Trump on Putin-Xi-Kim meeting: পুতিন-শি-কিম চক্রান্ত করছে US-র বিরুদ্ধে, চটলেন ট্রাম্প, হতাশ ‘মোদীর বন্ধুর’ উপর

চিনের সামরিক প্যারেডের মধ্যেই ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বন্ধু’ তথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশাপ্রকাশ করলেন।

Published on: Sept 3, 2025 7:58 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সেই আবহে ট্রাম্প প্রশ্ন তোলেন, চিনের স্বাধীনতার জন্য আমেরিকা যে রক্ত ঝরিয়েছিল, সে বিষয়ে চিনা প্রেসিডেন্ট উল্লেখ করবেন কিনা। চিনের স্বাধীনতার জন্য অনেক আমেরিকান প্রাণ দিয়েছিলেন। চিন তাঁদের যথাযথ সম্মান প্রদান করবে কিনা, সেদিকে তাকিয়ে আছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। সেইসঙ্গে চিনাদের 'দারুণ লোক' বলে ষড়যন্ত্রের কটাক্ষ ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 7:58 AM

সেই আবহে ট্রাম্প প্রশ্ন তোলেন, চিনের স্বাধীনতার জন্য আমেরিকা যে রক্ত ঝরিয়েছিল, সে বিষয়ে চিনা প্রেসিডেন্ট উল্লেখ করবেন কিনা। চিনের স্বাধীনতার জন্য অনেক আমেরিকান প্রাণ দিয়েছিলেন। চিন তাঁদের যথাযথ সম্মান প্রদান করবে কিনা, সেদিকে তাকিয়ে আছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। সেইসঙ্গে চিনাদের 'দারুণ লোক' বলে ষড়যন্ত্রের কটাক্ষ ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। (ছবি সৌজন্যে এপি)

2/5
আজ বেজিংয়ে যে সামরিক প্যারেডের আয়োজন করা হয়েছে, সেটার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চিন। স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যে কোনও দ্বন্দ্বে আমেরিকাকে মাত দেওয়ার ক্ষমতা আছে বেজিংয়ের। যে সামরিক প্যারেডে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি। বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন। (ছবি সৌজন্যে এপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 7:58 AM

আজ বেজিংয়ে যে সামরিক প্যারেডের আয়োজন করা হয়েছে, সেটার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চিন। স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যে কোনও দ্বন্দ্বে আমেরিকাকে মাত দেওয়ার ক্ষমতা আছে বেজিংয়ের। যে সামরিক প্যারেডে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি। বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন। (ছবি সৌজন্যে এপি)

3/5
পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন ট্রাম্প। বেজিংয়ে যখন চিনের সামরিক প্যারেড শুরু হয়েছে, তখন শি'কে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, 'আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন, সেই আবহে দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ অভ্যর্থনা দেবেন।' (ছবি সৌজন্যে এপি এবং রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 7:58 AM

পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন ট্রাম্প। বেজিংয়ে যখন চিনের সামরিক প্যারেড শুরু হয়েছে, তখন শি'কে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, 'আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন, সেই আবহে দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ অভ্যর্থনা দেবেন।' (ছবি সৌজন্যে এপি এবং রয়টার্স)

4/5
সেইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া এবং চিনের সম্পর্ক নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। চিনা প্রেসিডেন্টকে 'পুরনো বন্ধু' হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, '(চিন, রাশিয়াকে নিয়ে মার্কিন-বিরোধী যে অক্ষ তৈরি হচ্ছে বলে জল্পনা ছড়িয়েছে), তা নিয়ে আমি বিন্দুমাত্র উদ্বিগ্ন নই। বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের...কয়েক যোজন এগিয়ে আমরা। ওরা জীবনেও আমাদের উপরে সামরিক বলপ্রয়োগ করবে না।' (ছবি সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 7:58 AM

সেইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া এবং চিনের সম্পর্ক নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। চিনা প্রেসিডেন্টকে 'পুরনো বন্ধু' হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, '(চিন, রাশিয়াকে নিয়ে মার্কিন-বিরোধী যে অক্ষ তৈরি হচ্ছে বলে জল্পনা ছড়িয়েছে), তা নিয়ে আমি বিন্দুমাত্র উদ্বিগ্ন নই। বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের...কয়েক যোজন এগিয়ে আমরা। ওরা জীবনেও আমাদের উপরে সামরিক বলপ্রয়োগ করবে না।' (ছবি সৌজন্যে ব্লুমবার্গ)

5/5
আর সেই মন্তব্যের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে উষ্মাপ্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউক্রেনের মৃত্যু কমাতে কয়েকটি পদক্ষেপের কথা ভাবছেন। দ্য স্কট জেনিংস রেডিয়ো শোয়ের সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে আমি অত্যন্ত হতাশ। আমি এটা বলতে পারি যে মানুষকে জীবিত থাকতে সাহায্য করার জন্য আমরা কিছু কাজ করব।' (ছবি সৌজন্যে ব্লুমবার্গ) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 3, 2025 7:58 AM

আর সেই মন্তব্যের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে উষ্মাপ্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউক্রেনের মৃত্যু কমাতে কয়েকটি পদক্ষেপের কথা ভাবছেন। দ্য স্কট জেনিংস রেডিয়ো শোয়ের সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে আমি অত্যন্ত হতাশ। আমি এটা বলতে পারি যে মানুষকে জীবিত থাকতে সাহায্য করার জন্য আমরা কিছু কাজ করব।' (ছবি সৌজন্যে ব্লুমবার্গ)

Related Photos