WB Cyclonic Circulation Rain Forecast: ভারী বৃষ্টির সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! ভিজবে বাংলার জেলার পরে জেলা, কতদিন?
মারাত্মক গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে ঝড়-বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। আবার কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামিকালও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি হবে? তা দেখে নিন।
Published on: Jun 4, 2025 5:17 PM IST
1/5

Published on Jun 4, 2025 5:17 PM
মঙ্গলবার পূর্ব বিহারের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা আপাতত উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। সেই পরিস্থিতিতে আজ এবং আগামিকাল পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে। সেইসঙ্গে জেলায়-জেলায় ঝোড়ো হাওয়া বইবে। এমনিতে মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়েছে। (ছবি সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 4, 2025 5:17 PM
আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/5

Published on Jun 4, 2025 5:17 PM
বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5

Published on Jun 4, 2025 5:17 PM
উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। প্রতিটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তর দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5

Published on Jun 4, 2025 5:17 PM
E-Paper

