Pakistan on Nuclear threat to Israel: ইজরায়েলে পরমাণু বোমার ফেলার কথা বলিনি তো! ইরানকে 'আগুনে ঠেলে' পালাল পাকিস্তান?

ইজরায়েলে পরমাণু বোমার ফেলার কথা বলিনি তো! ইরানকে 'আগুনে ঠেলে' দিয়ে পালিয়ে গেল পাকিস্তান? ইসলামাবাদের দাবি, তারা বলেনি যে ‘ইজরায়েল যদি ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা ফেলবে।’

Published on: Jun 16, 2025 10:08 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইজরায়েল যদি ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা ফেলবে - ইসলামাবাদ নাকি এমন কথা বলেনি বলে দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সোমবার পাকিস্তানের সংসদে দার দাবি করেছেন, ইসলামাবাদ এরকম দাবি করেনি। আর ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষকর্তার নাম করে যে ভিডিয়ো ছড়ানো হচ্ছে, তা ভুয়ো বলে দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 10:08 PM

ইজরায়েল যদি ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা ফেলবে - ইসলামাবাদ নাকি এমন কথা বলেনি বলে দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সোমবার পাকিস্তানের সংসদে দার দাবি করেছেন, ইসলামাবাদ এরকম দাবি করেনি। আর ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষকর্তার নাম করে যে ভিডিয়ো ছড়ানো হচ্ছে, তা ভুয়ো বলে দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

2/5
পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছেন, ইরানের জাতীয় সুরক্ষা পরিষদের সদস্য এবং আইআরজিসির শীর্ষকর্তা মোহসেন রেজাইয়ের নামে একটি ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে। তিনি নাকি বলেছেন যে ‘ইজরায়েল যদি ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা ফেলবে।’ পাকিস্তানের কেউ এরকম কোনও মন্তব্য করেননি। পুরোটা বানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 10:08 PM

পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছেন, ইরানের জাতীয় সুরক্ষা পরিষদের সদস্য এবং আইআরজিসির শীর্ষকর্তা মোহসেন রেজাইয়ের নামে একটি ভুয়ো ভিডিয়ো ছড়ানো হচ্ছে। তিনি নাকি বলেছেন যে ‘ইজরায়েল যদি ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তানও ইজরায়েলে পরমাণু বোমা ফেলবে।’ পাকিস্তানের কেউ এরকম কোনও মন্তব্য করেননি। পুরোটা বানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

3/5
একইসুরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মহম্মদ আসিফ দাবি করেন, ইজরায়েলের পরমাণু অস্ত্রভাণ্ডারের দিকে বিশ্বের নজর দেওয়া উচিত। ইজরায়েলে কোনও আন্তর্জাতিক নিয়মের আওতায় আসে না। কারণ বেঞ্জামিন নেতানইয়াহুয়ের দেশ কোনও আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেনি। সেখানে পাকিস্তান শুধুমাত্র নিজেদের মানুষের কল্যাণের জন্য এবং শত্রুদের বিরুদ্ধে নিজেদের দেশকে রক্ষার জন্য পরমাণু অস্ত্রভাণ্ডার রেখেছে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 10:08 PM

একইসুরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা মহম্মদ আসিফ দাবি করেন, ইজরায়েলের পরমাণু অস্ত্রভাণ্ডারের দিকে বিশ্বের নজর দেওয়া উচিত। ইজরায়েলে কোনও আন্তর্জাতিক নিয়মের আওতায় আসে না। কারণ বেঞ্জামিন নেতানইয়াহুয়ের দেশ কোনও আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেনি। সেখানে পাকিস্তান শুধুমাত্র নিজেদের মানুষের কল্যাণের জন্য এবং শত্রুদের বিরুদ্ধে নিজেদের দেশকে রক্ষার জন্য পরমাণু অস্ত্রভাণ্ডার রেখেছে। (ছবি সৌজন্যে এএফপি)

4/5
তারইমধ্যে ইরান এবং ইজরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, তা নিয়ে সবপক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশমন্ত্রী জানান, ইসলামাবাদ যে ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক সফল হোক। উল্লেখ্য, পাকিস্তান সেই দেশ, যে দেশ সন্ত্রাসবাদে মদত জোগায়। ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করে। (ছবি সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 10:08 PM

তারইমধ্যে ইরান এবং ইজরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, তা নিয়ে সবপক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশমন্ত্রী জানান, ইসলামাবাদ যে ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক সফল হোক। উল্লেখ্য, পাকিস্তান সেই দেশ, যে দেশ সন্ত্রাসবাদে মদত জোগায়। ভারতে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করে। (ছবি সৌজন্যে এএফপি)

5/5
যদিও ইরান বা ইজরায়েলের মধ্যে সংঘাত কমছে না। ইজরায়েল হুমকি দিচ্ছে। পালটা হুংকার দিচ্ছে ইরান। সোমবার ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইজরায়েলের মাটিতে ইতিহাসের সবথেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে চলেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে হুমকি দিয়ে বলেছেন যে খুব দেরি না হওয়ার আগেই তেহরানকে আলোচনায় বসতে হবে। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 10:08 PM

যদিও ইরান বা ইজরায়েলের মধ্যে সংঘাত কমছে না। ইজরায়েল হুমকি দিচ্ছে। পালটা হুংকার দিচ্ছে ইরান। সোমবার ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইজরায়েলের মাটিতে ইতিহাসের সবথেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে চলেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে হুমকি দিয়ে বলেছেন যে খুব দেরি না হওয়ার আগেই তেহরানকে আলোচনায় বসতে হবে। (ছবি সৌজন্যে রয়টার্স)

Related Photos