WB Rain Forecast and Monsoon Update: রবিতে বৃষ্টি বাংলার ১৬ জেলায়, কবে থেকে কমবে গরম? ঝড়ও উঠবে ১ দিন, বর্ষার কী খবর?
বৃষ্টির কারণে যে সুখ এসেছিল, সেটা উধাও হয়ে গিয়েছে পশ্চিমবঙ্ থেকে। এখন গরম বাড়বে। খুব বেশি কিছু বৃষ্টি হবে না। তবে নয়া সপ্তাহে কয়েকদিন পর থেকে গরম কিছুটা কমবে। তারইমধ্যে ঝড়ও হবে একদিন। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? বর্ষা দক্ষিণবঙ্গে আসবে? তা দেখে নিন।
Published on: Jun 8, 2025 1:00 AM IST
1/5

Published on Jun 8, 2025 1:00 AM
রবিবার দক্ষিণবঙ্গের ১০টি জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি পাঁচটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়া) আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jun 8, 2025 1:00 AM
রবিবার উত্তরবঙ্গের ছ'টি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jun 8, 2025 1:00 AM
বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার আবার ছ'টি জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাছাড়া কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5

Published on Jun 8, 2025 1:00 AM
সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/5

Published on Jun 8, 2025 1:00 AM
E-Paper

