Pakistan Water Problems Latest Report: জল সংকটে ছলছল পাকিস্তানের চোখ! নদী বাঁধগুলি এখনই আর্ধেক খালি, দাবি রিপোর্টে
খরিফ শস্যের বীজ বপনের মরশুমে জলের অভাবে সমস্যা বাড়ছে পাকিস্তানে। তথ্য অনুযায়ী, পাকিস্তানের বড় দুটি বাঁধে জলস্তর তাদের ধারণ ক্ষমতার আর্ধেকে গিয়ে ঠেকেছে।
Published on: Jun 2, 2025 9:53 AM IST
1/5
Published on Jun 2, 2025 9:53 AM
বিশেষজ্ঞদের মতে, খরিফ শস্যের বীজ বপনের মরশুমে জলের অভাবে সমস্যা বাড়ছে পাকিস্তানে। ঝিলম নদীর উপর মংলা এবং সিন্ধু নদীর তারবেলা বাঁধের জলস্তর দ্রুত হ্রাস পেয়েছে। এছাড়া চেনাব নদীতে ভারত জলপ্রবাহ কমিয়ে দেওয়ায় আরও সমস্যাও পড়েছে পাকিস্তান। এই আবহে পাকিস্তানের সিন্ধু রিভার সিস্টেম অথরিটিকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, পাক পঞ্জাব ও সিন্ধু প্রদেশে সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য মংলা ও তারবেলা বাঁধের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের স্টোরেজ কমেছে প্রায় ৫০ শতাংশ। (REUTERS)
2/5
Published on Jun 2, 2025 9:53 AM
পাকিস্তানে বর্তমানে তীব্র জলের সংকট দেখা দিয়েছে। পাকিস্তানে এখন ফসলের বীজ বপনের মরশুম। তবে জলের সংকটে মাথায় হাত পাকিস্তানের। পহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় পড়শি দেশে পরিস্থিতি খারাপ। পাকিস্তানে জলের জন্য হইচই শুরু হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে পাকিস্তানে অনেক বড় বাঁধ শুকিয়ে যাওয়ার পথে। (REUTERS)
3/5
Published on Jun 2, 2025 9:53 AM
তথ্য অনুযায়ী, মংলা বাঁধের জলস্তর বর্তমানে ৫০ শতাংশেরও কম। এর মোট ধারণক্ষমতা ৫.৯ মিলিয়ন একর ফুট। তবে এখন মংলা বাঁধে মাত্র ২.৭ মিলিয়ন একর ফুট জল অবশিষ্ট রয়েছে। একই সময়ে, তারবেলা বাঁধের মোট ক্ষমতা ১১.৬ মিলিয়ন একর ফুট। যার মধ্যে মাত্র ৬ মিলিয়ন একর ফুট জল অবশিষ্ট রয়েছে। (REUTERS)
4/5
Published on Jun 2, 2025 9:53 AM
এই আবহে আইআরএসএ তাদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানকে ভেবেচিন্তে জল ব্যয় করতে হবে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেই আন্তর্জাতিক ফোরামে জলের বিষয়টি উত্থাপন করছেন। শাহবাজও বহুবার এই বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করেছেন। তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান শুধু সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর ইস্যু নিয়েই আলোচনা করবে। (REUTERS)
5/5
Published on Jun 2, 2025 9:53 AM
E-Paper

