PSU Bank Minimum Balance Rule Change: ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক! SBI,HDFC-তে কত টাকা রাখতে হয়?
অধিকাংশ ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হয়। তবে এবার এক সরকারি ব্যাঙ্ক 'মিনিমাম ব্যালেন্স'-এর নিয়ম তুলে দিল। এর মাঝে জেনে নিন এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিসের মতো ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে কত মিনিমাম ব্যালেন্স রাখতে হয়?
Published on: Jun 2, 2025 11:00 AM IST
1/4

Published on Jun 2, 2025 11:00 AM
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, তাদের বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক বা ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয় না। এদিকে অ্যাক্সিস ব্যাঙ্কে সমস্ত মেট্রো, আরবান, সেমি আরবান এবং রুরাল অ্যাকাউন্টের জন্য সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালেন্স ১০ হাজার টাকা। এইচডিএফসি ব্যাঙ্কেও এই মিনিমাম ব্যালেন্স ১০ হাজার টাকা। আইসিআইসিআই-তে শহরের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স থাকতে হয় ১০ হাজার, ছোট শহর বা গ্রামের শাখায় অ্যাকাউন্ট থাকলে তা ৫০০০ টাকা।
2/4

Published on Jun 2, 2025 11:00 AM
এর আগে, সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকলে ব্যাঙ্ক টাকা কেটে নিত। কিন্তু ১ জুন থেকে এই নিয়ম বদলেছে। এখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। কানাড়া ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশা, এই নিয়ম বদলের ফলে ব্যাঙ্কের ওপর নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
3/4

Published on Jun 2, 2025 11:00 AM
সরকারি হোক কি বেসরকারি, অধিকাংশ ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হয়। তবে এবার এক সরকারি ব্যাঙ্ক 'মিনিমাম ব্যালেন্স'-এর নিয়ম তুলে দিল। রিপোর্ট অনুযায়ী, কানাড়া ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বাধ্যতামূলক নিয়ম তুলে দিয়েছে।
4/4

Published on Jun 2, 2025 11:00 AM
E-Paper

