নমাজের পরে হামলার কথা ভেবেছিলাম, আগেই ভারত ব্রহ্মোস দিয়ে মেরে দিল, স্বীকার পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ভোরের নমাজের পরে ভারতে হামলা চালানোর কথা ভেবেছিল পাকিস্তান। কিন্তু তার আগেই ব্রহ্মোস মিসাইল দিয়ে ভারত প্রত্যাঘাত করে ইসলামাবাদের ছাল ছাড়িয়ে নিয়েছিল বলে স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
Published on: May 29, 2025 10:59 PM IST
1/5
Published on May 29, 2025 10:59 PM
আজারবাইজানে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নেন, ‘৯-১০ মে (মধ্যবর্তী) রাতে আমরা ভারতীয় আগ্রাসনের পালটা হিসেবে পরিমিত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভোর ৪ টে ৩০ মিনিটে ফজরের নমাজের পরে অত্যন্ত দক্ষ ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন পাকিস্তানের সশস্ত্র বাহিনী আমাদের শত্রুকে (পড়ুন ভারত) একটা শিক্ষা দেবে।’ (ছবি সৌজন্যে রয়টার্স)
2/5

Published on May 29, 2025 10:59 PM
কিন্তু তার আগেই ভারত যে পাকিস্তানকে একেবারে মাটিতে শুইয়ে দিয়েছিল, তা স্বীকার করে নেন শেহবাজ। তিনি বলেন, ‘ওই সময় হওয়ার আগেই ভারত ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ব্রহ্মোস (হামলা চালিয়েছিল)। আর রাওয়ালপিন্ডির বিমানবন্দর-সহ (পড়ুন পাকিস্তানের সামরিক ঘাঁটি) পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে দিয়েছিল।’ (ছবি সৌজন্যে এএফপি)
3/5

Published on May 29, 2025 10:59 PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই বিষয়টি স্বীকার না করলেও প্রমাণ-সহ প্রত্যাঘাতের তথ্য পেশ করেছে ভারত। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বিষয়টি বেমালুম ধামাচাপা দিয়েছেন, সেটা হল যে ভারত প্রথমে হামলা চালায়নি। ভারত জঙ্গি শিবিরে হামলা চালানোয় পাকিস্তান শোকার্ত হয়ে গিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল। নিশানা করেছিল ভারতের সাধারণ মানুষ এবং সামরিক প্রতিষ্ঠানকে। (ছবি সৌজন্যে এএফপি)
4/5

Published on May 29, 2025 10:59 PM
৭ মে, ৮ মে, এবং ৯ মে সন্ধ্যা-রাতে ভারতে পরপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। পালটা হিসেবে ৯ মে ও ১০ মে'র মধ্যবর্তী রাতে পাকিস্তানের একের পর এক সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারত। পাকিস্তানের এমন অবস্থা করেছিল যে হামলা চালানো তো দূর অস্ত, ভারত আক্রমণ করলে ধুলোয় মিশে যেত। অসহায় আত্মসমর্পণ করতে হত পাকিস্তানকে। (ছবি সৌজন্যে এএফপি)
5/5

Published on May 29, 2025 10:59 PM
E-Paper

