নাওয়া-খাওয়া কি উঠল মাথায়? মা হওয়ার পর দিন কেমন কাটছে, খোলসা পরমব্রত-পত্নী পিয়ার

পয়লা জুন প্রথমবার বাবা-মা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কেমন কাটছে নতুন মায়ের দিন, ভাগ করে নিলেন পিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।

Published on: Jun 25, 2025 7:07 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
চলতি মাসেই ছেলের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। পয়লা জুন জন্ম তাঁদের প্রথম সন্তানের। ছেলের সামান্য ঝলক সামনে আনলেও, নাম বা মুখ, কোনোটাই প্রকাশ করেননি তাঁরা। তবে মাতৃত্ব নিয়ে মাঝেমধ্যেই আজকাল ইনস্টা স্টোরিতে শেয়ার করে থাকেন পিয়া।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

চলতি মাসেই ছেলের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। পয়লা জুন জন্ম তাঁদের প্রথম সন্তানের। ছেলের সামান্য ঝলক সামনে আনলেও, নাম বা মুখ, কোনোটাই প্রকাশ করেননি তাঁরা। তবে মাতৃত্ব নিয়ে মাঝেমধ্যেই আজকাল ইনস্টা স্টোরিতে শেয়ার করে থাকেন পিয়া।

2/7
ভালোবেসেই একে-অপরের হাতটা ধরেছেন পরমব্রত আর পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে সকলকে চমকে দিয়েই করেন আইনি বিয়ে। কোনোরকম জাঁকজমক ছাড়াই টলিউডের প্রথম সারির হিরো-পরিচালক-প্রযোজক শুরু করেন নতুন জীবন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

ভালোবেসেই একে-অপরের হাতটা ধরেছেন পরমব্রত আর পিয়া। ২০২৩ সালের নভেম্বর মাসে সকলকে চমকে দিয়েই করেন আইনি বিয়ে। কোনোরকম জাঁকজমক ছাড়াই টলিউডের প্রথম সারির হিরো-পরিচালক-প্রযোজক শুরু করেন নতুন জীবন।

3/7
পরমব্রত আর পিয়া তাই যখন সন্তান আসার ঘোষণা করেন, তখন থেকেই উৎসাহে টগবগিয়ে ফুটছিলেন অভিনেতার ভক্তরা। প্রসঙ্গত, পিয়া বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন সরাসরি। একটি এনজিও-র সঙ্গে কাজ করেন তিনি। অবশ্য আজকাল পরমব্রতর সঙ্গে দু-চারটে কনসার্টও করেছেন। দেখা মেলে ফিল্মি পার্টিগুলোতেও।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

পরমব্রত আর পিয়া তাই যখন সন্তান আসার ঘোষণা করেন, তখন থেকেই উৎসাহে টগবগিয়ে ফুটছিলেন অভিনেতার ভক্তরা। প্রসঙ্গত, পিয়া বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন সরাসরি। একটি এনজিও-র সঙ্গে কাজ করেন তিনি। অবশ্য আজকাল পরমব্রতর সঙ্গে দু-চারটে কনসার্টও করেছেন। দেখা মেলে ফিল্মি পার্টিগুলোতেও।

4/7
পিয়া বেশ মজার একটি রিল শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা গেল একটি মহিলা উদভ্রান্তের মতো ছোটাছুটি করছে। আর সেই ভিডিয়োর উপরে ক্যাপশনে লেখা রয়েছে, ‘তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে শুইয়ে রেখেছ, আর কাউন্টডাউন শুরু…’! এরপর একে একে স্ক্রিনে ফুটে উঠছে, নানান কাজ। লেখা ‘বিশ্রাম’, ‘স্নান’, ‘বোতল ধোওয়া’, ‘ম্যাসেজের জবাব দেওয়া’, ‘খাওয়া’, ‘বিশ্রাম’-এর মতো নানা আবশ্যিক ও বহুল দরকারি বিষয়। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

পিয়া বেশ মজার একটি রিল শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা গেল একটি মহিলা উদভ্রান্তের মতো ছোটাছুটি করছে। আর সেই ভিডিয়োর উপরে ক্যাপশনে লেখা রয়েছে, ‘তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে শুইয়ে রেখেছ, আর কাউন্টডাউন শুরু…’! এরপর একে একে স্ক্রিনে ফুটে উঠছে, নানান কাজ। লেখা ‘বিশ্রাম’, ‘স্নান’, ‘বোতল ধোওয়া’, ‘ম্যাসেজের জবাব দেওয়া’, ‘খাওয়া’, ‘বিশ্রাম’-এর মতো নানা আবশ্যিক ও বহুল দরকারি বিষয়।

5/7
ছেলের জন্মের পর পিয়া আনন্দবাজারকে জানিয়েছেন, একরত্তির খুব খেয়াল রাখছেন বাবা পরমব্রত। ছেলের মা বললেন, ‘ছেলেকে কোলে নিয়ে গান শুনিয়ে ঘুম পাড়ায়। ন্যাপি বদলে দেয়। পরমের এই রূপটাও নতুন।’ এমনকী, অপারেশনের সময়ও পিয়াকে সঙ্গ দিয়েছিলেন অভিনেতা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

ছেলের জন্মের পর পিয়া আনন্দবাজারকে জানিয়েছেন, একরত্তির খুব খেয়াল রাখছেন বাবা পরমব্রত। ছেলের মা বললেন, ‘ছেলেকে কোলে নিয়ে গান শুনিয়ে ঘুম পাড়ায়। ন্যাপি বদলে দেয়। পরমের এই রূপটাও নতুন।’ এমনকী, অপারেশনের সময়ও পিয়াকে সঙ্গ দিয়েছিলেন অভিনেতা।

6/7
বেশ অল্প বয়সেই মা-বাবাকে হারিয়েছেন পরমব্রত। পিয়া-পরমব্রত ছাড়াও একরত্তি পুচকের খেয়াল রাখছেন, পিয়ার মা। তিনিও কাছাকাছিই থাকেন। নাতিকে যত্ন নিচ্ছেন তিনিও।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

বেশ অল্প বয়সেই মা-বাবাকে হারিয়েছেন পরমব্রত। পিয়া-পরমব্রত ছাড়াও একরত্তি পুচকের খেয়াল রাখছেন, পিয়ার মা। তিনিও কাছাকাছিই থাকেন। নাতিকে যত্ন নিচ্ছেন তিনিও।

7/7
আপাতত ছেলেকে ‘জুনিয়র’ বলে ডাকছেন পরমব্রত। পিয়া নাকি ছেলের জন্য কোনো নামই রাখেননি। যখন যা মনে আসছে, তাই ডাকছেন আদর করে ছেলেকে। আর জুনিয়রও নাকি তাতে বেশ সাড়া দিচ্ছে!  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:07 PM

আপাতত ছেলেকে ‘জুনিয়র’ বলে ডাকছেন পরমব্রত। পিয়া নাকি ছেলের জন্য কোনো নামই রাখেননি। যখন যা মনে আসছে, তাই ডাকছেন আদর করে ছেলেকে। আর জুনিয়রও নাকি তাতে বেশ সাড়া দিচ্ছে!

Related Photos