Panama supports India for UNSC permanent membership: USA-র মতো 'ভান' নয়, ভারতের সত্যিকারের বন্ধু হয়ে বড় বার্তা পানামার

এর আগে অপারেশন সিঁদুরের সময় এক বিবৃতি জারি করে পানামা বলেছিল, এই মর্মান্তিক ক্ষতি (পহেলগাঁও জঙ্গি হামলা) এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ভারতের সাথে একাত্মতা প্রকাশ করছি আমরা।

Published on: May 30, 2025 11:58 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
এদিকে সংঘর্ষবিরতির পরে ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে ঘোষণা করেছিলেন। এবং বারংবার দাবি করে এসেছেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাক সংঘাত থেমেছে। যদিও ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে, আমেরিকা কেন, কারও মধ্যস্থতাতেই কিছু হয়নি। পাকিস্তানের তরফ থেকে ভারতকে সংঘর্ষবিরতির আবেদন জানানো হয়েছিল। সমঝোতা হিসেবে সেই আবেদন গ্রহণ করে ভারত।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 11:58 AM

এদিকে সংঘর্ষবিরতির পরে ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে ঘোষণা করেছিলেন। এবং বারংবার দাবি করে এসেছেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত-পাক সংঘাত থেমেছে। যদিও ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে, আমেরিকা কেন, কারও মধ্যস্থতাতেই কিছু হয়নি। পাকিস্তানের তরফ থেকে ভারতকে সংঘর্ষবিরতির আবেদন জানানো হয়েছিল। সমঝোতা হিসেবে সেই আবেদন গ্রহণ করে ভারত। (AFP)

2/6
এর আগে ডোনাল্ড ট্রাম্প এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বলেছিলেন, আশা করছি খুব শীঘ্রই এটা শেষ হবে। তিনি বলেন, 'এটা লজ্জার। আমরা যখন ওভালের দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনই আমরা এটি সম্পর্কে শুনতে পাই। এইমাত্রই এটার (অপারেশন সিঁদুর) কথা শুনলাম। আমার মনে হয় অতীতের কিছুটা অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে চলেছে। তারা (ভারত-পাক) অনেক দিন ধরে লড়াই করছে। তারা বহু, বহু দশক ধরে লড়াই করে আসছে। আশা করি এটা খুব দ্রুত শেষ হবে।'   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 11:58 AM

এর আগে ডোনাল্ড ট্রাম্প এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বলেছিলেন, আশা করছি খুব শীঘ্রই এটা শেষ হবে। তিনি বলেন, 'এটা লজ্জার। আমরা যখন ওভালের দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনই আমরা এটি সম্পর্কে শুনতে পাই। এইমাত্রই এটার (অপারেশন সিঁদুর) কথা শুনলাম। আমার মনে হয় অতীতের কিছুটা অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে চলেছে। তারা (ভারত-পাক) অনেক দিন ধরে লড়াই করছে। তারা বহু, বহু দশক ধরে লড়াই করে আসছে। আশা করি এটা খুব দ্রুত শেষ হবে।' (AFP)

3/6
অপারেশন সিঁদুরের পর মার্কিন প্রেসিডেন্ট কতকটা 'নেতিবাচক প্রতিক্রিয়া' দিয়েছিলেন। পরে সংঘর্ষবিতি নিয়েও কৃতিত্ব চেয়ে নিজের মতো করে বড় বড় দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে বন্ধু বললেও আমেরিকা যে সত্যিকার অর্থে সবসময় ভারতের পাশে থাকবে না, তা কতকটা স্পষ্ট হয়ে গিয়েছে ভারত-পাক সংঘাতের আবহে। এরই মাঝে ভারত খুঁজে পেয়েছে এক সত্যিকার বন্ধুকে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 11:58 AM

অপারেশন সিঁদুরের পর মার্কিন প্রেসিডেন্ট কতকটা 'নেতিবাচক প্রতিক্রিয়া' দিয়েছিলেন। পরে সংঘর্ষবিতি নিয়েও কৃতিত্ব চেয়ে নিজের মতো করে বড় বড় দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে বন্ধু বললেও আমেরিকা যে সত্যিকার অর্থে সবসময় ভারতের পাশে থাকবে না, তা কতকটা স্পষ্ট হয়ে গিয়েছে ভারত-পাক সংঘাতের আবহে। এরই মাঝে ভারত খুঁজে পেয়েছে এক সত্যিকার বন্ধুকে। (AFP)

4/6
এর আগে ভারতের অপারেশন সিঁদুরকে পূর্ণ সমর্থন জানিয়েছিল পানামা। আর কূটনৈতিক অভিযানে শশী থারুররা পানামায় গিয়ে পৌঁছলে, সেই দেশের শীর্ষ নেতৃত্ব দাবি করেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতকে দেখতে চান তাঁরা। উল্লেখ্য, বর্তমানে পানামা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলির মধ্যে অন্যতম।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 11:58 AM

এর আগে ভারতের অপারেশন সিঁদুরকে পূর্ণ সমর্থন জানিয়েছিল পানামা। আর কূটনৈতিক অভিযানে শশী থারুররা পানামায় গিয়ে পৌঁছলে, সেই দেশের শীর্ষ নেতৃত্ব দাবি করেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে ভারতকে দেখতে চান তাঁরা। উল্লেখ্য, বর্তমানে পানামা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলির মধ্যে অন্যতম। (AFP)

5/6
উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এরপর ভারত ও পাক সেনার মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের বড় বড় বিমানঘাঁটিগুলিকে নিশানা করেছিল ভারত।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 11:58 AM

উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এরপর ভারত ও পাক সেনার মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের বড় বড় বিমানঘাঁটিগুলিকে নিশানা করেছিল ভারত। (AFP)

6/6
 এর আগে অপারেশন সিঁদুরের সময় এক বিবৃতি জারি করে পানামা বলেছিল, এই মর্মান্তিক ক্ষতি (পহেলগাঁও জঙ্গি হামলা) এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ভারতের সাথে একাত্মতা প্রকাশ করছি আমরা। আর এবার তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের দাবিকে স্পষ্ট ভাষায় সমর্থন জানাল।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 11:58 AM

এর আগে অপারেশন সিঁদুরের সময় এক বিবৃতি জারি করে পানামা বলেছিল, এই মর্মান্তিক ক্ষতি (পহেলগাঁও জঙ্গি হামলা) এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ভারতের সাথে একাত্মতা প্রকাশ করছি আমরা। আর এবার তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের দাবিকে স্পষ্ট ভাষায় সমর্থন জানাল। (AFP)

Related Photos