Pakistan Deputy PM on India: বাংলাদেশ-চিনের সঙ্গে 'জোট', ভারতকে উস্কানি পাকিস্তানি বিদেশমন্ত্রীর
ভারতের কাছে হাত জোড় করে সংঘর্ষ বন্ধ করানো পাকিস্তান ফের উস্কানি দিতে শুরু করেছে। কাশ্মীরি সন্ত্রাসবাদীদের সমর্থন থেকে শুরু করে পাকিস্তান-বাংলাদেশের সঙ্গে জোট নিয়ে মুখ খুললেন পাক বিদেশমন্ত্রী ইশাক দার।
Published on: Jul 1, 2025 9:08 AM IST
1/5

Published on Jul 1, 2025 9:08 AM
ভারতের কাছে সংঘর্ষ বন্ধের জন্যে কাকুতি মিনতি করেছিল পাকিস্তানই। তবে দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি এখনও বহাল আছে। এরই মধ্যে প্রতিনিয়ত ভারতকে উস্কানি দিয়ে যাচ্ছে পাকিস্তান। আর সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছেন, ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের 'বিপরীত জবাব' দিয়ে তার দেশ নতুন স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠা করেছে। এদিকে চিন ও বাংলাদেশের সঙ্গে 'জোট' নিয়েও মুখ খোলেন তিনি। (Bloomberg)
2/5

Published on Jul 1, 2025 9:08 AM
পাক উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতসহ সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি ও যোগাযোগের মতো বিষয়গুলোতে গ্রুপ গঠন করতে পারে। দার বলেন, পাকিস্তান, চিন ও বাংলাদেশ সম্প্রতি অভিন্ন স্বার্থের বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি ত্রিপক্ষীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। (AFP)
3/5

Published on Jul 1, 2025 9:08 AM
তবে ৩০ জুন ইসলামাবাদে এক অনুষ্ঠানে দার দাবি করেন, পরমাণু যুদ্ধের হুমকির মধ্যেও ভারত সীমিত আকারে যুদ্ধের বিপজ্জনক নীতি অব্যাহত রাখলেও পাকিস্তানকে ভয় পাওয়াতে পারবে না তারা। পাকিস্তান ভারতকে একের পর এক জবাব দিয়েছে, যা পাকিস্তানের প্রতিষ্ঠিত নিউ নর্মাল। তিনি বলেন, চার দিনের যুদ্ধের ফলাফল আবারও এই বাস্তবতা তুলে ধরল যে, ভারত পাকিস্তানকে ভয় দেখাতে বা বাধ্য করতে পারবে না।' (AFP)
4/5

Published on Jul 1, 2025 9:08 AM
গত ৭ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামোয় হামলা চালায় ভারত। ভারতীয় হামলার পর ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের এই পদক্ষেপের কড়া জবাব দিয়েছিল ভারত। তাতে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির বড়সড় ক্ষতি হয়েছিল। যারপর পাক সেনা ভারতের কাছে সংঘর্ষবিরতির আবেদন জানিয়েছিল। (AFP)
5/5

Published on Jul 1, 2025 9:08 AM
E-Paper

