Complaint Against Infosys: 'গণ-ছাঁটাই করছে, একটু দেখুন…' ইনফোসিসের বিরুদ্ধে মন্ত্রীকে নালিশ করল NITES
একের পর এক ছাঁটাই। এবার ইনফোসিসের বিরুদ্ধে বড় নালিশ করল NITES
Published on: Feb 9, 2025 9:49 PM IST
1/5

Published on Feb 9, 2025 9:49 PM
ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট( NITES) ইনফোসিসের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ ট্রেনিদের একেবারে পাইকারি হারে ছাঁটাই করা হচ্ছে। এই ধরনের ছাঁটাইকে অবৈধ, অনৈতিক ও শ্রম আইনের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে। Photographer: Hollie Adams/Bloomberg (Bloomberg)
2/5

Published on Feb 9, 2025 9:49 PM
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যকে লেখা চিঠিতে NITES প্রেসিডেন্ট হরপ্রীত সিং সালুজা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের কাছ থেকে একাধিক অভিযোগ মিলেছে,ইনফোসিস লিমিটেড জোর করে কাজ থেকে ছাঁটাই করছে। শুক্রবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ইনফোসিস আড়াই বছর আগে নেওয়া ৭০০ ট্রেনিকে ইস্তফা দিতে বলেছে। তাদেরকে গত অক্টোবর মাসে অন বোর্ডিংয়ে নেওয়া হয়েছিল। (PTI Photo/Shailendra Bhojak) (PTI)
3/5
Published on Feb 9, 2025 9:49 PM
NITES এর দাবি ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্য়াক্ট ১৯৪৭ অনুসারে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এনিয়ে তদন্তের দাবিও করা হয়েছে। এই ধরনের ছাঁটাই প্রক্রিয়া যাতে আগামী দিনে করা না হয় তার দাবিও করা হয়েছে। REUTERS/Yves Herman (REUTERS)
4/5

Published on Feb 9, 2025 9:49 PM
ইনফোসিস ইকনমিক টাইমসকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, এই মূল্যায়নটা পাশ করার জন্য সমস্ত ফ্রেশারদের তিনটি সুযোগ দেওয়া হয়েছিল। আর সেটাতে ব্যর্থ হলে তারা এই সংস্থায় আর চাকরি করতে পারবেন না। এটা লেখাই ছিল চুক্তিপত্রে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5
Published on Feb 9, 2025 9:49 PM
E-Paper

