Pak on BrahMos Strike:নূর খানে ব্রাহ্মোস আছড়ে পড়তেই পাক সেনার হালত কী হয়েছিল? শরিফের উপদেষ্টা তুললেন 'পরমাণু' প্রসঙ্গ
পাকিস্তানে ভারতের ব্রাহ্মোস আছড়ে পড়ার রাতে পাকিস্তান কোন উদ্বেগে ছিল?
Published on: Jul 3, 2025 10:13 PM IST
1/5

Published on Jul 3, 2025 10:13 PM
পহেলগাঁও জঙ্গি হানার জবাবে ‘অপারেশন সিঁদুর’র হাত ধরে যে রাতে পাকিস্তানের নূর খান এয়ারবেসে ভারতীয় সেনার ব্রাহ্মোস আছড়ে পড়ে সেই রাতে ইসলামাবাদ থেকে শুরু করে পাক সেনার মূল কেন্দ্র রাওয়ালপিন্ডি কী অবস্থায় ছিল, সেই কথা বলে ফেললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা। তিনি এক সাক্ষাৎকারের বক্তব্য রাখার সময় জানান, পাকিস্তানের নূর খান এয়ারবেসে ব্রাহ্মোস আছড়ে পড়ার পর প্রত্যুত্তর দেওয়ার জন্য মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় পেয়েছিল পাক সেনা। সে রাতে কী হালত হয়েছিল পাক সেনার?
2/5

Published on Jul 3, 2025 10:13 PM
এরপরই সানাউল্লার দাবি,' আমি বলছি না যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ভালো করেছে। কিন্তু যদি আমাদের পক্ষ পরিস্থিতি ভুলভাবে অনুধাবন করত, তাহলে পাকিস্তানের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হত,অথবা ভারত থেকে পদক্ষেপ নিতে পারত। এই পরিস্থিতি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারত।' উল্লেখ্য, পাকিস্তানের নূর খান এয়ারবেসে গত ৭ মে আছড়ে পড়ে ভারতের ব্রাহ্মোস মিসাইল। পাকিস্তানের সেনার হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত এই এয়ারবেস পাকিস্তানের সেনার অন্যতম তাবড় বায়ুসেনা ঘাঁটি। ' (AP)
3/5

Published on Jul 3, 2025 10:13 PM
পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লার দাবি, সেই কয়েক সেকেন্ড সময়ের মধ্যে যদি সামান্যতম ভুল বোঝাবুঝিও হত বা কিছু ভুল ধারণা করা হত, তাহলে তা পরমাু যুদ্ধের দিতে এগোত। তিনি বলছেন,' যখন ভারত আমাদের নূর খান বিমানঘাঁটিতে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে মাত্র ৩০ বা ৪৫ সেকেন্ড সময় ছিল বিশ্লেষণ করার জন্য যে ক্রুজ ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক ওয়ারহেড আছে কিনা। আর সেই ৩০ সেকেন্ডের মধ্যে যেকোনও কিছু সিদ্ধান্ত নেওয়া ছিল খুবই বিপজ্জনক পরিস্থিতি।'' (AFP)
4/5

Published on Jul 3, 2025 10:13 PM
উল্লেখ্য, সানাউল্লা কার্যত সাফ বলেছেন যে, ৭ মের রাতে পাকিস্তানের নূর খানে আছড়ে পড়া ব্রাহ্মোস আদৌ পরমাণু বোমা কিনা, তা ঠাওরাতে মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় পেয়েছিল পাকিস্তানি সেনা। কার্যত তিনি স্বীকার করে নেন, যে সেরাতে ভারতের হামলায় বেশ থতমত খেয়েছিল পাকিস্তান। তাদের মধ্যে পরমাণু হানার আতঙ্ক সেই রাতেই জেগেছিল।
5/5

Published on Jul 3, 2025 10:13 PM
E-Paper

