India Vs Pakistan:পাকের সঙ্গে চিন, তুরস্কের আঁতাতের পর্দা দিল্লি ফাঁস করতেই ফুঁসে উঠলেন মুনির! আসিফের উল্টো সুরে বললেন…

পাকিস্তানের সেনার প্রধান সদ্য ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য রেখে ভারতকে নিশানা করে কী বললেন?

Published on: Jul 7, 2025 9:31 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
ইসলামাবাদের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে ওই বক্তব্য রাখার সময় আসিম মুনিরের কণ্ঠে ফের ভারত বিরোধিতা ওঠে। তাঁর অভিযোগ, দুটি দেশের সেনা সংঘাতের মধ্যে বাইরের দেশগুলিকে টানা হচ্ছে। মুনির বলেন,' শুধুমাত্র দুটি দেশের সেনা সংঘাতে অন্য দেশের নাম অংশিদার হিসাবে তুলে ধরা ক্যাম্প রাজনীতির বাজে চেষ্টা।' (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:31 PM

ইসলামাবাদের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে ওই বক্তব্য রাখার সময় আসিম মুনিরের কণ্ঠে ফের ভারত বিরোধিতা ওঠে। তাঁর অভিযোগ, দুটি দেশের সেনা সংঘাতের মধ্যে বাইরের দেশগুলিকে টানা হচ্ছে। মুনির বলেন,' শুধুমাত্র দুটি দেশের সেনা সংঘাতে অন্য দেশের নাম অংশিদার হিসাবে তুলে ধরা ক্যাম্প রাজনীতির বাজে চেষ্টা।' (AP)

2/6
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিছু দিন আগেই চিনের সঙ্গে তাদের গোয়েন্দা তথ্য ভাগাভাগি নিয়ে যে বার্তা দিয়েছিলেন, তার থেকে কার্যত ১৮০ ডিগ্রি উল্টো সুরে এবার কথা বলতে শোনা গেল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। সদ্য অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে তুরস্ক আর চিনের আঁতাতের কথা তুলে ধরেছে দিল্লি। আর সেই পর্দাফাঁস হতেই এবার মুনির খুললেন মুখ। (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:31 PM

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিছু দিন আগেই চিনের সঙ্গে তাদের গোয়েন্দা তথ্য ভাগাভাগি নিয়ে যে বার্তা দিয়েছিলেন, তার থেকে কার্যত ১৮০ ডিগ্রি উল্টো সুরে এবার কথা বলতে শোনা গেল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। সদ্য অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সঙ্গে তুরস্ক আর চিনের আঁতাতের কথা তুলে ধরেছে দিল্লি। আর সেই পর্দাফাঁস হতেই এবার মুনির খুললেন মুখ। (via REUTERS)

3/6
ভারতের তরফে সেনা স্টাফের ডেপুটি চিফ রাহুল সিং বলেন,' আমাদের সামনে একটা সীমানা ছিল। প্রতিপক্ষ ছিল দু’জন, আসলে তিন জন। পাকিস্তানই সামনে ছিল। তাদের সব রকম সাহায্য করছিল চিন।' এক্ষেত্রে তিন নম্বর দেশ হিসাবে তুরস্কের কথা উঠে আসে। সেই বার্তার প্রেক্ষিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইসলামাবাদে সদ্য এক অনুষ্ঠানে দাবি করেন,' পাকিস্তানের সফল বুনিয়ানুম মারুস (অপারেশন সিঁদুরের পাল্টা) র সময় পাকিস্তান বাইরে থেকে সাহায্য নিয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা দায়িত্বজ্ঞানহীন, তথ্যগতভাবে ভুুল। এটা প্রতিফলিত করছে যে আমাদের দেশের ক্ষমতা, প্রাতিষ্ঠানিকতাকে অমান্য করার ক্রমাগত ইচ্ছাকে ' (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:31 PM

ভারতের তরফে সেনা স্টাফের ডেপুটি চিফ রাহুল সিং বলেন,' আমাদের সামনে একটা সীমানা ছিল। প্রতিপক্ষ ছিল দু’জন, আসলে তিন জন। পাকিস্তানই সামনে ছিল। তাদের সব রকম সাহায্য করছিল চিন।' এক্ষেত্রে তিন নম্বর দেশ হিসাবে তুরস্কের কথা উঠে আসে। সেই বার্তার প্রেক্ষিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইসলামাবাদে সদ্য এক অনুষ্ঠানে দাবি করেন,' পাকিস্তানের সফল বুনিয়ানুম মারুস (অপারেশন সিঁদুরের পাল্টা) র সময় পাকিস্তান বাইরে থেকে সাহায্য নিয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা দায়িত্বজ্ঞানহীন, তথ্যগতভাবে ভুুল। এটা প্রতিফলিত করছে যে আমাদের দেশের ক্ষমতা, প্রাতিষ্ঠানিকতাকে অমান্য করার ক্রমাগত ইচ্ছাকে ' (AFP)

