Puri Rath Yatra Stampede: পুরীর রথযাত্রায় মর্মান্তিক ঘটনা, জগন্নাথের মাসির বাড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩

পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে সারধবলীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

Published on: Jun 29, 2025 10:50 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
রবিবার ভোরে ওড়িশার পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে সারধবলীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। পুরীর ডিস্ট্রিক্ট কালেক্টর সিদ্ধার্থ এস সোয়াইনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভোর চারটে নাগাদ মন্দিরের কাছে কয়েকশো ভক্ত জড়ো হয়েছিলেন। সেখান থেকেই পরে হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয় এবং অনেকে পদপিষ্ট হন।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 10:50 AM

রবিবার ভোরে ওড়িশার পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে সারধবলীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। পুরীর ডিস্ট্রিক্ট কালেক্টর সিদ্ধার্থ এস সোয়াইনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভোর চারটে নাগাদ মন্দিরের কাছে কয়েকশো ভক্ত জড়ো হয়েছিলেন। সেখান থেকেই পরে হুড়োহুড়ির মতো পরিস্থিতি তৈরি হয় এবং অনেকে পদপিষ্ট হন। (PTI)

2/5
এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এই আবহে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতরা হলেন বালিপাটনার প্রতী দাস (৫২), গোদাভাঙ্গার বাসন্তী সাহু (৪২) ও ভুবনেশ্বরের প্রেমকান্ত মোহান্তি (৭৮)। ঘটনার তদন্ত চলছে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 10:50 AM

এই ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এই আবহে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতরা হলেন বালিপাটনার প্রতী দাস (৫২), গোদাভাঙ্গার বাসন্তী সাহু (৪২) ও ভুবনেশ্বরের প্রেমকান্ত মোহান্তি (৭৮)। ঘটনার তদন্ত চলছে। (PTI)

3/5
ভিআইপিদের মন্দিরে প্রবেশের জন্য নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষকে দূর থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এই আবহে স্বাধীন কুমার পন্ডা বলেন, 'লোকজন প্রবেশদ্বার থেকেই বের হতে শুরু করে, যার ফলে ভিড় বেড়ে যায়।' ট্রাফিক ব্যবস্থাপনাও একটি সমস্যার ছিল বলে অভিযোগ করে তিনি। তাঁর কথায়, অননুমোদিত পাস নিয়ে অনেক গাড়ি মন্দিরের কাছে চলে এসেছিল। পুরীর সেই বাসিন্দার আরও দাবি, এই ঘটনার জন্য দায়ী ওড়িশা প্রশাসন।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 10:50 AM

ভিআইপিদের মন্দিরে প্রবেশের জন্য নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষকে দূর থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এই আবহে স্বাধীন কুমার পন্ডা বলেন, 'লোকজন প্রবেশদ্বার থেকেই বের হতে শুরু করে, যার ফলে ভিড় বেড়ে যায়।' ট্রাফিক ব্যবস্থাপনাও একটি সমস্যার ছিল বলে অভিযোগ করে তিনি। তাঁর কথায়, অননুমোদিত পাস নিয়ে অনেক গাড়ি মন্দিরের কাছে চলে এসেছিল। পুরীর সেই বাসিন্দার আরও দাবি, এই ঘটনার জন্য দায়ী ওড়িশা প্রশাসন। (PTI)

4/5
নিহতদের একজনের স্বামীর অভিযোগ, ঘটনার সময় কোনও আধিকারিক সাড়া দেননি। সংবাদ সংস্থা এএনআইকে ওই ব্যক্তি বলেন, 'যখন এই ঘটনা ঘটে, তখন কেউ সাড়া দেয়নি, না ফায়ার অফিসার, না উদ্ধারকারী দল, না হাসপাতালের দল।' পুরীর এক বাসিন্দা স্বাধীন কুমার পন্ডাও অভিযোগ করে বলেন, ম্যানেজমেন্ট ভালো ছিল না। তিনি ভোর তিনটে পর্যন্ত মন্দিরে ছিলেন বলে জানান সংবাদ সংস্থা এএনআইকে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 10:50 AM

নিহতদের একজনের স্বামীর অভিযোগ, ঘটনার সময় কোনও আধিকারিক সাড়া দেননি। সংবাদ সংস্থা এএনআইকে ওই ব্যক্তি বলেন, 'যখন এই ঘটনা ঘটে, তখন কেউ সাড়া দেয়নি, না ফায়ার অফিসার, না উদ্ধারকারী দল, না হাসপাতালের দল।' পুরীর এক বাসিন্দা স্বাধীন কুমার পন্ডাও অভিযোগ করে বলেন, ম্যানেজমেন্ট ভালো ছিল না। তিনি ভোর তিনটে পর্যন্ত মন্দিরে ছিলেন বলে জানান সংবাদ সংস্থা এএনআইকে। (PTI)

5/5
উল্লেখ্য, শুক্রবার থেকে পুরীতে শুরু হয়েছে রথযাত্রা। বার্ষিক যাত্রা চলাকালীন ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী শুভদ্রার মূর্তি সহ তিনটি বিশাল রথ ভক্তরা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত টেনে নিয়ে যান। ১ জুলাই জগন্নাথ মন্দিরে ফেরার আগে এক সপ্তাহ গুন্ডিচা মন্দিরে থাকবেন জগন্নাথদেবরা।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 10:50 AM

উল্লেখ্য, শুক্রবার থেকে পুরীতে শুরু হয়েছে রথযাত্রা। বার্ষিক যাত্রা চলাকালীন ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী শুভদ্রার মূর্তি সহ তিনটি বিশাল রথ ভক্তরা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত টেনে নিয়ে যান। ১ জুলাই জগন্নাথ মন্দিরে ফেরার আগে এক সপ্তাহ গুন্ডিচা মন্দিরে থাকবেন জগন্নাথদেবরা। (PTI)

Related Photos