কোপেনহেগেনে ভারতীয় সংসদীয় দলের সভার বাইরে ভারত বিরোধী স্লোগান পাকিস্তানিদের, পালটা খোঁচা PoK-বালোচিস্তান নিয়ে

কোপেনহেগেনে ভারতীয় সংসদীয় দলের সভার বাইরে ভারত বিরোধী স্লোগান দিতে দেখা গেল পাকিস্তানিদের। যদিও এই বিষয়টি নিয়ে বেশি পাত্তা দিলেন না প্রতিনিধি দলের প্রধান রবিশঙ্কর প্রসাদ। তিনি পালটা বালোচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে খোঁচা দিলেন পাকিস্তানিদের।

Published on: May 31, 2025 9:49 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ডেনমার্কে প্রবাসী ভারতীয়দের জন্য কোপেনহেগেনে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলের এক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাস্থলের বাইরে ভারত-বিরোধী স্লোগান দিল পাকিস্তানি নাগরিকরা। এই ঘটনার তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। কোপেনহেগেনে পাকিস্তানি বিক্ষোভকে 'হতাশার' নিদর্শন বলে নিন্দা করেছেন রবিশঙ্কর প্রসাদ।  ( IndiainDenmark X)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 9:49 AM

ডেনমার্কে প্রবাসী ভারতীয়দের জন্য কোপেনহেগেনে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলের এক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাস্থলের বাইরে ভারত-বিরোধী স্লোগান দিল পাকিস্তানি নাগরিকরা। এই ঘটনার তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। কোপেনহেগেনে পাকিস্তানি বিক্ষোভকে 'হতাশার' নিদর্শন বলে নিন্দা করেছেন রবিশঙ্কর প্রসাদ। ( IndiainDenmark X)

2/5
পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের মানবাধিকার ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করে পটনা সাহিবের সাংসদ বলেন, 'আপনি কি জানেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ কী ধরনের দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন? অনেকেই ভারতে পাড়ি জমাতে মরিয়া হয়ে উঠেছেন। আর বালোচিস্তানে নারীদের সঙ্গে খুবই নৃশংস এবং অমানবিক আচরণ করা হয়ে থাকে।'  (@IndiainDenmark)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 9:49 AM

পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের মানবাধিকার ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করে পটনা সাহিবের সাংসদ বলেন, 'আপনি কি জানেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ কী ধরনের দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন? অনেকেই ভারতে পাড়ি জমাতে মরিয়া হয়ে উঠেছেন। আর বালোচিস্তানে নারীদের সঙ্গে খুবই নৃশংস এবং অমানবিক আচরণ করা হয়ে থাকে।' (@IndiainDenmark)

3/5
পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তানের মানবাধিকারের বিষয়গুলি তুলে ধরে পাকিস্তানকে উলটো তোপ দাগেন রবিশঙ্কর। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'এই বিক্ষোভ হতাশার লক্ষণ। পাকিস্তানিদের স্লোগান দিতে দেখে আমি অবাক হয়েছি। আমাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আমরা ব্যাপক কাভারেজ পাচ্ছি। পাকিস্তানে তাদের হ্যান্ডলাররা নিশ্চয়ই তাদের কিছু করতে বলেছিল। তারা মরিয়া হয়ে এখানে এসেছে। হতাশায় দিন কাটাচ্ছে পাকিস্তানিরা। তারা এখন একটি মরিয়া দেশ। তাদের উপেক্ষা করুন।'  ( IndiainDenmark X)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 9:49 AM

পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তানের মানবাধিকারের বিষয়গুলি তুলে ধরে পাকিস্তানকে উলটো তোপ দাগেন রবিশঙ্কর। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'এই বিক্ষোভ হতাশার লক্ষণ। পাকিস্তানিদের স্লোগান দিতে দেখে আমি অবাক হয়েছি। আমাদের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আমরা ব্যাপক কাভারেজ পাচ্ছি। পাকিস্তানে তাদের হ্যান্ডলাররা নিশ্চয়ই তাদের কিছু করতে বলেছিল। তারা মরিয়া হয়ে এখানে এসেছে। হতাশায় দিন কাটাচ্ছে পাকিস্তানিরা। তারা এখন একটি মরিয়া দেশ। তাদের উপেক্ষা করুন।' ( IndiainDenmark X)

4/5
রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, 'পাকিস্তান আজ বড় অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা একে অপরের বিরুদ্ধে চারটি প্রথাগত যুদ্ধ লড়েছি - এর একটিও ভারত শুরু করেনি; আমরা কেবল নিজেদের রক্ষা করেছি এবং পাকিস্তান তাদের প্রত্যেকটি যুদ্ধে পরাজিত হয়েছে। জিন্নাহ যে পাকিস্তান তৈরি করেছিলেন, তা এখন সেনা পরিচালিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।'  (Ravi Shankar Prasad-X)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 9:49 AM

রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, 'পাকিস্তান আজ বড় অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা একে অপরের বিরুদ্ধে চারটি প্রথাগত যুদ্ধ লড়েছি - এর একটিও ভারত শুরু করেনি; আমরা কেবল নিজেদের রক্ষা করেছি এবং পাকিস্তান তাদের প্রত্যেকটি যুদ্ধে পরাজিত হয়েছে। জিন্নাহ যে পাকিস্তান তৈরি করেছিলেন, তা এখন সেনা পরিচালিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।' (Ravi Shankar Prasad-X)

5/5
এদিকে রবিশঙ্করের দলের সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী তুলে ধরেন, কীভাবে সব রাজনৈতিক দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ। তিনি বলেন, 'আমি সেই শিবসেনার সদস্য, যারা একসময় পাকিস্তানকে ভারতে ম্যাচ খেলা থেকে বিরত রাখতে ক্রিকেট পিচ খুঁড়েছিল। সেই একই অঙ্গীকার নিয়ে, আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী একটি যৌথ প্রতিনিধি দলের অংশ। আমরা ভারতীয় হিসাবে ঐক্যবদ্ধ রয়েছি এবং কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।'  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 9:49 AM

এদিকে রবিশঙ্করের দলের সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী তুলে ধরেন, কীভাবে সব রাজনৈতিক দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ। তিনি বলেন, 'আমি সেই শিবসেনার সদস্য, যারা একসময় পাকিস্তানকে ভারতে ম্যাচ খেলা থেকে বিরত রাখতে ক্রিকেট পিচ খুঁড়েছিল। সেই একই অঙ্গীকার নিয়ে, আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী একটি যৌথ প্রতিনিধি দলের অংশ। আমরা ভারতীয় হিসাবে ঐক্যবদ্ধ রয়েছি এবং কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।' (PTI)

Related Photos