Pakistani Nuclear Threat in Israel-Iran War: 'আমরা পরমাণু বোমা ফেলব', ইরান-ইজরায়েল যুদ্ধে নাক গলাল 'নাক কাটা' পাকিস্তান

ইরান ও ইজরায়েলের সংঘাতে এবার নাক গলাচ্ছে পাকিস্তান। এই নিয়ে নাকি তারা ইরানকে প্রতিশ্রুতি দিয়েও বসে আছে। ইসলামাবাদ নাকি বলেছে, ইজরায়েল যদি ইরানে পরমাণু বোমা ছোড়ে, তাহলে তারাও ইজরায়েলে পরমাণু বোমা ছুড়বে।

Published on: Jun 16, 2025 6:45 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই দাবি করেছেন, ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ইসলামাবাদের তরফ থেকে নাকি তেহরানকে বলা হয়েছে, ইজরায়েল যদি ইরানে কোনও পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তান পালটা ইজরায়েলে পরমাণু বোমা দিয়ে হামলা করবে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 6:45 AM

এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই দাবি করেছেন, ইজরায়েল-ইরান সংঘাতের আবহে ইসলামাবাদের তরফ থেকে নাকি তেহরানকে বলা হয়েছে, ইজরায়েল যদি ইরানে কোনও পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তান পালটা ইজরায়েলে পরমাণু বোমা দিয়ে হামলা করবে। (AP)

2/5
ভারতের কাছে পর্যদস্তু হয়ে 'নাক কেটেছে'। তবে তাতেও লজ্জা নেই বা শিক্ষা হয়নি পাকিস্তানের। এবার ইরান-ইজরায়েল যুদ্ধে নাক গলাতে গেল ইসলামাবাদ। পড়শি ইসলামিক দেশের কাছে 'ভালো সাজতে' তারা নাকি প্রতিশ্রুতি দিয়েছে, ইরানে ইজরায়েল পরমাণু হামলা চালালে পাকিস্তানও ইজরায়েলে নিউক্লিয়ার মিসাইল ছুড়বে।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 6:45 AM

ভারতের কাছে পর্যদস্তু হয়ে 'নাক কেটেছে'। তবে তাতেও লজ্জা নেই বা শিক্ষা হয়নি পাকিস্তানের। এবার ইরান-ইজরায়েল যুদ্ধে নাক গলাতে গেল ইসলামাবাদ। পড়শি ইসলামিক দেশের কাছে 'ভালো সাজতে' তারা নাকি প্রতিশ্রুতি দিয়েছে, ইরানে ইজরায়েল পরমাণু হামলা চালালে পাকিস্তানও ইজরায়েলে নিউক্লিয়ার মিসাইল ছুড়বে। (AFP)

3/5
ভারত-পাকিস্তান সংঘাত নাকি পরমাণু যুদ্ধে পরিণত হতে পারত। মে মাস থেকে এই একই 'রেকর্ড' বাজিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এবার ইরান-ইজরায়েল যুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে বসে আছে পাকিস্তান। অন্তত এমনই দাবি করলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 6:45 AM

ভারত-পাকিস্তান সংঘাত নাকি পরমাণু যুদ্ধে পরিণত হতে পারত। মে মাস থেকে এই একই 'রেকর্ড' বাজিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এবার ইরান-ইজরায়েল যুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে বসে আছে পাকিস্তান। অন্তত এমনই দাবি করলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই। (REUTERS)

4/5
এর আগে ভারতকেও পরমাণু বোমার জুজু দেখিয়েছিল পাকিস্তান। তবে দিল্লি তাতে মাথা নত করেনি। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। এরপরে জঙ্গিদের হয়ে ভারতে হামলা চালাতে চেয়েছিল মুনিরের বাহিনী। তবে তারও যোগ্য জবাব দিয়েছিল ভারত। পাকিস্তানের গুরুত্বপূর্ণ ৮টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত। আর সেই সময় পাকিস্তানের 'এয়ার ডিফেন্স সিস্টেম' কার্যত 'ঘুমিয়ে' ছিল। সেই পাকিস্তান এবার ইজরায়েলকে চোখ রাঙাচ্ছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 6:45 AM

এর আগে ভারতকেও পরমাণু বোমার জুজু দেখিয়েছিল পাকিস্তান। তবে দিল্লি তাতে মাথা নত করেনি। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। এরপরে জঙ্গিদের হয়ে ভারতে হামলা চালাতে চেয়েছিল মুনিরের বাহিনী। তবে তারও যোগ্য জবাব দিয়েছিল ভারত। পাকিস্তানের গুরুত্বপূর্ণ ৮টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত। আর সেই সময় পাকিস্তানের 'এয়ার ডিফেন্স সিস্টেম' কার্যত 'ঘুমিয়ে' ছিল। সেই পাকিস্তান এবার ইজরায়েলকে চোখ রাঙাচ্ছে। (REUTERS)

5/5
এদিকে অভিযোগ উঠেছে, পাকিস্তানি সরকার একদিকে যেখানে ইরানের পাশে থাকার বার্তা দিচ্ছে, অপরদিকে আবার ইরান সীমান্তে নজরদারি চালিয়ে পড়শিদের নিয়ে তথ্য তুলে দিচ্ছে আমেরিকার হাতে। অনেক বিশ্লেষকই মনে করছেন, ইরানের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তানকে কাছে পেতেই হয়ত ভারত-পাক সংঘর্ষ থামাতে এতটা তৎপর ছিল আমেরিকা। এই আবহে পাকিস্তান দুই নৌকায় পা দিয়ে কতদূর চলতে পারে, সেদিকেই নজর থাকবে সবার।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 16, 2025 6:45 AM

এদিকে অভিযোগ উঠেছে, পাকিস্তানি সরকার একদিকে যেখানে ইরানের পাশে থাকার বার্তা দিচ্ছে, অপরদিকে আবার ইরান সীমান্তে নজরদারি চালিয়ে পড়শিদের নিয়ে তথ্য তুলে দিচ্ছে আমেরিকার হাতে। অনেক বিশ্লেষকই মনে করছেন, ইরানের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তানকে কাছে পেতেই হয়ত ভারত-পাক সংঘর্ষ থামাতে এতটা তৎপর ছিল আমেরিকা। এই আবহে পাকিস্তান দুই নৌকায় পা দিয়ে কতদূর চলতে পারে, সেদিকেই নজর থাকবে সবার। (AP)

Related Photos