কৃষি, বাণিজ্য, মহাকাশ, ক্রিকেট, ফুটবলের মতো একাধিক ইস্যুতে কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মিলেইর মধ্যে।

Published on: Jul 6, 2025 9:56 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পি কুমারন জানান, মহাকাশ খাতে স্যাটেলাইট উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে মিলেই এবং মোদীর মধ্যে। এদিকে ভারতে চলা 'ড্রোন দিদি' প্রকল্পের বিষয়ে মিলেইকে বলেন মোদী। কীভাবে ভারতে মহিলারা ড্রোন ব্যবহার করে কৃষি খাতে এগিয়ে যাচ্ছেন, তা মিলেইকে বোঝান মোদী। এদিকে ভারতের ইউপিআই সার্ভিস নিয়েও মিলেইয়ের সঙ্গে কথা হয় মোদীর।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 9:56 AM

পি কুমারন জানান, মহাকাশ খাতে স্যাটেলাইট উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে মিলেই এবং মোদীর মধ্যে। এদিকে ভারতে চলা 'ড্রোন দিদি' প্রকল্পের বিষয়ে মিলেইকে বলেন মোদী। কীভাবে ভারতে মহিলারা ড্রোন ব্যবহার করে কৃষি খাতে এগিয়ে যাচ্ছেন, তা মিলেইকে বোঝান মোদী। এদিকে ভারতের ইউপিআই সার্ভিস নিয়েও মিলেইয়ের সঙ্গে কথা হয় মোদীর। (AFP)

2/5
এদিকে আর্জেন্টিনাকে বাঘ, সিংহ ইত্যাদি সংরক্ষণের জন্য 'বিগ ক্যাট' জোটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেইলিকে ভারত এবং গুজরাটের সিংহ অভয়ারণ্য পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন এই বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী মোদী।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 9:56 AM

এদিকে আর্জেন্টিনাকে বাঘ, সিংহ ইত্যাদি সংরক্ষণের জন্য 'বিগ ক্যাট' জোটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলেইলিকে ভারত এবং গুজরাটের সিংহ অভয়ারণ্য পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন এই বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী মোদী। (AFP)

3/5
মিলেইকে মোদী জানান, আর্জেন্টিনার হেলিকপ্টার বহরের রক্ষণাবেক্ষণে সাহায্য করতে পারে ভারত। আর্জেন্টিনাকে এর জন্য প্ল্যাটফর্ম অফার করেছে ভারত। মিলেই-মোদী বৈঠকে মহাকাশ খাতে স্যাটেলাইট উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন। এছাড়া রেল, বিদ্যুৎ, অর্থনৈতিক সহযোগিতা, ফার্মার মতো বিষয় নিয়েও কথা হয় দু'জনের।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 9:56 AM

মিলেইকে মোদী জানান, আর্জেন্টিনার হেলিকপ্টার বহরের রক্ষণাবেক্ষণে সাহায্য করতে পারে ভারত। আর্জেন্টিনাকে এর জন্য প্ল্যাটফর্ম অফার করেছে ভারত। মিলেই-মোদী বৈঠকে মহাকাশ খাতে স্যাটেলাইট উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন। এছাড়া রেল, বিদ্যুৎ, অর্থনৈতিক সহযোগিতা, ফার্মার মতো বিষয় নিয়েও কথা হয় দু'জনের। (AFP)

4/5
পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। এছাড়া ক্রিকেট-ফুটবল সহ কৃষি, মহাকাশ, বাঘ-সিংহ সংরক্ষণ, বাণিজ্য, সামরিক সহযোগিতা, খনিজ পদার্থ, জ্বালানির বিষয়ে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাভিয়ের মিলেই। এদিকে ব্রিকসে আর্জেন্টিনাকে অন্তর্ভুক্ত করা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে, ভারতের বিদেশ সচিব (পূর্ব) পি কুমারন জানান, এই নিয়ে কথা হয়নি দু'জনের।   (@narendramodi X)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 9:56 AM

পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। এছাড়া ক্রিকেট-ফুটবল সহ কৃষি, মহাকাশ, বাঘ-সিংহ সংরক্ষণ, বাণিজ্য, সামরিক সহযোগিতা, খনিজ পদার্থ, জ্বালানির বিষয়ে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাভিয়ের মিলেই। এদিকে ব্রিকসে আর্জেন্টিনাকে অন্তর্ভুক্ত করা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কোনও আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে, ভারতের বিদেশ সচিব (পূর্ব) পি কুমারন জানান, এই নিয়ে কথা হয়নি দু'জনের। (@narendramodi X)

5/5
বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, পহেলগাঁওতে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর জন্য রাষ্ট্রপতি মিলেইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি আর্জেন্টিনার সংহতির প্রশংসা করেন প্রেসিডেন্ট মিলেই। দুই নেতা একমত হন যে সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি গুরুতর হুমকি এবং এই হুমকির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই জোরদার করার জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 6, 2025 9:56 AM

বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, পহেলগাঁওতে বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর জন্য রাষ্ট্রপতি মিলেইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতি আর্জেন্টিনার সংহতির প্রশংসা করেন প্রেসিডেন্ট মিলেই। দুই নেতা একমত হন যে সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি গুরুতর হুমকি এবং এই হুমকির বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই জোরদার করার জন্য তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। (REUTERS)

Related Photos