Pahalgam Terrorist Attack Latest Update: TRF নিয়ে আমেরিকার চড় খেয়ে গালে হাত বোলাতে বোলাতে কী বলল পাকিস্তান?

এই টিআরএফ কোনও বিচ্ছিন্ন সংগঠন নয়, বরং লস্কর-ই-তৈয়বার একটি নতুন নাম - যা পাকিস্তানের মদতপুষ্ট। এটিকে সম্প্রতি বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। এই আবহে মুখ খুলল পাকিস্তান।

Published on: Jul 19, 2025 10:12 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পহেলগাঁও হামলার জন্য দায়ী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পরে পাকিস্তান এই বিষয়ে প্রশ্ন তুলেছে। এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স রয়েছে এবং তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'ফ্রন্ট লাইনে' রয়েছে। পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আন্তর্জাতিক সহযোগিতা আমাদের নীতির মূল ভিত্তি। তবে পহেলগাঁও হামলার তদন্ত এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং লস্কর-ই-তৈবার সঙ্গে এর যোগ এখনও মেলেনি।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:12 AM

পহেলগাঁও হামলার জন্য দায়ী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের পরে পাকিস্তান এই বিষয়ে প্রশ্ন তুলেছে। এক বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রক বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স রয়েছে এবং তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'ফ্রন্ট লাইনে' রয়েছে। পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আন্তর্জাতিক সহযোগিতা আমাদের নীতির মূল ভিত্তি। তবে পহেলগাঁও হামলার তদন্ত এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং লস্কর-ই-তৈবার সঙ্গে এর যোগ এখনও মেলেনি। (HT_PRINT)

2/5
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। সেই জঙ্গি হামলার জন্য দায়ী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির সামনে সরব ভারত। এর আগে পহেলগাঁও হামলার দায় স্বীকার করেও পরে তা অস্বীকার করে টিআরএফ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফ থেকে পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে যে বিবৃতি জারি করা হয়েছিল, তাতে টিআরএফ-এর নাম বাদ দিতে বাধ্য করেছিল পাকিস্তান।  (ANI X)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:12 AM

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। সেই জঙ্গি হামলার জন্য দায়ী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (টিআরএফ) নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটির সামনে সরব ভারত। এর আগে পহেলগাঁও হামলার দায় স্বীকার করেও পরে তা অস্বীকার করে টিআরএফ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের তরফ থেকে পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে যে বিবৃতি জারি করা হয়েছিল, তাতে টিআরএফ-এর নাম বাদ দিতে বাধ্য করেছিল পাকিস্তান। (ANI X)

3/5
উল্লেখ্য, এই টিআরএফ কোনও বিচ্ছিন্ন সংগঠন নয়, বরং লস্কর-ই-তৈয়বার একটি নতুন নাম - যা পাকিস্তানের মদতপুষ্ট। এই আবহে ভারত এই সন্ত্রাসবাদী সংগঠনের মুখোশ উন্মোচন করতে জাতিসংঘের মনিটরিং টিম, কাউন্টার-টেররিজম অফিস (ইউএএনওসিটি) এবং সিটিইডি (সিটিইডি)-এর সাথে বৈঠক করে। এই হামলায় টিআরএফের জড়িত থাকার সাথে সম্পর্কিত সম্পূর্ণ প্রমাণ তুলে ধরে একটি ভারতীয় দল।   (Basit Zargar)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:12 AM

উল্লেখ্য, এই টিআরএফ কোনও বিচ্ছিন্ন সংগঠন নয়, বরং লস্কর-ই-তৈয়বার একটি নতুন নাম - যা পাকিস্তানের মদতপুষ্ট। এই আবহে ভারত এই সন্ত্রাসবাদী সংগঠনের মুখোশ উন্মোচন করতে জাতিসংঘের মনিটরিং টিম, কাউন্টার-টেররিজম অফিস (ইউএএনওসিটি) এবং সিটিইডি (সিটিইডি)-এর সাথে বৈঠক করে। এই হামলায় টিআরএফের জড়িত থাকার সাথে সম্পর্কিত সম্পূর্ণ প্রমাণ তুলে ধরে একটি ভারতীয় দল। (Basit Zargar)

4/5
এর আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসবাদীদের 'স্বাধীনতা সংগ্রামী' হিসেবে দেখানোর চেষ্টা চালায় পাকিস্তান। পড়শি দেশের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছিলেন গত ২৪ এপ্রিল। পরে সংসদে দাঁড়িয়ে ইশাক দার স্বীকার করেন, পহেলগাঁও নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে টিআরএফের নাম সরিয়েছিলেন তিনি।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:12 AM

এর আগে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জনের মৃত্যুর জন্য দায়ী সন্ত্রাসবাদীদের 'স্বাধীনতা সংগ্রামী' হিসেবে দেখানোর চেষ্টা চালায় পাকিস্তান। পড়শি দেশের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছিলেন গত ২৪ এপ্রিল। পরে সংসদে দাঁড়িয়ে ইশাক দার স্বীকার করেন, পহেলগাঁও নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে টিআরএফের নাম সরিয়েছিলেন তিনি। (REUTERS)

5/5
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এই আবহে চিনের সাহায্যে পহেলগাঁও বিবৃতি থেকে টিআরএফের নাম সরিয়েছিল তারা। এই কথা সংসদে দাঁড়িয়ে স্বীকারও করেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। উল্লেখ্য, এর আগে টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছিল। পরে অবশ্য ভারতের হামলার ভয়ে ফের একবার বিবৃতি প্রকাশ করে হামলার দায় নিজেদের কাঁধ থেকে ঝেরে ফেলার চেষ্টা করে তারা। (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 19, 2025 10:12 AM

উল্লেখ্য, বর্তমানে পাকিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এই আবহে চিনের সাহায্যে পহেলগাঁও বিবৃতি থেকে টিআরএফের নাম সরিয়েছিল তারা। এই কথা সংসদে দাঁড়িয়ে স্বীকারও করেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার। উল্লেখ্য, এর আগে টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছিল। পরে অবশ্য ভারতের হামলার ভয়ে ফের একবার বিবৃতি প্রকাশ করে হামলার দায় নিজেদের কাঁধ থেকে ঝেরে ফেলার চেষ্টা করে তারা। (PTI)

Related Photos