Bankura-Howrah via Masagram Train: বাঁকুড়া, মসাগ্রাম হয়ে হাওড়ার ট্রেন চালু শনিবার! বিষ্ণপুর-জয়রামবাটির সূচনা কবে?
বাঁকুড়া, মসাগ্রাম হয়ে হাওড়ার ট্রেন চালু শনিবার! মসাগ্রাম দিয়ে ট্রেন চালু করার ফলে একধাক্কায় বাঁকুড়া থেকে হাওড়ার দূরত্ব ৫০ কিলোমিটারের মতো কমে যাবে। দূরত্ব কমে যাবে পুরুলিয়া এবং হাওড়ারও। আর কবে বিষ্ণপুর-জয়রামবাটি ট্রেনের সূচনা কবে হবে?
Updated on: Sept 17, 2025 12:30 PM IST
1/5

Updated on Sept 17, 2025 12:30 PM
বিষ্ণপুরের সাংসদ দাবি করেছেন, লোকসভা নির্বাচনে জয়ের পর থেকেই সেই ট্রেন চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাঁর স্বপ্নপূরণ হচ্ছে। আর সেই ট্রেন পরিষেবা চালু হলে ইন্দাস, সোনামুখী-সহ বাঁকুড়ার বিভিন্ন প্রান্তের মানুষ উপকৃত হবেন। লাভবান হবেন মসাগ্রামের মানুষ। সেই পরিস্থিতিতে স্থানীয় মানুষকে শনিবার বিভিন্ন স্টেশনে হাজির থাকার আর্জি জানিয়েছেন সাংসদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
2/5

Updated on Sept 17, 2025 12:30 PM
আগামী শনিবার পুরুলিয়া-হাওড়া (ভায়া মসাগ্রাম) ইন্টারসিটি এক্সপ্রেসের সূচনা করা হবে বলে জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রথযাত্রার পরদিনই অর্থাৎ শনিবার (২৮ জুন) সেই ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেদিন সকাল ১১ টা ১৫ মিনিটে পুরুলিয়া থেকে ট্রেন ছাড়বে। বাঁকুড়া, মসাগ্রাম হয়ে হাওড়ায় পৌঁছাবে ইন্টারসিটি এক্সপ্রেস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
3/5

Updated on Sept 17, 2025 12:30 PM
যদিও পুরুলিয়া-হাওড়া (ভায়া মসাগ্রাম) ইন্টারসিটি এক্সপ্রেসের টাইমটেবিল এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই সম্পূর্ণ টাইমটেবিল প্রকাশ করে দেওয়া হবে ভারতীয় রেলের তরফে। তখনই জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে পুরুলিয়া-হাওড়া (ভায়া মসাগ্রাম) ইন্টারসিটি এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা চালু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5

Updated on Sept 17, 2025 12:30 PM
এমনিতে দীর্ঘদিন ধরেই মসাগ্রাম দিয়ে হাওড়া-বাঁকুড়ার ট্রেন চালু করার দাবি জানিয়ে আসছিলেন মানুষ। কারণ মসাগ্রাম দিয়ে ট্রেন চলাচল করলে হাওড়া এবং বাঁকুড়ার দূরত্ব একধাক্কায় ৫০ কিলোমিটারের মতো কমে যাবে। একইভাবে কমে যাবে আদ্রা থেকে হাওড়ার দূরত্ব। লাভবান হবেন বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়ার মানুষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/5

Updated on Sept 17, 2025 12:30 PM
E-Paper

