Pakistan Army Chief Update: খিদের জ্বালায় কুঁকড়ে পাকিস্তান, ‘মস্তি’ করতে ভারতের পড়শি দেশে যাচ্ছেন ফিল্ড মার্শাল মুনির

পাকিস্তানের অর্থনৈতিক বেহাল দশার মাঝেই সরকারি টাকায় শ্রীলঙ্কায় গিয়ে ফুর্তি করতে পারেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এমনই দাবি করা হচ্ছে রিপোর্টে।

Published on: Jul 11, 2025 2:13 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
এখন শোনা যাচ্ছে, পাক রাষ্ট্রপতির গদি থেকে আসিফ জারদারিকে সরিয়ে নিজেই বসতে পারেন মুনির। কয়েকদিন আগে আমেরিকায় উড়ে যান মুনির। সেখানে  মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন তিনি। সেই বৈঠকে দু'জনের মধ্যে কী কথা হয়েছিল, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। এমনকী সেই মধ্যাহ্নভোজের কোনও ছবি পর্যন্ত প্রকাশ্যে আসেনি।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 2:13 PM

এখন শোনা যাচ্ছে, পাক রাষ্ট্রপতির গদি থেকে আসিফ জারদারিকে সরিয়ে নিজেই বসতে পারেন মুনির। কয়েকদিন আগে আমেরিকায় উড়ে যান মুনির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন তিনি। সেই বৈঠকে দু'জনের মধ্যে কী কথা হয়েছিল, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। এমনকী সেই মধ্যাহ্নভোজের কোনও ছবি পর্যন্ত প্রকাশ্যে আসেনি। (AP)

2/4
তবে এরপর থেকেই পাক রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, ধীরে ধীরে ইসলামাবাদের ক্ষমতার অলিন্দে রাওয়ালপিন্ডির (পাকিস্তানের সেনা হেডকোয়ার্টার) হস্তক্ষেপ আরও বাড়তে চলেছে? উল্লেখ্য, ফিল্ড মার্শাল পদে থাকা কোনও সামরিক আধিকারিকের অফিশিয়াল অবসর হয় না। এই আবহে পরভেজ মুশারফের পথে হেঁটে মুনির পাকিস্তানে সরাসরি সামরিক শাসন জারি করতে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 2:13 PM

তবে এরপর থেকেই পাক রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, ধীরে ধীরে ইসলামাবাদের ক্ষমতার অলিন্দে রাওয়ালপিন্ডির (পাকিস্তানের সেনা হেডকোয়ার্টার) হস্তক্ষেপ আরও বাড়তে চলেছে? উল্লেখ্য, ফিল্ড মার্শাল পদে থাকা কোনও সামরিক আধিকারিকের অফিশিয়াল অবসর হয় না। এই আবহে পরভেজ মুশারফের পথে হেঁটে মুনির পাকিস্তানে সরাসরি সামরিক শাসন জারি করতে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। (AFP)

3/4
পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শ্রীলঙ্কা ভ্রমণে যেতে পারেন। উল্লখ্য, পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা। আর এমন সময়ে বিলাসিতা, অবসর এবং অনিয়ন্ত্রিত সুযোগ-সুবিধার জগতে থাকছেন পাক সেনা প্রধান। রিপোর্ট অনুযায়ী, ২০-২৩ জুলাই শ্রীলঙ্কায় মুনিরের আসন্ন 'কূটনৈতিক' সফর আদতে হতে চলেছে 'রাজকীয় ছুটি'।  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 2:13 PM

পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শ্রীলঙ্কা ভ্রমণে যেতে পারেন। উল্লখ্য, পাকিস্তানের অর্থনীতির বেহাল দশা। আর এমন সময়ে বিলাসিতা, অবসর এবং অনিয়ন্ত্রিত সুযোগ-সুবিধার জগতে থাকছেন পাক সেনা প্রধান। রিপোর্ট অনুযায়ী, ২০-২৩ জুলাই শ্রীলঙ্কায় মুনিরের আসন্ন 'কূটনৈতিক' সফর আদতে হতে চলেছে 'রাজকীয় ছুটি'। (AP)

4/4
এদিকে ভারতে ‘অপারেশন সিঁদুর’র পর থেকেই পাকিস্তানে সেনা অভ্যুত্থানের জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে সেনাপ্রধানকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করে দেয় শেহবাজ শরিফের সরকার। তবে আক্ষরিক অর্থে পাকিস্তানের সরকার চালায় সেই দেশের সেনা। এই আবহে অবেক ভূরাজনৈতিক বিশ্লেষকের মতে, মুনির নিজেই নিজেকে ফিল্ড মার্শাল করেছেন। ফিল্ড মার্শাল হিসেবে তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং শেহবাজ।   (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 11, 2025 2:13 PM

এদিকে ভারতে ‘অপারেশন সিঁদুর’র পর থেকেই পাকিস্তানে সেনা অভ্যুত্থানের জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে সেনাপ্রধানকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শাল করে দেয় শেহবাজ শরিফের সরকার। তবে আক্ষরিক অর্থে পাকিস্তানের সরকার চালায় সেই দেশের সেনা। এই আবহে অবেক ভূরাজনৈতিক বিশ্লেষকের মতে, মুনির নিজেই নিজেকে ফিল্ড মার্শাল করেছেন। ফিল্ড মার্শাল হিসেবে তাঁর হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং শেহবাজ। (via REUTERS)

Related Photos