Pakistani Army Chief Latest Update: ফিল্ড মার্শালের নেই কোনও দাম, পাকিস্তানিরাই মুনিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল আমেরিকায়

ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানি দূতাবাসের বাইরে জড়ো হন বহু পাকিস্তানি। তারা আসিম মুনিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। ফিল্ড মার্শালকে ‘ইসলামাবাদের কসাই’ বলে ডাকতে থাকে প্রতিবাদীরা।

Published on: Jun 16, 2025 1:19 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
দূতাবাসের বাইরে জড়ো হওয়া এই সব পাকিস্তানিরা ইমরান খানের সমর্থক। ইমরানকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ইমরান খানের সমর্থকরা বিশ্বাস করেন যে শেহবাজ শরিফের সরকার এবং সেনাবাহিনী একজোট হয়ে ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এ কারণে ইমরান খানের সমর্থকরা পাক সেনাবাহিনীর তীব্র বিরোধিতা করে আসছে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 1:19 PM

দূতাবাসের বাইরে জড়ো হওয়া এই সব পাকিস্তানিরা ইমরান খানের সমর্থক। ইমরানকে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ইমরান খানের সমর্থকরা বিশ্বাস করেন যে শেহবাজ শরিফের সরকার এবং সেনাবাহিনী একজোট হয়ে ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এ কারণে ইমরান খানের সমর্থকরা পাক সেনাবাহিনীর তীব্র বিরোধিতা করে আসছে। (AP)

2/5
শুধু তাই নয়, দূতাবাসের বাইরে একটি ডিজিটাল ভ্যানও দাঁড় করিয়ে রেখেছিলেন ইমরান খানের সমর্থকরা। ভিডিয়ো এবং পোস্টারে আসিম মুনিরকে 'ইসলামাবাদের কসাই' হিসাবে বর্ণনা করা হয়েছিল। পাকিস্তানিদের এই বিক্ষোভের পর থেকে আবার আলোচনা শুরু হয়েছে যে, হয়তো আসিম মুনির আমেরিকায় থাকলেও আর্মি ডে প্যারেডে অংশ নেননি। বর্তমানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আসিম মুনিরকে নিয়ে কিছুই বলা হয়নি।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 1:19 PM

শুধু তাই নয়, দূতাবাসের বাইরে একটি ডিজিটাল ভ্যানও দাঁড় করিয়ে রেখেছিলেন ইমরান খানের সমর্থকরা। ভিডিয়ো এবং পোস্টারে আসিম মুনিরকে 'ইসলামাবাদের কসাই' হিসাবে বর্ণনা করা হয়েছিল। পাকিস্তানিদের এই বিক্ষোভের পর থেকে আবার আলোচনা শুরু হয়েছে যে, হয়তো আসিম মুনির আমেরিকায় থাকলেও আর্মি ডে প্যারেডে অংশ নেননি। বর্তমানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আসিম মুনিরকে নিয়ে কিছুই বলা হয়নি। (AFP)

3/5
এই আবহে রবিবার আসিম মুনিরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় পাক দূতাবাসের বাইরে। বিক্ষোভকারীরা তাঁকে বেরিয়ে তাদের সামনে আসার জন্য চ্যালেঞ্জ জানায়। ইমরান খানের পিটিআইয়ের সমর্থকরা পাক দূতাবাসের বাইরে কিছু ব্যানার ও প্ল্যাকার্ড দেখাতে থাকেন। তাতে লেখা ছিল - 'আসিম মুনিরকে কোথায় লুকিয়ে রেখেছে পাক দূতাবাস?' আরেকটি প্ল্যাকার্ডে আসিম মুনিরকে সংবিধান লঙ্ঘনকারী, মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে বর্ণনা করা হয়েছে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 1:19 PM

এই আবহে রবিবার আসিম মুনিরের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় পাক দূতাবাসের বাইরে। বিক্ষোভকারীরা তাঁকে বেরিয়ে তাদের সামনে আসার জন্য চ্যালেঞ্জ জানায়। ইমরান খানের পিটিআইয়ের সমর্থকরা পাক দূতাবাসের বাইরে কিছু ব্যানার ও প্ল্যাকার্ড দেখাতে থাকেন। তাতে লেখা ছিল - 'আসিম মুনিরকে কোথায় লুকিয়ে রেখেছে পাক দূতাবাস?' আরেকটি প্ল্যাকার্ডে আসিম মুনিরকে সংবিধান লঙ্ঘনকারী, মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। (AFP)

4/5
প্রাথমিকভাবে খবর ছিল যে মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবসে তাঁকে প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছে। বিতর্ক তুঙ্গে উঠলে আমেরিকা এগিয়ে এসে সাফ জানিয়ে দেয়, শুধু আসিম মুনির নয়, কোনও বিদেশি ব্যক্তিত্বকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও ওয়াশিংটনে মার্কিন দূতাবাসের বাইরে বিপুল সংখ্যক প্রবাসী পাকিস্তানি জড়ো হন। আমেরিকার নানা প্রান্ত থেকে এসে আসিম মুনিরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাঁদের।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 1:19 PM

প্রাথমিকভাবে খবর ছিল যে মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবসে তাঁকে প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছে। বিতর্ক তুঙ্গে উঠলে আমেরিকা এগিয়ে এসে সাফ জানিয়ে দেয়, শুধু আসিম মুনির নয়, কোনও বিদেশি ব্যক্তিত্বকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তারপরও ওয়াশিংটনে মার্কিন দূতাবাসের বাইরে বিপুল সংখ্যক প্রবাসী পাকিস্তানি জড়ো হন। আমেরিকার নানা প্রান্ত থেকে এসে আসিম মুনিরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

5/5
১৪ জুন মার্কিন সেনা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছিল কংগ্রেস। যদিও পরে হোয়াইট হাউজ স্পষ্ট করে দেয়, কোনও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুনিরকে। তবে মুনির সত্যি সত্যি আমেরিকায় গিয়েছেন। আর সেখানে তিনি পড়লেন প্রতিবাদের মুখে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 1:19 PM

১৪ জুন মার্কিন সেনা দিবসের অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছিল কংগ্রেস। যদিও পরে হোয়াইট হাউজ স্পষ্ট করে দেয়, কোনও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুনিরকে। তবে মুনির সত্যি সত্যি আমেরিকায় গিয়েছেন। আর সেখানে তিনি পড়লেন প্রতিবাদের মুখে।

Related Photos