NCP on Bangladesh Election Latest Update: অস্থিতিশীল বাংলাদেশ? ভোটের বিরোধিতায় নয়া বিস্ফোরক অভিযোগ 'বাচ্চাদের দলের'
এর আগে আওয়ামি লিগের বিরুদ্ধে ছিল তাদের লড়াই। এবার কি বাংলাদেশের তরুণ 'বিপ্লবীদের' নিশানায় বিএনপি? এদিকে রাজনৈতিক দল খুললেও ভোটকে ভয় পাচ্ছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লারা?
Published on: Jun 1, 2025 6:21 AM IST
1/5

Published on Jun 1, 2025 6:21 AM
এরপর এনসিপি নেতা বলেন, 'ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পরিবর্তন চলছে। বাংলাদেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেওয়া যাবে না। স্থায়ী সুষ্ঠু নির্বাচনব্যবস্থা প্রত্যাশা করে এনসিপি। কিন্তু তা না করে নামমাত্র নির্বাচন করলে সেটি আগামী প্রজন্মের সঙ্গে গাদ্দারি করা হবে।' এদিকে তাঁর আরও অভিযোগ, বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন না। (AFP)
2/5

Published on Jun 1, 2025 6:21 AM
নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন, 'পুরো কমিশন পরিবর্তন করতে হবে। সংস্কার না করে নির্বাচন করতে গেলে দেশ গভীর সংকটে পড়বে। কিন্তু তরুণ প্রজন্ম সেটা হতে দেবে না।' এরপর বিএনপিকে তোপ দেগে নাসিরুদ্দিন বলেন, 'ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন, তারা দেশকে অস্থিতিশীল করছেন। এ ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না।' উল্লেখ্য, সম্প্রতিক সময়ে এসিপিকে 'পোলাপানদের দল' (বাচ্চাদের দল) বলে সম্বোধন করে কটাক্ষ করছে বিএনপি। সেই পোলাপানদের দলের এখন অভিযোগ, বিএনপি নাকি বাংলাদশকে অস্থিতিশীল করে তুলতে চায়। (AP)
3/5

Published on Jun 1, 2025 6:21 AM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি দাবি করলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তাঁর কথায়, বর্তমান সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদীব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। তিনি বলেন, 'ফ্যাসিবাদী ব্যবস্থায় বদল আনা মানেই ক্ষমতায় পরিবর্তন নয়।' (AFP)
4/5

Published on Jun 1, 2025 6:21 AM
এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজেই বলেছিলেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বর্তমানে বাংলাদেশে সচেয়ে শক্তিশালী দল বিএনপি অবশ্য চায়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সুনিশ্চিত করা হোক। এই নিয়ে নির্দিষ্ট দিকনির্দেশনা চেয়ে প্রধান উপদেষ্টার ওপর চাপও সৃষ্টি করেছে তারা। এরই মাঝে এবার বিস্ফোরক দাবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারির। (AFP)
5/5

Published on Jun 1, 2025 6:21 AM
E-Paper

