TCS New Campus in Kolkata Update: নিউ টাউনে TCS-র নয়া ক্যাম্পাসে অনুমোদন, ২৫,০০০ চাকরি মিলবে, ছাড়তে হবে না বাংলা!

নিউ টাউনের ‘বেঙ্গল সিলিকন ভ্যালিতে’ টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) নয়া ক্যাম্পাস গড়ে তুলেছে। আর প্রথম পর্যায়ের অনুমোদন দিয়ে দিল রাজ্য সরকার। ইতিমধ্যে কলকাতায় একাধিক অফিস আছে টিসিএসের। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও এক স্বপ্নের প্রকল্প।

Published on: Jun 24, 2025 9:24 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) যে অফিস তৈরি করছে, তার প্রথম পর্যায়ের বিল্ডিং প্ল্যানে অনুমোদন দিল নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। সবমিলিয়ে ২০ একর জমির উপরে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার নয়া অফিস ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 9:24 PM

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিলিকন ভ্যালিতে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) যে অফিস তৈরি করছে, তার প্রথম পর্যায়ের বিল্ডিং প্ল্যানে অনুমোদন দিল নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। সবমিলিয়ে ২০ একর জমির উপরে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার নয়া অফিস ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

2/5
প্রথম পর্যায়ে কী কী পরিকল্পনা করা হয়েছে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে নয় লাখ স্কোয়ার ফুট জায়গার উপরে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তুলবে টিসিএস। ১১ তলার একটি অফিস টাওয়ারও তৈরি করা হবে। শুধু প্রথম পর্যায়েই যা কাজ করা হবে, তাতে ৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ৫,০০০ জন চাকরি পাবেন। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 9:24 PM

প্রথম পর্যায়ে কী কী পরিকল্পনা করা হয়েছে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রথম পর্যায়ে নয় লাখ স্কোয়ার ফুট জায়গার উপরে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তুলবে টিসিএস। ১১ তলার একটি অফিস টাওয়ারও তৈরি করা হবে। শুধু প্রথম পর্যায়েই যা কাজ করা হবে, তাতে ৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ৫,০০০ জন চাকরি পাবেন। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

3/5
আর সেই সুখবর দেওয়ার পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যাঁরা লাগাতার বাংলার বদনাম করেন এবং ইচ্ছাকৃত বাংলার অগ্রগতিকে খাটো করেন, তাঁদের কাছে এটা আমাদের ক্ষমতার একটা উদাহরণ হয়ে থাকুক। বাংলা উদ্ভাবন, বিনিয়োগ এবং সার্বিক বিকাশের হাব হিসেবে উঠে আসছে বাংলা। বেঙ্গল মিনস বিজনেস (বাংলা মানে ব্যবসা)। আর সেটা পুরো বিশ্ব লক্ষ্য করছে।’ (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 9:24 PM

আর সেই সুখবর দেওয়ার পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যাঁরা লাগাতার বাংলার বদনাম করেন এবং ইচ্ছাকৃত বাংলার অগ্রগতিকে খাটো করেন, তাঁদের কাছে এটা আমাদের ক্ষমতার একটা উদাহরণ হয়ে থাকুক। বাংলা উদ্ভাবন, বিনিয়োগ এবং সার্বিক বিকাশের হাব হিসেবে উঠে আসছে বাংলা। বেঙ্গল মিনস বিজনেস (বাংলা মানে ব্যবসা)। আর সেটা পুরো বিশ্ব লক্ষ্য করছে।’ (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

4/5
এমনিতে এনকেডিএয়ের তরফে দাবি করা হয়েছে যে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা এবং ডেটা সেন্টার চালানো বিভিন্ন সংস্থা বাংলায় বিনিয়োগ করতে চাইছে। শেষ তিন বছরেই ৩০টির মতো তথ্যপ্রযুক্তি এব‌ং তথ্যপ্রযুক্তি ভিত্তিক পরিষেবা প্রদানকারী সংস্থাকে প্রচুর পরিমাণে জমি বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে প্রায় ৬.৫ স্কোয়ার ফুটের মতো জমি। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 9:24 PM

এমনিতে এনকেডিএয়ের তরফে দাবি করা হয়েছে যে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা এবং ডেটা সেন্টার চালানো বিভিন্ন সংস্থা বাংলায় বিনিয়োগ করতে চাইছে। শেষ তিন বছরেই ৩০টির মতো তথ্যপ্রযুক্তি এব‌ং তথ্যপ্রযুক্তি ভিত্তিক পরিষেবা প্রদানকারী সংস্থাকে প্রচুর পরিমাণে জমি বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে প্রায় ৬.৫ স্কোয়ার ফুটের মতো জমি। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

5/5
দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লাখ স্কোয়ার ফুট জায়গা যুক্ত করবে টিসিএস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়ে গেলে হাজার-হাজার কর্মসংস্থান তৈরি হবে। সবমিলিয়ে প্রত্যক্ষভাবে ২৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলার  সিলিকন ভ্যালিতে ২৪ লাখ স্কোয়ার ফুটের ক্যাম্পাস গড়ে তুলবে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 9:24 PM

দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লাখ স্কোয়ার ফুট জায়গা যুক্ত করবে টিসিএস। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়ে গেলে হাজার-হাজার কর্মসংস্থান তৈরি হবে। সবমিলিয়ে প্রত্যক্ষভাবে ২৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বাংলার সিলিকন ভ্যালিতে ২৪ লাখ স্কোয়ার ফুটের ক্যাম্পাস গড়ে তুলবে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা। (ছবি সৌজন্যে তৃণমূল কংগ্রেস)

Related Photos