Puri Jagannath temple rituals copyright: পুরীর জগন্নাথ মন্দিরের রীতিনীতি যেন কেউ টুকতে না পারে, কপিরাইট চাইবে ওড়িশা
পুরীর জগন্নাথ মন্দিরের রীতিনীতি যেন কেউ টুকতে না পারে। কপিরাইট চাইবে ওড়িশা সরকার। আপাতত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুরীর সাম্মানিক রাজা গজপতি মহারাজ দিব্যসিং দেব। সেইসঙ্গে দিঘার জগন্নাথ মন্দির এবং ইসকনের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন।
Published on: Jul 13, 2025 3:41 PM IST
1/5

Published on Jul 13, 2025 3:41 PM
পুরীর জগন্নাথ মন্দিরের বিভিন্ন রীতিনীতির কপিরাইট চাইবে ওড়িশা সরকার। পুরীর সাম্মানিক রাজা গজপতি মহারাজ দিব্যসিং দেব জানিয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য যাতে রক্ষা করা যায়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাঁর কথায়, 'আইনি দিক থেকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। পুরো বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেবে রাজ্য সরকার। তারপর উপযুক্ত পদক্ষেপ করবে।' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jul 13, 2025 3:41 PM
আর এমন একটা সময় পুরীর সাম্মানিক রাজা সেই বিষয়টি জানিয়েছেন, যখন দিঘার জগন্নাথ মন্দিরকে পশ্চিমবঙ্গ সরকার 'জগন্নাথ ধাম' হিসেবে চিহ্নিত করেছে বলে অভিযোগ উঠেছে। সেইসঙ্গে অভিযোগ উঠেছে যে নির্দিষ্ট সময় না মেনে নিজেদের খেয়ালখুশি মতো বিদেশে জগন্নাথদেবের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছে ইসকন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 13, 2025 3:41 PM
সংবাদসংস্থা পিটিআইয়ে পুরীর সাম্মানিক রাজা দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকার এবং ইসকন যে কাজ করেছে, তাতে পবিত্র ধর্মগ্রন্থ এবং প্রাচীন ঐতিহ্যের 'গুরুতর লঙ্ঘন' করা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন পরেই মমতাকে চিঠি লিখে ‘জগন্নাথ ধাম’ নিয়ে আপত্তি জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jul 13, 2025 3:41 PM
যদিও ইতিমধ্যে সেই বিষয়টি নিয়ে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম নিয়ম আছে। নির্দিষ্ট দিনে রীতিনীতি পালন করার অনুমতি পাওয়া যায় না। নির্দিষ্ট দিন বেঁধে দেয় প্রশাসন। সেইমতো পালন করতে হয় সংশ্লিষ্ট রীতিনীতি। তাই কখনও কখনও একেবারে নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট রীতি পালন করা যায় না। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jul 13, 2025 3:41 PM
E-Paper

