Operation Shield Details: অপারেশন শিল্ডের মক ড্রিল আজ, ৪ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিরক্ষা মহড়ায় কী হবে?

এর আগে পহেলগাঁও জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল মক ড্রিল। সেই সংঘাত অবশ্য আপাতত শেষ। তবে ফের একবার পাকিস্তান লাগোয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে আজ হবে মক ড্রিল। অপারেশন শিল্ডের অধীনে হবে এই অনুশীলন।

Published on: May 31, 2025 7:53 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ৭ মে দেশব্যাপী পরিচালিত হবে 'অপারেশন শিল্ড'। এর আওতায় শনিবার পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরে অসামরিক প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হবে। যা কার্যত সাধারণ মানুষের জন্য 'যুদ্ধ প্রস্তুতি'। অর্থাৎ, যুদ্ধ বা সংঘর্ষের সময় সাধারণ মানুষকে কী করতে হবে, তার অনুশীলন হবে এই ড্রিলের মাধ্যমে।   (HT PHOTO)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 7:53 AM

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ৭ মে দেশব্যাপী পরিচালিত হবে 'অপারেশন শিল্ড'। এর আওতায় শনিবার পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীরে অসামরিক প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হবে। যা কার্যত সাধারণ মানুষের জন্য 'যুদ্ধ প্রস্তুতি'। অর্থাৎ, যুদ্ধ বা সংঘর্ষের সময় সাধারণ মানুষকে কী করতে হবে, তার অনুশীলন হবে এই ড্রিলের মাধ্যমে। (HT PHOTO)

2/6
অন্যদিকে, হরিয়ানা সরকার জানিয়েছে যে রাজ্যের জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য তারা ২২ টি জেলা জুড়ে মক ড্রিল পরিচালনা করবে। কর্মকর্তারা জানিয়েছেন, মহড়াটি বিকেল ৫টায় শুরু হবে এবং মহড়াটি বিমান হামলা, ড্রোন হামলা এবং অন্যান্য যুদ্ধকালীন পরিস্থিতির মতো ঘটনা ঘটলে কী করতে হবে, সেই বিষয়ে অবগত করা হবে সাধারণ মানুষকে। সেই মতো অনুশীলনও চলবে।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 7:53 AM

অন্যদিকে, হরিয়ানা সরকার জানিয়েছে যে রাজ্যের জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য তারা ২২ টি জেলা জুড়ে মক ড্রিল পরিচালনা করবে। কর্মকর্তারা জানিয়েছেন, মহড়াটি বিকেল ৫টায় শুরু হবে এবং মহড়াটি বিমান হামলা, ড্রোন হামলা এবং অন্যান্য যুদ্ধকালীন পরিস্থিতির মতো ঘটনা ঘটলে কী করতে হবে, সেই বিষয়ে অবগত করা হবে সাধারণ মানুষকে। সেই মতো অনুশীলনও চলবে। (Hindustan Times)

3/6
পঞ্জাব সরকারের একজন মুখপাত্র বলেছেন, ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রুলসের ১৯ নং ধারার অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের পশ্চিম সীমান্ত সংলগ্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত জেলায় দ্বিতীয় নাগরিক প্রতিরক্ষা অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি ও গুরুত্বপূর্ণ পরিষেবা ছাড়া ঝুঁকিপূর্ণ সমস্ত অঞ্চলে ব্ল্যাকআউট করে দেওয়া হবে। বিমান হামলার সাইরেন বাজানো হবে।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 7:53 AM

পঞ্জাব সরকারের একজন মুখপাত্র বলেছেন, ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স রুলসের ১৯ নং ধারার অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের পশ্চিম সীমান্ত সংলগ্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত জেলায় দ্বিতীয় নাগরিক প্রতিরক্ষা অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে। জরুরি ও গুরুত্বপূর্ণ পরিষেবা ছাড়া ঝুঁকিপূর্ণ সমস্ত অঞ্চলে ব্ল্যাকআউট করে দেওয়া হবে। বিমান হামলার সাইরেন বাজানো হবে। (Hindustan Times)

4/6
এছাড়াও, হাসপাতাল, দমকল কেন্দ্র এবং পুলিশ স্টেশনগুলির মতো প্রয়োজনীয় জরুরি পরিষেবা বাদে হরিয়ানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির কাছে রাত ৮টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত ব্ল্যাকআউট পর্যবেক্ষণ করা হবে। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ রাজস্থানের ৪১টি জেলায় 'অপারেশন শিল্ড'-এর আওতায় মক ড্রিল ও ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হবে।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 7:53 AM

এছাড়াও, হাসপাতাল, দমকল কেন্দ্র এবং পুলিশ স্টেশনগুলির মতো প্রয়োজনীয় জরুরি পরিষেবা বাদে হরিয়ানার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির কাছে রাত ৮টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত ব্ল্যাকআউট পর্যবেক্ষণ করা হবে। সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ রাজস্থানের ৪১টি জেলায় 'অপারেশন শিল্ড'-এর আওতায় মক ড্রিল ও ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হবে। (REUTERS)

5/6
পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুসরণ করে এই মহড়া চালানো হবে আজ। এর আগে ২৯ মে সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মক ড্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; তবে প্রশাসনিক কারণে তা স্থগিত করা হয়েছিল। এই আবহে আজ মে মাসের শেষ তারিখে এই মক ড্রিল অনুষ্ঠিত হবে ৪ রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে।   (HT PHOTO)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 7:53 AM

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুসরণ করে এই মহড়া চালানো হবে আজ। এর আগে ২৯ মে সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মক ড্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; তবে প্রশাসনিক কারণে তা স্থগিত করা হয়েছিল। এই আবহে আজ মে মাসের শেষ তারিখে এই মক ড্রিল অনুষ্ঠিত হবে ৪ রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে। (HT PHOTO)

6/6
এই মক ড্রিলে সাতটি ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নীরবে কোথাও থেকে বের করতে হলে, শত্রুর বিমান দেখা গেলে বা বিমান হামলা হলে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হলে কী কী করতে হবে; বিমান বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে হটলাইন সক্রিয় করা, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং জাতীয় ক্যাডেট কোরকে প্রস্তুত রাখার মতো বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে আজ। জরুরী পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সীমান্ত উইং হোমগার্ড মোতায়েন করারও অনুশীলন হবে আজ।   (Hindustan Times)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 7:53 AM

এই মক ড্রিলে সাতটি ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নীরবে কোথাও থেকে বের করতে হলে, শত্রুর বিমান দেখা গেলে বা বিমান হামলা হলে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হলে কী কী করতে হবে; বিমান বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে হটলাইন সক্রিয় করা, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং জাতীয় ক্যাডেট কোরকে প্রস্তুত রাখার মতো বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে আজ। জরুরী পরিস্থিতিতে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সীমান্ত উইং হোমগার্ড মোতায়েন করারও অনুশীলন হবে আজ। (Hindustan Times)

Related Photos