Dassault on Rafale Fighter Jet: 'ভারত ১টি রাফাল খুইয়েছে, কারণ…..', ৩টি ধ্বংসের পাক দাবি নিয়ে সত্যিটা জানাল দাঁসো
অপারেশন সিঁদুরের সময় ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দিয়েছিল বলে দাবি করেছিল পাকিস্তান। সেই দাবি পুরোপুরি খারিজ করে দিল দাসোঁ অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপ। বিশ্বমঞ্চে পাকিস্তানকে পুরোপুরি বেআব্রু করে দিলেন তিনি।
Published on: Jul 8, 2025 7:02 PM IST
1/5
Published on Jul 8, 2025 7:02 PM
ফরাসি ওয়েবসাইট অ্যাভিয়ন চেজে দাঁসো অ্যাভিয়েশনের প্রধান জানিয়েছেন, ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে, তা পুরোপুরি মিথ্যে এবং ভিত্তিহীন। ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেটার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। শত্রুপক্ষের কারণে সেই যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5

Published on Jul 8, 2025 7:02 PM
দাঁসো আসলে রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা। আর সেই সংস্থার প্রধান জানিয়েছেন, অনেক উচ্চতায় যান্ত্রিক গোলযোগের কারণে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সিঁদুরের সময় রাফালকে ছুঁতেও পারেনি পাকিস্তান। যা হয়েছে, সেটা যান্ত্রিক গোলযোগের কারণেই। সেটার প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন দাঁসো অ্যাভিয়েশনের প্রধান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5

Published on Jul 8, 2025 7:02 PM
তিনি জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে (রাফাল যুদ্ধবিমানের হাল-হকিকত নিয়ে তথ্য পাওয়ার ব্যবস্থা) এমন কিছু ধরা পড়েনি, যা থেকে মনে হবে যে কোনওরকম বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছিল রাফাল যুদ্ধবিমান। দাঁসোর কাছে যে তথ্য (ফ্লাইট লগ) এসেছে, তাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনওরকম ক্ষয়ক্ষতির ইঙ্গিত মেলেনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5

Published on Jul 8, 2025 7:02 PM
আর তাঁর সেই মন্তব্যের পরে পাকিস্তানের গালে সজোরে থাপ্পড় পড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দাঁসোর প্রধান এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন অভিযোগ উঠেছে যে যুদ্ধের পরিস্থিতিতে আদতে কিছু করতে না পারলেও ফরাসি যুদ্ধবিমানের বদনাম করতে রাফালের নামে ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে। দাঁসোর প্রধান জানিয়েছেন, কখনও কোনও যুদ্ধবিমানের ক্ষতি হলে তা চেপে যান না তাঁরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5
Published on Jul 8, 2025 7:02 PM
E-Paper

