Pakistan Army Latest Update: আমেরিকায় আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টায় পাকিস্তান

পাকিস্তান একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যাদের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। তবে এবার তারা সেটা বদলানোর চেষ্টায় আছে বলে দাবি মার্কিন গোয়েন্দাদের।

Published on: Jun 26, 2025 3:09 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে পাকিস্তান। এমনই দাবি করা হল রিপোর্টে। 'ফরেন অ্যাফেয়ার্স'কে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার সেই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের এই মিসাইল তৈরির খবর জানতে পেরেছে। এই দূরপাল্লার মিসাইল দিয়ে নাকি আমেরিকাতেও হামলা করতে সক্ষম হতে পারে পাকিস্তান।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 3:09 PM

ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে পাকিস্তান। এমনই দাবি করা হল রিপোর্টে। 'ফরেন অ্যাফেয়ার্স'কে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার সেই প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের এই মিসাইল তৈরির খবর জানতে পেরেছে। এই দূরপাল্লার মিসাইল দিয়ে নাকি আমেরিকাতেও হামলা করতে সক্ষম হতে পারে পাকিস্তান।

2/4
উল্লেখ্য, পাকিস্তানের কাছে এখনও পর্যন্ত একটাও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত, ফ্রান্স, ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়ার মতো পারমাণবিক দেশগুলির কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাকিস্তান একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যাদের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 3:09 PM

উল্লেখ্য, পাকিস্তানের কাছে এখনও পর্যন্ত একটাও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। আমেরিকা, রাশিয়া, চিন, ভারত, ফ্রান্স, ব্রিটেন, ইজরায়েল, উত্তর কোরিয়ার মতো পারমাণবিক দেশগুলির কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পাকিস্তান একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যাদের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। (AFP)

3/4
এদিকে মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, পাকিস্তান যদি এমন কোনও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলে যা আমেরিকায় আঘাত হানতে সক্ষম, তাহলে পাকিস্তানকে তারা পরমাণু হুমকি হিসেবেই চিহ্নিত করতে পারে। অবশ্য সাম্প্রতিককালে ভারতের সঙ্গে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা নজর এড়ায়নি দিল্লি তথা গোটা বিশ্বের। এই আবহে পাকিস্তান এই আইসিবিএম তৈরি করতে সক্ষম হলে আমেরিকা কী করবে, সেদিকে নজর থাকবে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 3:09 PM

এদিকে মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, পাকিস্তান যদি এমন কোনও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলে যা আমেরিকায় আঘাত হানতে সক্ষম, তাহলে পাকিস্তানকে তারা পরমাণু হুমকি হিসেবেই চিহ্নিত করতে পারে। অবশ্য সাম্প্রতিককালে ভারতের সঙ্গে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা নজর এড়ায়নি দিল্লি তথা গোটা বিশ্বের। এই আবহে পাকিস্তান এই আইসিবিএম তৈরি করতে সক্ষম হলে আমেরিকা কী করবে, সেদিকে নজর থাকবে। (PTI)

4/4
ফরেন অ্যাফেয়ার্স পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান যে দূর পাল্লার মিসাইটটি তৈরির চেষ্টা করছে, সেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হবে। এদিকে পাকিস্তান চিরকাল বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবলমাত্র ভারতকে ঠেকানোর লক্ষ্যে। এই আবহে প্রশ্ন উঠেছে, পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন তৈরির করার চেষ্টা করছে যা আমেরিকায় পর্যন্ত আঘাত হানতে সক্ষম হবে।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 3:09 PM

ফরেন অ্যাফেয়ার্স পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান যে দূর পাল্লার মিসাইটটি তৈরির চেষ্টা করছে, সেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হবে। এদিকে পাকিস্তান চিরকাল বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবলমাত্র ভারতকে ঠেকানোর লক্ষ্যে। এই আবহে প্রশ্ন উঠেছে, পাকিস্তান এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন তৈরির করার চেষ্টা করছে যা আমেরিকায় পর্যন্ত আঘাত হানতে সক্ষম হবে। (AFP)

Related Photos