Indian Ambassador slams Norwegian Media: ইউরোপীয় দেশের 'পাকিস্তান প্রীতি' ধুয়ে মুছে সাফ করলেন ভারতীয় রাষ্ট্রদূত
পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে যেভাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছিল ভারত, তা নিয়ে ভ্রান্ত রিপোর্টিং হয়েছিল নরওয়েতে। এই আবহে ভারতীয় রাষ্ট্রদূত নরওয়ের সংবাদমাধ্যমকে সত্যের সঙ্গে দাঁড়ানোর জন্য গণতান্ত্রিক মূল্যবোধের পাঠ পড়ালেন।
Published on: Jun 1, 2025 7:35 AM IST
1/4

Published on Jun 1, 2025 7:35 AM
পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত যে পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধ্বংস করে, তা নিয়ে নরওয়ের বহু সংবাদপত্র পাকিস্তানের দাবি মতো রিপোর্টিং করেছিল। এই আবহে এবার তাদের চোখের সামনে থেকে পট্টি খুলে দিয়ে সত্যিটা দেখানোর চেষ্টা করলেন নরওয়েতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডঃ অ্যাকুইনো বিমল। (ANI X)
2/4

Published on Jun 1, 2025 7:35 AM
নরওয়ের একটি সংবাদমাধ্যমে কড়া ভাষার একটি প্রতিবেদন লেখেন সেদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডঃ অ্যাকুইনো বিমল। সেখানে তিনি পহেলগাঁও হামলা এবং তার পরে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরেন। এরপর তিনি নরওয়ের সংবাদমাধ্যমের একাংশকে তোপ দেগে লেখেন, 'ভারতের সন্ত্রাস বিরোধী অভিযানকে অন্য কোনও কিছু বলে আখ্যা দেওয়ার অর্থ, বিষয়টি ঘুরিয়ে দেওয়া। এতে শুধু সন্ত্রাসীদেরই লাভ হচ্ছে।' (HT_PRINT)
3/4

Published on Jun 1, 2025 7:35 AM
ভারতীয় রাষ্ট্রদূত সরাসরি বলেন, নরওয়ের সংবাদমাধ্যমের কেউ কেউ ভারতের সরকারি অবস্থান তুলে না ধরে মিথ্যাচার প্রচার করেছে। যা খুবই দুর্ভাগ্যজনক। এরপর নরওয়েকে নীতির পাঠ পড়িয়ে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, 'ভারত এবং নরওয়ে গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা একই সূত্রে আবদ্ধ। যেকোনও কারণেই হোক না কেন, নরওয়েতে কেউ সন্ত্রাসবাদকে সমর্থন করবে না।' (India in Riga - X)
4/4

Published on Jun 1, 2025 7:35 AM
E-Paper

