WB Leader becomes Haryana Governor: মিলল লড়াইয়ের দাম, হরিয়ানার রাজ্যপাল হলেন হাওড়ার ছেলে! হাসি ফুটবে দিলীপদের

হাওড়ার অধ্যাপককে হরিয়ানার রাজ্যপাল করা হল। সোমবার দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল/লেফটেন্যান্ট গভর্নরের নাম ঘোষণা করেছে রাষ্ট্রপতি ভবন। আর হরিয়ানার নয়া রাজ্যপাল দেখে মুখে হাসি ফুটবে দিলীপ ঘোষদের।

Published on: Jul 14, 2025 3:41 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী পি অশোক গজপতিকে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হল। সেইসঙ্গে সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কাবিন্দর গুপ্তাকে। আর হরিয়ানার রাজ্যপাল হচ্ছেন অধ্যাপক অসীমকুমার ঘোষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 3:41 PM

প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী পি অশোক গজপতিকে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হল। সেইসঙ্গে সোমবার রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত করা হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কাবিন্দর গুপ্তাকে। আর হরিয়ানার রাজ্যপাল হচ্ছেন অধ্যাপক অসীমকুমার ঘোষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

2/5
হরিয়ানার রাজ্যপালের পদে বসতে চলা অসীম পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম পুরনো নেতা ছিলেন। যে সময় পশ্চিমবঙ্গে মূলত বামেদের দাপট ছিল এবং বিজেপির কার্যত কোনও প্রভাব ছিল না, সেইসময় পদ্মশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের খবর, ১৯৯১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বঙ্গ বিজেপির যে রাজ্য বুদ্ধিজীবী সেল ছিল, তার সদস্যও ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। (ফাইল ছবি, সৌজন্যে এক্স এবং এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 3:41 PM

হরিয়ানার রাজ্যপালের পদে বসতে চলা অসীম পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম পুরনো নেতা ছিলেন। যে সময় পশ্চিমবঙ্গে মূলত বামেদের দাপট ছিল এবং বিজেপির কার্যত কোনও প্রভাব ছিল না, সেইসময় পদ্মশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। সূত্রের খবর, ১৯৯১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বঙ্গ বিজেপির যে রাজ্য বুদ্ধিজীবী সেল ছিল, তার সদস্যও ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। (ফাইল ছবি, সৌজন্যে এক্স এবং এএনআই)

3/5
১৯৯৬ সালে বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক হয়েছিলেন অসীম। দু'বছর পরেই রাজ্যের সহ-সভাপতির পদ পেয়েছিলেন। আর পরের বছরই তাঁকে রাজ্য সভাপতি করেছিল বিজেপি। ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তাঁর পরে সেই পদে বসেছিলেন তথাগত রায়। শুধু তাই নয়, ত্রিপুরাতেও কাজ করেছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 3:41 PM

১৯৯৬ সালে বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক হয়েছিলেন অসীম। দু'বছর পরেই রাজ্যের সহ-সভাপতির পদ পেয়েছিলেন। আর পরের বছরই তাঁকে রাজ্য সভাপতি করেছিল বিজেপি। ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তাঁর পরে সেই পদে বসেছিলেন তথাগত রায়। শুধু তাই নয়, ত্রিপুরাতেও কাজ করেছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

4/5
রাজনৈতিক মহলের মতে, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে হরিয়ানার রাজ্যপাল করে জোড়া বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার। প্রথমত, বিজেপি বাংলা বা বাঙালির বিরোধী নয়। যে বিষয়টি নিয়ে ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভুগতে হয়েছিল বিজেপিকে। দ্বিতীয়ত, এই সিদ্ধান্তের ফলে বিজেপির পুরনো নেতা-কর্মীদের কাছে বার্তা যাবে যে এভাবেই তাঁদের পুরস্কার দেবে পদ্মশিবির। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 3:41 PM

রাজনৈতিক মহলের মতে, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে হরিয়ানার রাজ্যপাল করে জোড়া বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার। প্রথমত, বিজেপি বাংলা বা বাঙালির বিরোধী নয়। যে বিষয়টি নিয়ে ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভুগতে হয়েছিল বিজেপিকে। দ্বিতীয়ত, এই সিদ্ধান্তের ফলে বিজেপির পুরনো নেতা-কর্মীদের কাছে বার্তা যাবে যে এভাবেই তাঁদের পুরস্কার দেবে পদ্মশিবির। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

5/5
আর সেই দুটি বিষয়ই আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালে বিজেপিকে বাংলা-বিরোধী এবং বহিরাগত তকমা লাগিয়ে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২০২৬ সালের নির্বাচনের আগে পুরনো এবং বসে যাওয়া কর্মীদের মনোবলও চাঙ্গা হয়ে যাবে। দিনকয়েক আগেই পুরনো নেতা দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো হয়েছে। এবার আরও এক পুরনো নেতাকে বড় পুরস্কার দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 14, 2025 3:41 PM

আর সেই দুটি বিষয়ই আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালে বিজেপিকে বাংলা-বিরোধী এবং বহিরাগত তকমা লাগিয়ে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২০২৬ সালের নির্বাচনের আগে পুরনো এবং বসে যাওয়া কর্মীদের মনোবলও চাঙ্গা হয়ে যাবে। দিনকয়েক আগেই পুরনো নেতা দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ানো হয়েছে। এবার আরও এক পুরনো নেতাকে বড় পুরস্কার দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Related Photos