Nimisha Priya's execution Latest Update: ইয়েমেনে ঠিক কীভাবে পিছিয়েছে ভারতীয় নার্স নিমিশার প্রিয়ার মৃত্যুদণ্ড?

ইমেয়েনে ধৃত কেরলের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া হয়েছে আপাতত। আজ তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও তা আজ হবে না। কীভাবে কেরলের এই নার্সের মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া সম্ভব হল?

Published on: Jul 16, 2025 8:10 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পাশাপাশি, অন্য পক্ষের সঙ্গে 'পারস্পরিক সম্মতিতে' একটি সমাধানসূত্রে পৌঁছানোর জন্য প্রিয়ার পরিবারের জন্য বাড়তি সময় দেওয়ার চেষ্টা করছে ভারত। ভারতের কর্মকর্তারা স্থানীয় কারা কর্তৃপক্ষ এবং ইয়েমেনের প্রসিকিউটর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, যার ফলে শেষ পর্যন্ত আজকের মতো নিমিশার মৃত্যু স্থগিত করা হয়।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 8:10 AM

পাশাপাশি, অন্য পক্ষের সঙ্গে 'পারস্পরিক সম্মতিতে' একটি সমাধানসূত্রে পৌঁছানোর জন্য প্রিয়ার পরিবারের জন্য বাড়তি সময় দেওয়ার চেষ্টা করছে ভারত। ভারতের কর্মকর্তারা স্থানীয় কারা কর্তৃপক্ষ এবং ইয়েমেনের প্রসিকিউটর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, যার ফলে শেষ পর্যন্ত আজকের মতো নিমিশার মৃত্যু স্থগিত করা হয়।

2/5
ভারতের এই সুন্নি মুসলিম নেতা ইয়েমেনের কিছু ইসলামিক স্কলারের সাথে যোগাযোগ করেছিলেন। তারা তখন নিমিশার মৃত্যুদণ্ডের বিষয়ে সাক্ষাত করেছিলেন এবং আলোচনা করেছিলেন। এর আগে জানা গিয়েছিল যে আবুবকর মুসলিয়ারের নির্দেশে একজন সুফি আলেমের প্রতিনিধি এবং খুন হওয়া সেই ব্যক্তির পরিবারের একজন সদস্যের মধ্যে কথাবার্তা হয়েছিল।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 8:10 AM

ভারতের এই সুন্নি মুসলিম নেতা ইয়েমেনের কিছু ইসলামিক স্কলারের সাথে যোগাযোগ করেছিলেন। তারা তখন নিমিশার মৃত্যুদণ্ডের বিষয়ে সাক্ষাত করেছিলেন এবং আলোচনা করেছিলেন। এর আগে জানা গিয়েছিল যে আবুবকর মুসলিয়ারের নির্দেশে একজন সুফি আলেমের প্রতিনিধি এবং খুন হওয়া সেই ব্যক্তির পরিবারের একজন সদস্যের মধ্যে কথাবার্তা হয়েছিল।

3/5
আজ ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে তাঁর পরিবার আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ ইয়েমেনে আজকের নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের 'সম্মিলিত প্রচেষ্টা' এবং 'ভারতের গ্র্যান্ড মুফতি'র হস্তক্ষেপের ফলস্বরূপ নিমিশার মৃত্যুদণ্ড আপাতত পিছিয়ে দেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 8:10 AM

আজ ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে তাঁর পরিবার আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ ইয়েমেনে আজকের নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের 'সম্মিলিত প্রচেষ্টা' এবং 'ভারতের গ্র্যান্ড মুফতি'র হস্তক্ষেপের ফলস্বরূপ নিমিশার মৃত্যুদণ্ড আপাতত পিছিয়ে দেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

4/5
ইয়েমেনের শরিয়া আইনে 'ব্লাড মানি' একটি গ্রহণযোগ্য বিধান এবং এর আগে জানা গিয়েছিল যে নিমিশার পরিবার এর অংশ হিসাবে ভুক্তভোগীর পরিবারকে ৮.৬ কোটি টাকা দিতে ইচ্ছুক ছিল। তিনি বলেন, 'ইসলামে হত্যার পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা রয়েছে। আমি তাদের তা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।' গ্র্যান্ড মুফতিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ায় আপাতত স্বস্তি পেয়েছে তাঁর পরিবার। তবে এই মৃত্যুদণ্ড পুরোপুরি এড়াতে এবং তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার পথ এখনও অনেকটাই দীর্ঘ।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 8:10 AM

ইয়েমেনের শরিয়া আইনে 'ব্লাড মানি' একটি গ্রহণযোগ্য বিধান এবং এর আগে জানা গিয়েছিল যে নিমিশার পরিবার এর অংশ হিসাবে ভুক্তভোগীর পরিবারকে ৮.৬ কোটি টাকা দিতে ইচ্ছুক ছিল। তিনি বলেন, 'ইসলামে হত্যার পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা রয়েছে। আমি তাদের তা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।' গ্র্যান্ড মুফতিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ায় আপাতত স্বস্তি পেয়েছে তাঁর পরিবার। তবে এই মৃত্যুদণ্ড পুরোপুরি এড়াতে এবং তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার পথ এখনও অনেকটাই দীর্ঘ।

5/5
নিমিশা হুথি নিয়ন্ত্রিত একটি কারাগারে বন্দি আছেন। হুথিদের সাথে ভারতের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। এই চ্যালেঞ্জ সত্ত্বেও নিমিশার জন্য আশার আলো দেখা দিয়েছে। 'ভারতের গ্র্যান্ড মুফতি' নামে পরিচিত শেখ কান্ঠপুরম এপি আবুবকর মুসলিয়ার কেরলের নার্সের মৃত্যুদণ্ড স্থগিত করতে সহায়তা করেছিল বলে জানা গিয়েছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 16, 2025 8:10 AM

নিমিশা হুথি নিয়ন্ত্রিত একটি কারাগারে বন্দি আছেন। হুথিদের সাথে ভারতের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। এই চ্যালেঞ্জ সত্ত্বেও নিমিশার জন্য আশার আলো দেখা দিয়েছে। 'ভারতের গ্র্যান্ড মুফতি' নামে পরিচিত শেখ কান্ঠপুরম এপি আবুবকর মুসলিয়ার কেরলের নার্সের মৃত্যুদণ্ড স্থগিত করতে সহায়তা করেছিল বলে জানা গিয়েছে।

Related Photos