Rain-Weather Forecast in South Bengal: কাল থেকে একটু স্বস্তি! গরম হলেও বৃষ্টি-ঝড় দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়, কোথায় বেশি?
মারাত্মক গরম পড়েছে দক্ষিণবঙ্গে। তারইমধ্যে আগামিকাল থেকে জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গরমের দাপট পুরোপুরি দাপট না কমলেও ঝড়-বৃষ্টি হবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? কোন কোন জেলায় তাপপ্রবাহ চলবে? তা দেখে নিন।
Published on: Jun 3, 2025 5:14 PM IST
1/5

Published on Jun 3, 2025 5:14 PM
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jun 3, 2025 5:14 PM
তারইমধ্যে বুধবার মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলির একটি বা দুটি অংশে বৃষ্টি হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jun 3, 2025 5:14 PM
আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে তাতে যে খুব গরম কমে যাবে, সেটা মোটেও নয়। বরং আপাতত বেশ গরম থাকবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5

Published on Jun 3, 2025 5:14 PM
বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় অস্বস্তিকর গরম থাকবে। ওই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি আটটি জেলায় (হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) সতর্কতা জারি করা হলেও গরম থেকে তেমন রেহাই মিলবে না। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jun 3, 2025 5:14 PM
E-Paper

