Pak ISI Spy Jyoti Malhotra Kerala Link: পাকিস্তানি ISI গুপ্তচর জ্যোতিকে স্পন্সর করেছিল কেরলের বাম সরকার, জানা গেল RTI-তে

কেরল সফরের সময় জ্যোতি মালহোত্রার ভ্রমণ, থাকা-খাওয়া এবং বাকি যাবতীয় খরচ সম্পূর্ণভাবে বহন করেছিল কেরলের পর্যটন বিভাগ। এই জ্যোতিকেই পরে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

Published on: Jul 7, 2025 12:12 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
সেই কেরল সফরের সময় জ্যোতি মালহোত্রার ভ্রমণ, থাকা-খাওয়া এবং বাকি যাবতীয় খরচ সম্পূর্ণভাবে বহন করেছিল কেরলের পর্যটন বিভাগ। ভ্রমণ গন্তব্য হিসাবে কেরলকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে হাত মিলিয়েছিল কেরলের পর্যটন বিভাগ। সেই মতো জ্যোতিকেও রাজ্যে ডেকেছিল কেরল সরকার।    (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

সেই কেরল সফরের সময় জ্যোতি মালহোত্রার ভ্রমণ, থাকা-খাওয়া এবং বাকি যাবতীয় খরচ সম্পূর্ণভাবে বহন করেছিল কেরলের পর্যটন বিভাগ। ভ্রমণ গন্তব্য হিসাবে কেরলকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে হাত মিলিয়েছিল কেরলের পর্যটন বিভাগ। সেই মতো জ্যোতিকেও রাজ্যে ডেকেছিল কেরল সরকার। (HT_PRINT)

2/7
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর ভ্রমণ সংক্রান্ত গতিবিধির ওপর তাই বিশেষ নজর পড়েছে। এর আগে জানা গিয়েছিল, ভারতের সন্ত্রাসবিরোধী অপারেশন সিঁদুরের সময় এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এ ছাড়া অভিযানের সময় ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপের খবরও সে পাকিস্তানকে দিচ্ছিল।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর ভ্রমণ সংক্রান্ত গতিবিধির ওপর তাই বিশেষ নজর পড়েছে। এর আগে জানা গিয়েছিল, ভারতের সন্ত্রাসবিরোধী অপারেশন সিঁদুরের সময় এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এ ছাড়া অভিযানের সময় ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপের খবরও সে পাকিস্তানকে দিচ্ছিল। (HT_PRINT)

3/7
অপারেশন সিঁদুরের সময় ভারতের কয়েকটি জায়গায় ব্ল্যাকআউটসহ অনেক স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে দিচ্ছিল জ্যোতি। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এই দানিশ আইএসআইয়ের এক এজেন্ট ছিল বলে দাবি। বর্তমানে জ্যোতি জেলে রয়েছে। তার জামিনের আবেদন নাকচ করা হয়েছিল এর আগে। আজ জ্যোতির মামলার শুনানি হওয়ার কথা আদালতে।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

অপারেশন সিঁদুরের সময় ভারতের কয়েকটি জায়গায় ব্ল্যাকআউটসহ অনেক স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে দিচ্ছিল জ্যোতি। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, পাক হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির। এই দানিশ আইএসআইয়ের এক এজেন্ট ছিল বলে দাবি। বর্তমানে জ্যোতি জেলে রয়েছে। তার জামিনের আবেদন নাকচ করা হয়েছিল এর আগে। আজ জ্যোতির মামলার শুনানি হওয়ার কথা আদালতে। (HT_PRINT)

4/7
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে এর আগে সরকারি আমন্ত্রণে রাজ্যে ডেকেছিল কেরল সরকার। তাঁর সেই সফর স্পন্সর করেছিল পিনারাই বিজয়নের কেরল সরকার। একটি সরকারি পর্যটন প্রচার উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের আমন্ত্রণে কেরলে গিয়েছিল জ্যোতি। আরটিআই-এর জবাবে এই তথ্য জানা গিয়েছে।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ হেফাজতে থাকা ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে এর আগে সরকারি আমন্ত্রণে রাজ্যে ডেকেছিল কেরল সরকার। তাঁর সেই সফর স্পন্সর করেছিল পিনারাই বিজয়নের কেরল সরকার। একটি সরকারি পর্যটন প্রচার উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের আমন্ত্রণে কেরলে গিয়েছিল জ্যোতি। আরটিআই-এর জবাবে এই তথ্য জানা গিয়েছে। (HT_PRINT)

