New R&AW Secretary: অপারেশন সিঁদুরে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, RAW-এর পরবর্তী সচিব হচ্ছেন এই IPS অফিসার
পরাগ জৈন দীর্ঘদিন ধরে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সঙ্গে যুক্ত আছেন। অনেক গুরুত্বপূর্ণ অভিযানেও অংশগ্রহণ করেছেন তিনি। ৩০ জুন থেকে তিনি র-এর সচিব পদ সামলাবেন। জানুন তাঁর কর্মজীবনের বিষয়ে…
Published on: Jun 28, 2025 1:44 PM IST
1/4

Published on Jun 28, 2025 1:44 PM
পঞ্জাব ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈনকে দু'বছরের জন্য রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) পরবর্তী সচিব হিসেবে নিয়োগ করল নরেন্দ্র মোদী সরকার। তিনি রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। ৩০ জুন থেকে এই পদে দায়িত্ব সামলাবেন পরাগ।
2/4

Published on Jun 28, 2025 1:44 PM
পরাগ জৈন বর্তমানে এভিয়েশন রিসার্চ সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এই সংগঠন পাকিস্তানি সশস্ত্র বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। 'অপারেশন সিঁদুর'-এর সময় পরাগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই এভিয়েশন রিসার্চ সেন্টার।
3/4

Published on Jun 28, 2025 1:44 PM
পরাগ জৈন এর আগে চণ্ডীগড়ের এসএসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কানাডা ও শ্রীলঙ্কায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। পরাগ জৈনকে জম্মু ও কাশ্মীরেও পোস্টিং দেওয়া হয়েছিল এর আগে। সেখানে তিনি সন্ত্রাস বিরোধী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
4/4

Published on Jun 28, 2025 1:44 PM
E-Paper

