Modi's possible West Bengal visit: শমীকের মাথায় 'আশীর্বাদের হাত' রাখতে ২১ জুলাইয়ের আগে বাংলায় আসতে পারেন মোদী

সদ্য বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। এদিকে বিধানসভা ভোটের বাকি আর কয়েক মাস। এই আবহে শীঘ্রই দমদমে এসে জনসভায় ভাষণ দিতে পারেন মোদী। এই নিয়ে বিজেপির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

Published on: Jul 5, 2025 9:55 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
উল্লেখ্য, বাংলার রাজনৈতিক ক্যালেন্ডরে ২১ জুলাই একটি বড় স্থান করে রেখেছে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা স্তব্ধ করে দিয়ে সেদিন শহিদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সেই ২১ জুলাইয়ের তিনদিন আগে কলকাতার উপকণ্ঠে মোদী সভা করলে তা বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী বছরের নির্বাচনের আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ভোটের দামামা বাজাতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এবার ধারণা করা হচ্ছে, মমতার আগে মোদী সরাসরি বিজেপির হয়ে ভোটযুদ্ধের শঙ্খ বাজিয়ে দেবেন।   (DPR PMO)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 9:55 AM

উল্লেখ্য, বাংলার রাজনৈতিক ক্যালেন্ডরে ২১ জুলাই একটি বড় স্থান করে রেখেছে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা স্তব্ধ করে দিয়ে সেদিন শহিদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সেই ২১ জুলাইয়ের তিনদিন আগে কলকাতার উপকণ্ঠে মোদী সভা করলে তা বেশ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী বছরের নির্বাচনের আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ভোটের দামামা বাজাতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এবার ধারণা করা হচ্ছে, মমতার আগে মোদী সরাসরি বিজেপির হয়ে ভোটযুদ্ধের শঙ্খ বাজিয়ে দেবেন। (DPR PMO)

2/4
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। এই আবহে শীঘ্রই বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী। রিপোর্টে দাবি করা হল, আগামী ১৮ জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করতে পারেন মোদী। এদিকে ইতিমধ্যেই মোদীর সভার প্রস্তুতির জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি।   (DD News)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 9:55 AM

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। এই আবহে শীঘ্রই বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী। রিপোর্টে দাবি করা হল, আগামী ১৮ জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করতে পারেন মোদী। এদিকে ইতিমধ্যেই মোদীর সভার প্রস্তুতির জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। (DD News)

3/4
রাজ্যসভার সাংসদ শমীক 'আদি বিজেপি' হিসেবে পরিচিত। তবে দলবদল করে আসা নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক চিরকালই ভালোই ছিল। এই আবহে ভোটের আগে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শেষ করার জন্যে শমীককে বেছে নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরই সঙ্গে শমীক শহুরে ভোটারদের মনে বিজেপির জন্য জায়গা তৈরি করতে পারবেন বলেও আশা করা হচ্ছে। সেই শমীকের মাথার ওপরে নিজের আশীর্বাদের হাত রাখতেই যেন মোদী দমদমে সভা করতে পারেন ১৮ জুলাই।   (DPR PMO)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 9:55 AM

রাজ্যসভার সাংসদ শমীক 'আদি বিজেপি' হিসেবে পরিচিত। তবে দলবদল করে আসা নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক চিরকালই ভালোই ছিল। এই আবহে ভোটের আগে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শেষ করার জন্যে শমীককে বেছে নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এরই সঙ্গে শমীক শহুরে ভোটারদের মনে বিজেপির জন্য জায়গা তৈরি করতে পারবেন বলেও আশা করা হচ্ছে। সেই শমীকের মাথার ওপরে নিজের আশীর্বাদের হাত রাখতেই যেন মোদী দমদমে সভা করতে পারেন ১৮ জুলাই। (DPR PMO)

4/4
প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকেই বাংলায় রাজ্য সভাপতি বদল নিয়ে গুঞ্জন ছিল বিজেপির অন্দরে। কারণ সুকান্ত মজুমদারকে করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী। এই আবহে 'এক ব্যক্তি, এক পদ' নীতি অনুসরণ করা বিজেপি যে রাজ্যে সভাপতি বদল করবে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে সুকান্তই দিল্লিতে মন্ত্রিত্বের পাশাপাশি রাজ্য সামলাচ্ছিলেন। এই আবহে মনে করা হয়েছিল, ভোটের কয়েক মাস আগে হয়ত সুকান্তকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হবে না। যদিও শমীককে রাজ্য সভাপতি করে দলের অন্দরে ভারসাম্যের বার্তা দিয়েছে বিজেপি।   (PMO)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 9:55 AM

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকেই বাংলায় রাজ্য সভাপতি বদল নিয়ে গুঞ্জন ছিল বিজেপির অন্দরে। কারণ সুকান্ত মজুমদারকে করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী। এই আবহে 'এক ব্যক্তি, এক পদ' নীতি অনুসরণ করা বিজেপি যে রাজ্যে সভাপতি বদল করবে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে সুকান্তই দিল্লিতে মন্ত্রিত্বের পাশাপাশি রাজ্য সামলাচ্ছিলেন। এই আবহে মনে করা হয়েছিল, ভোটের কয়েক মাস আগে হয়ত সুকান্তকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো হবে না। যদিও শমীককে রাজ্য সভাপতি করে দলের অন্দরে ভারসাম্যের বার্তা দিয়েছে বিজেপি। (PMO)

Related Photos