Pak Spy Brothers arrested by Delhi Police: আরও আগে থেকে করছে! পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার কাসিমের দাদা হাসিন
দিল্লি পুলিশ জানিয়েছে, হাসিন ১৫ বছর আগে পাকিস্তানে গিয়েছিল। তাদের আত্মীয় থাকে ওপারে। শুধু তাই নয়, গত ৪-৫ বছর ধরে আইএসআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখত এই হাসিন। দাদা হাসিনের পর্দা ফাঁস করে ভাই কাসিম।
Published on: Jun 1, 2025 9:11 AM IST
1/4

Published on Jun 1, 2025 9:11 AM
২০২৪ সালের অগস্টে হাসিন তার ভাই কাশিমের মাধ্যমে একটি সিম কার্ড পাকিস্তানে পাঠিয়েছিল। সেই সিম কার্ডটি হাসিনের নামেই নথিভুক্ত ছিল। জানা যায়, সেই সিম কার্ডটি পাকিস্তানি গোয়েন্দা 'এজেন্ট' ব্যবহার করছিল। পুলিশ জানিয়েছে, হাসিন শুধু সিম কার্ড ডেলিভারি দেওয়াই নয়, পাকিস্তানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল করার জন্য একটি ওটিপিও দিয়েছিল। (PTI)
2/4

Published on Jun 1, 2025 9:11 AM
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের মেওয়াত এলাকা থেকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল ৩৪ বছর বয়সি কাসিমকে। সেই কাসিমের দাদাকেও এবার গ্রেফতার করা হল। ধৃতের নাম হাসিন। রাজস্থানের দেগের পিএস নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে। দিল্লি পুলিশ জানিয়েছে, হাসিন ১৫ বছর আগে পাকিস্তানে গিয়েছিল। তাদের আত্মীয় থাকে ওপারে। শুধু তাই নয়, গত ৪-৫ বছর ধরে আইএসআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখত এই হাসিন। (PTI)
3/4

Published on Jun 1, 2025 9:11 AM
জিজ্ঞাসাবাদে জানা গেছে যে হাসিন পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভদের সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি পাঠিয়েছিল এবং তার বিনিময়ে টাকা পেয়েছিল সে। পাকিস্তান থেকে ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ চালাতে পাক গুপ্তচরদের সাহায্য করেছিল সে। এখানে আসা ওটিপি সেই সব গুপ্তচরদের দিয়েছিল হাসিন। এরপর হাসিনের সাহায্যেই কাসিম পাক ভিসা পেয়েছিল। আইএসআই আধিকারিকরা কাসিমের ভিসা ইস্যুতে সাহায্য করেছিল। (PTI)
4/4

Published on Jun 1, 2025 9:11 AM
E-Paper

