Novak Djokovic Retirement Update: '...এটাই হয়ত আমার শেষ ম্যাচ', অবসরের ইঙ্গিত নোভাক জকোভিচের

আগের বছর এই কোর্টেই অলিম্পিকের সোনা জিতেছিলেন। তবে সেখানে ২৫তম গ্র্যান্ডস্ল্যামটা এল না। ফরাসি ওপেনের সেমিফাইনালে দুর্দান্ত লড়েও স্ট্রেট সেটে হার। তারপরই অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন নোভাক জোকোভিচ।

Published on: Jun 7, 2025 12:44 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
৩৮ বছর বয়সেও লড়াকু। তবে লাল সুরকির কোর্টে ২৫তম গ্র্যান্ডস্ল্যাম অধরাই থাকল নোভাক জোকোভিচের। টুর্নামেন্টের শীর্ষ বাছাই তথা বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনারের কাছে স্ট্রেট সেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জোকোভিচ। আর এই হারের পরে কার্যত অবসরের ইঙ্গিত দিয়ে ফেললেন জোকার! এই আবহে নোভাককে নিয়ে এখন টেনিস বিশ্বে চর্চা তুঙ্গে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 12:44 PM

৩৮ বছর বয়সেও লড়াকু। তবে লাল সুরকির কোর্টে ২৫তম গ্র্যান্ডস্ল্যাম অধরাই থাকল নোভাক জোকোভিচের। টুর্নামেন্টের শীর্ষ বাছাই তথা বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনারের কাছে স্ট্রেট সেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জোকোভিচ। আর এই হারের পরে কার্যত অবসরের ইঙ্গিত দিয়ে ফেললেন জোকার! এই আবহে নোভাককে নিয়ে এখন টেনিস বিশ্বে চর্চা তুঙ্গে। (REUTERS)

2/5
ফরাসি ওপেনের সেমিফাইনালে স্ট্রেট সেটে হেরে জোকোভিচ জানালেন, তিনি আর কখনও প্যারিসের লাল সুরকির কোর্টে খেলতে নামবেন কি না, তা তাঁর জানা নেই। সার্বিয়ান তারকা বলেন, 'এখানে এটাই হয়ত আমার শেষ ম্যাচ হতে পারে। জানি না আমি আর এখানে খেলতে আসতে পারব কি না। সেই কারণে শেষের দিকে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটা যদি রোলাঁ গারোয় আমার বিদায়ী ম্যাচ হয়, তবে পরিবেশ এবং দর্শকদের কাছ থেকে আমি যা পেয়েছি তার নিরিখে এটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 12:44 PM

ফরাসি ওপেনের সেমিফাইনালে স্ট্রেট সেটে হেরে জোকোভিচ জানালেন, তিনি আর কখনও প্যারিসের লাল সুরকির কোর্টে খেলতে নামবেন কি না, তা তাঁর জানা নেই। সার্বিয়ান তারকা বলেন, 'এখানে এটাই হয়ত আমার শেষ ম্যাচ হতে পারে। জানি না আমি আর এখানে খেলতে আসতে পারব কি না। সেই কারণে শেষের দিকে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটা যদি রোলাঁ গারোয় আমার বিদায়ী ম্যাচ হয়, তবে পরিবেশ এবং দর্শকদের কাছ থেকে আমি যা পেয়েছি তার নিরিখে এটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল।' (AP)

3/5
গতকাল ইয়ানিক সিনারের কাছে স্ট্রেট সেটে (৪-৬, ৫-৭, ৬-৭) হেরে যান নোভাক জোকোভিচ। দ্বিতীয় সেটে ইয়ানিক সিনারের বিরুদ্ধে 'ব্রেক' পেয়ে খেলায় একবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন জোকার। তবে তার পরের গেমেই জোকারের সার্ভিস 'ভেঙে দেন' ইয়ানিক। তারপর তৃতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দু'জনের। তবে টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠেন ইয়ানিক সিনার।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 12:44 PM

গতকাল ইয়ানিক সিনারের কাছে স্ট্রেট সেটে (৪-৬, ৫-৭, ৬-৭) হেরে যান নোভাক জোকোভিচ। দ্বিতীয় সেটে ইয়ানিক সিনারের বিরুদ্ধে 'ব্রেক' পেয়ে খেলায় একবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন জোকার। তবে তার পরের গেমেই জোকারের সার্ভিস 'ভেঙে দেন' ইয়ানিক। তারপর তৃতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দু'জনের। তবে টাইব্রেকারে জিতে ফাইনালে ওঠেন ইয়ানিক সিনার। (REUTERS)

4/5
এরপর অবসরের জল্পনা আরও উস্কে দিয়ে জোকোভিচ বলেন, 'আমি কি আরও খেলতে চাই? হ্যাঁ, আমি চাই। কিন্তু এক বছরের মধ্যে আমি আবার এখানে ফিরতে পারব? জানি না। এই মুহূর্তে এইটুকুই বলতে পারব।' উল্লেখ্য, জোকোভিচ তাঁর ২৪তম গ্র্যান্ডস্ল্যামটি জিতেছিলেন ২০২৩ সালে আমেরিকায়। এরপর ২০২৪ সালে ফিলিপ শঁতিয়ে কোর্টেই অলিম্পিকে সোনা পেয়েছেন। তবে তাঁর ২৫তম গ্র্যান্ডস্ল্যাম এখনও অধরাই থেকে গিয়েছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 12:44 PM

এরপর অবসরের জল্পনা আরও উস্কে দিয়ে জোকোভিচ বলেন, 'আমি কি আরও খেলতে চাই? হ্যাঁ, আমি চাই। কিন্তু এক বছরের মধ্যে আমি আবার এখানে ফিরতে পারব? জানি না। এই মুহূর্তে এইটুকুই বলতে পারব।' উল্লেখ্য, জোকোভিচ তাঁর ২৪তম গ্র্যান্ডস্ল্যামটি জিতেছিলেন ২০২৩ সালে আমেরিকায়। এরপর ২০২৪ সালে ফিলিপ শঁতিয়ে কোর্টেই অলিম্পিকে সোনা পেয়েছেন। তবে তাঁর ২৫তম গ্র্যান্ডস্ল্যাম এখনও অধরাই থেকে গিয়েছে। (REUTERS)

5/5
ম্যাচ শেষে ফিলিপ শঁতিয়ে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় কয়েক মুহুর্তের জন্য থমকে দাঁড়ান জোকোভিচ। কাঁধ থেকে ব্যাগগুলি নামিয়ে রেখে ভক্তদের দিকে ফিরে হাত নাড়েন নোভাক। সেই সময় তাঁকে আবেগপ্রবণ দেখাচ্ছিল। তার থেকেই নোভাক জোকোভিচের অবসর জল্পনা শুরু হয়ে যায়। পরে নিজের বক্তব্যে সেই জল্পনার আগুনেই ঘি ঢালেন বছর ৩৮-এর জোকার।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 7, 2025 12:44 PM

ম্যাচ শেষে ফিলিপ শঁতিয়ে কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় কয়েক মুহুর্তের জন্য থমকে দাঁড়ান জোকোভিচ। কাঁধ থেকে ব্যাগগুলি নামিয়ে রেখে ভক্তদের দিকে ফিরে হাত নাড়েন নোভাক। সেই সময় তাঁকে আবেগপ্রবণ দেখাচ্ছিল। তার থেকেই নোভাক জোকোভিচের অবসর জল্পনা শুরু হয়ে যায়। পরে নিজের বক্তব্যে সেই জল্পনার আগুনেই ঘি ঢালেন বছর ৩৮-এর জোকার। (AFP)

Related Photos