Pakistan Frequent Earthquake Mystery: ২৪ ঘণ্টায় ৩টি ভূমিকম্প পাকিস্তানের করাচিতে, পড়শি দেশে হচ্ছেটা কী?

সাম্প্রতিক সময়ে ভারত-পাক সংঘাতের আবেহ কিরানা হিলসে মিসাইল পড়েছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে পাকিস্তানে বারবার ভূমিকম্প হয়েই চলেছে। এই আবহে ১ জুন থেকে আজ দুপুর পর্যন্ত শুধুমাত্র করাচি শহরেই তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

Published on: Jun 2, 2025 2:43 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পাকিস্তানের দক্ষিণে উপকূলবর্তী করাচিতে ফের একটি ভূমিকম্প অনুভূত হল সোমবার। এর আগে রবিবার অন্তত দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই দেশে। এই আবহে গত ২৪ ঘণ্টায় করাচিতে মোট ৩টি কম্পন অনুভূত হল। এবং এই তিনটি ভূমিকম্পই মৃদু।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:43 PM

পাকিস্তানের দক্ষিণে উপকূলবর্তী করাচিতে ফের একটি ভূমিকম্প অনুভূত হল সোমবার। এর আগে রবিবার অন্তত দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই দেশে। এই আবহে গত ২৪ ঘণ্টায় করাচিতে মোট ৩টি কম্পন অনুভূত হল। এবং এই তিনটি ভূমিকম্পই মৃদু।

2/5
রিপোর্ট অনুযায়ী, সোমবার সর্বশেষ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটির মাত্রা রিখটার স্কেলে ৩.২। এই ভূমিকম্পটি করাচির কায়দাবাদ এলাকায় অনুভূত হয়েছিল। এর আগে রবিবার পাকিস্তানি সময় ৫টা ৩৩ মিনিটে এই কায়দাবাদেই ৩.৬ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পগুলির উৎসস্থল খুব একটা গভীর নয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচেই এই ভূমিকম্পগুলির উৎস।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:43 PM

রিপোর্ট অনুযায়ী, সোমবার সর্বশেষ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেটির মাত্রা রিখটার স্কেলে ৩.২। এই ভূমিকম্পটি করাচির কায়দাবাদ এলাকায় অনুভূত হয়েছিল। এর আগে রবিবার পাকিস্তানি সময় ৫টা ৩৩ মিনিটে এই কায়দাবাদেই ৩.৬ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পগুলির উৎসস্থল খুব একটা গভীর নয়। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নীচেই এই ভূমিকম্পগুলির উৎস।

3/5
এদিকে রবিবার গভীর রাত ১টা ৫ মিনিটে করাচির গড়প টাউন এলাকাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৩.২ ছিল। এই ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে ছিল।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:43 PM

এদিকে রবিবার গভীর রাত ১টা ৫ মিনিটে করাচির গড়প টাউন এলাকাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৩.২ ছিল। এই ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে ছিল।

4/5
উল্লেখ্য, গত এপ্রিলে খাইবার পাখতুনখোয়া এবং পঞ্জাব প্রদেশে দুটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। এর আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে ২০টি ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তান জুড়ে। অর্থাৎ, গড়ে প্রতিদিনে ১টির বেশি কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:43 PM

উল্লেখ্য, গত এপ্রিলে খাইবার পাখতুনখোয়া এবং পঞ্জাব প্রদেশে দুটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। এর আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে ২০টি ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তান জুড়ে। অর্থাৎ, গড়ে প্রতিদিনে ১টির বেশি কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে।

5/5
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাক সংঘাতের আবেহ কিরানা হিলসে মিসাইল পড়েছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দাবি করা হচ্ছে, সেখানেই পাকিস্তানের পরমাণু মিসাইল ভাণ্ডার। এবং পাকিস্তানে বারবার ভূমিকম্পের নেপথ্যে সেই কিরানা হিলস প্রসঙ্গ টেনে আনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার চর্চায়। এমনিতে পাকিস্তান তিনটি টেকটনিক প্লেটের ওপর বসে - আরব, ইউরো এশিয়ান এবং ভারত। এই কারণেও সেখানে অনেক ভূমিকম্প হতে পারে।   (Pexels)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 2:43 PM

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-পাক সংঘাতের আবেহ কিরানা হিলসে মিসাইল পড়েছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দাবি করা হচ্ছে, সেখানেই পাকিস্তানের পরমাণু মিসাইল ভাণ্ডার। এবং পাকিস্তানে বারবার ভূমিকম্পের নেপথ্যে সেই কিরানা হিলস প্রসঙ্গ টেনে আনা হচ্ছে সোশ্যাল মিডিয়ার চর্চায়। এমনিতে পাকিস্তান তিনটি টেকটনিক প্লেটের ওপর বসে - আরব, ইউরো এশিয়ান এবং ভারত। এই কারণেও সেখানে অনেক ভূমিকম্প হতে পারে। (Pexels)

Related Photos