মুল্লানপুর কা সিকান্দার! ঝোড়ো হাফ সেঞ্চুরিতে RCB-কে IPL ফাইনালে তুললেন ফিল সল্ট! ঢুকলেন ১০০০ রানের ক্লাবে

আইপিএল ২০২৫-র কোয়ালিফায়ারে জ্বলে উঠলেন ফিল সল্ট, দলকে তুললেন ফাইনালে!

Published on: May 29, 2025 11:00 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে তুললেন ফিল সল্ট। আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে সল্ট এদিন করলেন ২৭ বলে ৫৬ রান। সেই সুবাদেই তাঁর দল ম্যাচ জিতল ৮ উইকেটে, তাও আবার ১০ ওভার বাকি থাকতেই। ছবি- এএফপি (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 11:00 PM

পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে তুললেন ফিল সল্ট। আইপিএলের কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচে সল্ট এদিন করলেন ২৭ বলে ৫৬ রান। সেই সুবাদেই তাঁর দল ম্যাচ জিতল ৮ উইকেটে, তাও আবার ১০ ওভার বাকি থাকতেই। ছবি- এএফপি (AFP)

2/5
পরিসংখ্যান বলছে আইপিএলের দ্রুততম ১০০০ রানের ক্লাবে ঢোকা ক্রিকেটারদের মধ্য়েও ফিল সল্ট রয়েছেন ওপরের দিকেই। আন্দ্রে রাসেল মাত্র ৫৪৫ বল খেলেই আইপিএলে ১০০০ রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড ১০০০ রানের গণ্ডি টপকে ছিলেন ৫৭৫ বলে। মাত্র ১ বল বেশি খেলে আইপিএলে ১০০০ রানের ক্লাবে প্রবেশ করলেন ফিল সল্ট। ছবি- এপি (AP)expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 11:00 PM

পরিসংখ্যান বলছে আইপিএলের দ্রুততম ১০০০ রানের ক্লাবে ঢোকা ক্রিকেটারদের মধ্য়েও ফিল সল্ট রয়েছেন ওপরের দিকেই। আন্দ্রে রাসেল মাত্র ৫৪৫ বল খেলেই আইপিএলে ১০০০ রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। অস্ট্রেলিয়ান ট্র্যাভিস হেড ১০০০ রানের গণ্ডি টপকে ছিলেন ৫৭৫ বলে। মাত্র ১ বল বেশি খেলে আইপিএলে ১০০০ রানের ক্লাবে প্রবেশ করলেন ফিল সল্ট। ছবি- এপি (AP)

3/5
পরিসংখ্যান বলছে এবারে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট চারটি হাফ সেঞ্চুরি করেছেন। আর চারটি অর্ধশতরানই তিনি করেছেন রান চেজ করার ক্ষেত্রে। ৬টি ইনিংসে প্রথমে ব্যাট করে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি সল্ট। আর চেজ করতে নেমে  ৬ ইনিংসের চারটিতেই হাফ সেঞ্চুরি করেছেন সল্ট। এদিন ২৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনি মারলেন ছয়টি চার এবং তিনটি ছয়। ছবি- পিটিআই (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 11:00 PM

পরিসংখ্যান বলছে এবারে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট চারটি হাফ সেঞ্চুরি করেছেন। আর চারটি অর্ধশতরানই তিনি করেছেন রান চেজ করার ক্ষেত্রে। ৬টি ইনিংসে প্রথমে ব্যাট করে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি সল্ট। আর চেজ করতে নেমে ৬ ইনিংসের চারটিতেই হাফ সেঞ্চুরি করেছেন সল্ট। এদিন ২৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনি মারলেন ছয়টি চার এবং তিনটি ছয়। ছবি- পিটিআই (PTI)

4/5
বেঙ্কটেশ আইয়ারদের দলে রাখতে গিয়ে ফিল সল্টকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কতটা ভুল ছিল,সেটাই এবারের আইপিএলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই ওপেনার। এবারের আইপিএলে ১২ ইনিংসে সল্ট করলেন ৩৮৭ রান। রয়েছে চারটি হাফ  সেঞ্চুরি। এই নিয়ে পরপর দুবার ইংল্যান্ডের এই তারকার দল আইপিএল ফাইনালে উঠল। গতবার ফাইনালে খেলতে পারেননি তবে কেকেআর তাঁকে ছাড়াই আইপিএল চ্যাম্পিয়ন হয়। ছবি- পিটিআই (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 11:00 PM

বেঙ্কটেশ আইয়ারদের দলে রাখতে গিয়ে ফিল সল্টকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কতটা ভুল ছিল,সেটাই এবারের আইপিএলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই ওপেনার। এবারের আইপিএলে ১২ ইনিংসে সল্ট করলেন ৩৮৭ রান। রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। এই নিয়ে পরপর দুবার ইংল্যান্ডের এই তারকার দল আইপিএল ফাইনালে উঠল। গতবার ফাইনালে খেলতে পারেননি তবে কেকেআর তাঁকে ছাড়াই আইপিএল চ্যাম্পিয়ন হয়। ছবি- পিটিআই (PTI)

5/5
এই নিয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৯, ২০১১, ২০১৬ সালের পর ২০২৫। চতুর্থবার অন্তত আইপিএল ফাইনালে প্রথম জয়ের খোঁজ পেতে চাইবে আরসিবি। এক্ষেত্রে তাঁদের ভরসা দিচ্ছে ফিল সল্টের ভাগ্য। কারণ গতবারও তাঁর চ্যাম্পিয়ন্স লাক কাজে এসেছিল বলেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। এবারও তাঁর দল ফাইনাল খেলছে। এদিন তিনি ২৩ বলে নিজের অর্ধশতরান করেন, এটাই তাঁর আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি। প্রসঙ্গত এদিনের ম্যাচে জোস হেলেজউডও তিন উইকেট নিয়ে আরসিবির জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখেন। ছবি- পিটিআই (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 11:00 PM

এই নিয়ে চতুর্থবার আইপিএলের ফাইনালে পৌঁছল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৯, ২০১১, ২০১৬ সালের পর ২০২৫। চতুর্থবার অন্তত আইপিএল ফাইনালে প্রথম জয়ের খোঁজ পেতে চাইবে আরসিবি। এক্ষেত্রে তাঁদের ভরসা দিচ্ছে ফিল সল্টের ভাগ্য। কারণ গতবারও তাঁর চ্যাম্পিয়ন্স লাক কাজে এসেছিল বলেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। এবারও তাঁর দল ফাইনাল খেলছে। এদিন তিনি ২৩ বলে নিজের অর্ধশতরান করেন, এটাই তাঁর আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি। প্রসঙ্গত এদিনের ম্যাচে জোস হেলেজউডও তিন উইকেট নিয়ে আরসিবির জয়ের ক্ষেত্রে বড় অবদান রাখেন। ছবি- পিটিআই (PTI)

Related Photos