দেখতে দেখতে ৫৫, মাধবনের জন্মদিনে দেখুন তাঁর ৫ সেরা ছবির নাম
চকলেট বয় থেকে উকিল, কখনও আবার শয়তান, মাধবনের মহিলা ভক্তের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। আজ ১ জুন মাধবনের জন্মদিনে দেখুন তাঁর সেরা ৫ ছবির নাম।
Published on: Jun 1, 2025 2:05 PM IST
1/6

Published on Jun 1, 2025 2:05 PM
দেখতে দেখতে ৫৫ বছরে পদার্পণ করলেন আর মাধবন। বয়স যত বাড়ছে, অভিনেতার মহিলা ভক্তের সংখ্যা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। ১১৫ কোটি টাকার মালিক হলেও এই দক্ষিণী অভিনেতা আজও মাটির ভীষণ কাছাকাছি। নিজের সন্তানকেও দিয়েছেন তেমনই শিক্ষা। আজ অভিনেতার জন্মদিনে দেখুন মাধবনের সেরা ৫ ছবির নাম।
2/6

Published on Jun 1, 2025 2:05 PM
রেহেনা হে তেরে দিল মে: সইফ আলি খান, দিয়া মির্জা এবং মাধবন অভিনীত এই ছবিটি বোধহয় কোনওদিন পুরনো হওয়ার নয়। সিনেমা ম্যাডি চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। বলা ভালো, ওই সিনেমার পর থেকেই ম্যাডি ওরফে মাধবন হয়ে উঠেছিলেন জাতীয় ক্রাশ।
3/6

Published on Jun 1, 2025 2:05 PM
থ্রি ইডিয়টস: তিন বন্ধু তথা তিনজন ছাত্রের একটি অসামান্য গল্প নিয়ে তৈরি হয়েছিল থ্রি ইডিয়টস। আমির খান এবং শরমন জোশির সঙ্গে ফারহান কুরেশির চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন। এই সিনেমায় ফারহান এমন একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ছিল যার আসল লক্ষ্য ছিল ফটোগ্রাফার হওয়া।
4/6

Published on Jun 1, 2025 2:05 PM
শয়তান: ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শয়তান ছবিতে একজন তান্ত্রিকের ভূমিকা অভিনয় করেছিলেন মাধবন। অজয় দেবগন, জয়িতা, পলক লালওয়ানি অভিনয় করেছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমায় মাধবনের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে।
5/6

Published on Jun 1, 2025 2:05 PM
রং দে বসন্তি: ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মুখ্য ভূমিকায় আমির খান অভিনয় করলেও মাধবনের অভিনয় বিশেষভাবে মুগ্ধ করেছিল মানুষকে। ছবিতে অভিনয় করেছিলেন শারমান জোশি, সিদ্ধার্থ, কুনাল কাপুর, সোহা আলি খান।
6/6

Published on Jun 1, 2025 2:05 PM
E-Paper