5/7
তদন্তে জানা গেছে, জ্যোতি মালহোত্রা ২০২৩ সালে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথম পাকিস্তান সফরে যান। সেখানেই তাঁর দেখা হয়েছিল দানিশের সঙ্গে। ভারতে ফেরার পরও জ্যোতি যোগাযোগ রেখে চলেছিলেন দানিশের সঙ্গে। দানিশের সুপারিশে জ্যোতি দ্বিতীয়বার পাকিস্তানে যায়। সেখানে সে আলি আহসানের সাথে পরিচিত হয়। এই আলি আহসানই জ্যোতির পাকিস্তান ভ্রমণের ব্যবস্থা করে দেয়। জ্যোতিকে শাকির ও রানা শাহবাজের মতো পাকিস্তানি গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেয় আলি। সন্দেহ এড়াতে শাকিরের নম্বর 'জাট রান্ধাওয়া' নামে সেভ করেছিল ফোনে।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

তদন্তে জানা গেছে, জ্যোতি মালহোত্রা ২০২৩ সালে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রথম পাকিস্তান সফরে যান। সেখানেই তাঁর দেখা হয়েছিল দানিশের সঙ্গে। ভারতে ফেরার পরও জ্যোতি যোগাযোগ রেখে চলেছিলেন দানিশের সঙ্গে। দানিশের সুপারিশে জ্যোতি দ্বিতীয়বার পাকিস্তানে যায়। সেখানে সে আলি আহসানের সাথে পরিচিত হয়। এই আলি আহসানই জ্যোতির পাকিস্তান ভ্রমণের ব্যবস্থা করে দেয়। জ্যোতিকে শাকির ও রানা শাহবাজের মতো পাকিস্তানি গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেয় আলি। সন্দেহ এড়াতে শাকিরের নম্বর 'জাট রান্ধাওয়া' নামে সেভ করেছিল ফোনে। (HT_PRINT)

6/7
চারবারেরও বেশি পাকিস্তানে সফর করেছে জ্যোতি। এর মধ্যে ২০২৩ সালেই ২ বার পাকিস্তানে গিয়েছিল সে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করত জ্যোতি। আধিকারিকদের দাবি, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক 'অপারেশন সিঁদুর' সম্পর্কিত তথ্য-সহ ভারতীয় সামরিক ঘাঁটি ও কার্যকলাপ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য শেয়ার করত জ্যোতি।  (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

চারবারেরও বেশি পাকিস্তানে সফর করেছে জ্যোতি। এর মধ্যে ২০২৩ সালেই ২ বার পাকিস্তানে গিয়েছিল সে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করত জ্যোতি। আধিকারিকদের দাবি, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক 'অপারেশন সিঁদুর' সম্পর্কিত তথ্য-সহ ভারতীয় সামরিক ঘাঁটি ও কার্যকলাপ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য শেয়ার করত জ্যোতি। (HT_PRINT)

7/7
জ্যোতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানের ভালো ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করত। তদন্তকারীরা মনে করছে পরিকল্পিত ভাবেই পাকিস্তানের হয়ে প্রচার করত জ্যোতি। জানা গিয়েছে যে একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল জ্যোতির। সেই পাক এজেন্টের সাথে জ্যোতি ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণও করেছিল। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 12:12 PM

জ্যোতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানের ভালো ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করত। তদন্তকারীরা মনে করছে পরিকল্পিত ভাবেই পাকিস্তানের হয়ে প্রচার করত জ্যোতি। জানা গিয়েছে যে একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল জ্যোতির। সেই পাক এজেন্টের সাথে জ্যোতি ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণও করেছিল।

Related Photos