4/6
এবার দেখা যাক, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খোয়াজা কিছুদিন আগে কী বলেছিলেন। আসিফ খোয়াজা ‘আরব নিউজ’কে সাক্ষাৎকারে জানান, বর্তমানে যেকোনও বন্ধু দেশ তার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বা অন্য মাধ্যম থেকে পাওয়া তথ্য ভাগ করে নেওয়ার যে ব্যাপারটা, তা খুব সাধারণ। আসিফ একই সঙ্গে বলেছিলেন,' এটা খুবই সাধারণ ব্যাপার যে যদি কোনও তথ্য আমাদের বা চিনের জন্য হুমকি হয় তা ভাগ করা,..কারণ চিনের সঙ্গেও ভারতের সমস্যা রয়েছে। তাই আমার মনে হয় স্যাটেলাইট বা অন্য মাধ্যম থেকে পাওয়া তথ্য ভাগ করে নেওয়াটা সাধারণ ব্যাপার।' expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:31 PM

এবার দেখা যাক, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খোয়াজা কিছুদিন আগে কী বলেছিলেন। আসিফ খোয়াজা ‘আরব নিউজ’কে সাক্ষাৎকারে জানান, বর্তমানে যেকোনও বন্ধু দেশ তার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বা অন্য মাধ্যম থেকে পাওয়া তথ্য ভাগ করে নেওয়ার যে ব্যাপারটা, তা খুব সাধারণ। আসিফ একই সঙ্গে বলেছিলেন,' এটা খুবই সাধারণ ব্যাপার যে যদি কোনও তথ্য আমাদের বা চিনের জন্য হুমকি হয় তা ভাগ করা,..কারণ চিনের সঙ্গেও ভারতের সমস্যা রয়েছে। তাই আমার মনে হয় স্যাটেলাইট বা অন্য মাধ্যম থেকে পাওয়া তথ্য ভাগ করে নেওয়াটা সাধারণ ব্যাপার।'

5/6
ভারতীয় সেনার তরফে শীর্ষ কর্তা রাহুল সিং ৩ দিন আগেই বলেছেন,' যখন ডিজিএমও-স্তরের আলোচনা চলছিল, তখন পাকিস্তান আসলে বলছিল যে আমরা জানি আপনার গুরুত্বপূর্ণ ভেক্টরটি প্রস্তুত, এবং এটি পদক্ষেপের জন্য প্রস্তুত। আমি আপনাকে অনুরোধ করব এটি প্রত্যাহার করুন। তারা চিন থেকে সরাসরি ইনপুট পাচ্ছিল...'' (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:31 PM

ভারতীয় সেনার তরফে শীর্ষ কর্তা রাহুল সিং ৩ দিন আগেই বলেছেন,' যখন ডিজিএমও-স্তরের আলোচনা চলছিল, তখন পাকিস্তান আসলে বলছিল যে আমরা জানি আপনার গুরুত্বপূর্ণ ভেক্টরটি প্রস্তুত, এবং এটি পদক্ষেপের জন্য প্রস্তুত। আমি আপনাকে অনুরোধ করব এটি প্রত্যাহার করুন। তারা চিন থেকে সরাসরি ইনপুট পাচ্ছিল...'' (AFP)

6/6
এদিকে, ইসলামাবাদে আজকের বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধানের কণ্ঠে ভারতের প্রতি পাল্টা হুঁশিয়ারিও আসে। তিনি বলেন,' পরবর্তী পদক্ষেপে যদি কোনও জনবহুল কেন্দ্র, সেনা ঘাঁটি, আর্থিক কেন্দ্র, বন্দরকে আঘাত করা হয়, আমরা উপযুক্তের থেকেও বেশি জবাব দেব।' উল্লেখ্য, অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্দরে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। নির্দিষ্ট টার্গেটে হিট করে ভারতের পর পর যুদ্ধবিমান শুধুমাত্র জঙ্গি কেন্দ্রকেই পর পর নিশানা করে। পরবর্তীতে পাকিস্তানের নূর খান এয়ারবেস সহ একঝাঁক বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় সেনার মিসাইল আছড়ে পড়ে।  (via REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:31 PM

এদিকে, ইসলামাবাদে আজকের বক্তব্যে পাকিস্তানের সেনাপ্রধানের কণ্ঠে ভারতের প্রতি পাল্টা হুঁশিয়ারিও আসে। তিনি বলেন,' পরবর্তী পদক্ষেপে যদি কোনও জনবহুল কেন্দ্র, সেনা ঘাঁটি, আর্থিক কেন্দ্র, বন্দরকে আঘাত করা হয়, আমরা উপযুক্তের থেকেও বেশি জবাব দেব।' উল্লেখ্য, অপারেশন সিঁদুরে পাকিস্তানের অন্দরে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। নির্দিষ্ট টার্গেটে হিট করে ভারতের পর পর যুদ্ধবিমান শুধুমাত্র জঙ্গি কেন্দ্রকেই পর পর নিশানা করে। পরবর্তীতে পাকিস্তানের নূর খান এয়ারবেস সহ একঝাঁক বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় সেনার মিসাইল আছড়ে পড়ে। (via REUTERS)

Related Photos