Jadeja Test Records: 'রাজপুত' রক্তেই মরণপণ লড়াই! লর্ডসে ৭৩ বছরের রেকর্ড ছুঁলেন জাদেজা, হল আরও নজির
১৮১ বলে অপরাজিত ৬১ রান, দাঁতে-দাঁত চেপে ২০৭ মিনিটের মরণপণ লড়াই - লর্ডসে যে ইনিংসটা খেললেন রবীন্দ্র জাদেজা, সেটা হয়তো নিজের ব্যক্তিগত সেরার তালিকায় রাখবেন না। কিন্তু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বীরত্ব এবং লড়াকু ইনিংস হিসেবে চিরকালের মতো ঠাঁই পেয়ে গেল।
Published on: Jul 14, 2025 11:26 PM IST
1/5

Published on Jul 14, 2025 11:26 PM
লর্ডসের দ্বিতীয় ইনিংংসে অপরাজিত ৬১ রান করার পরে ইংল্যান্ডে টানা চারটি অর্ধশতরান করে ফেললেন জাদেজা। এজবাস্টনের প্রথম ইনিংসে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৬৯ রান। লর্ডসে প্রথম ইনিংসে ৭২ রান করেন। আর ইংল্যান্ডে টানা চারটি ইনিংসে অর্ধশতরানের নজির আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০২ সালে সেই নজির গড়েছিলেন। শীর্ষে আছেন ঋষভ পন্ত (পাঁচটি)। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5

Published on Jul 14, 2025 11:26 PM
নিজের কেরিয়ারের সবথেকে ঢিমেগতির অর্ধশতরান করলেন জাদেজা। এবারের ইংল্যান্ড-ভারত সিরিজেরও সবথেকে ঢিমেগতির অর্ধশতরান এটা। ১৫০ বলে অর্ধশতরান করেন। তারইমধ্যে টেস্টের চতুর্থ ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন জাদেজা। এতদিন চতুর্থ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৪২। গত বছর পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই রানটা করেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5

Published on Jul 14, 2025 11:26 PM
নিজে ১৮১ বলে ৬১ রান করে অপরাজিত থাকলে জাদেজা ভারতকে জেতাতে পারলেন না। ২২ রানে লর্ডস টেস্টে হেরে গেল ভারত। তারপরও জাদেজা যে লড়াই করেছেন, তাতে একগুচ্ছ নজির তৈরি করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের টানা সবথেকে বেশি অর্ধশতরান করার তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন জাদেজা। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5

Published on Jul 14, 2025 11:26 PM
শরীরে বইছে 'রাজপুত' রক্ত। সেই মানুষটা যে শেষ রক্তবিন্দু পর্যন্ত নিজেকে উজাড় করে দেবেন, তা নিয়ে কোনওদিনও বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আরও একবার সেই মরণপণ লড়াইয়ের সাক্ষী থাকল লর্ডস। ১৯৩ রান তাড়া করতে নেমে যখন স্বীকৃত ব্যাটাররা ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন, তখন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে নিয়ে ২১২ বল (প্রায় চার ঘণ্টা) লড়লেন। নিজের দেশকে জেতানোর চেষ্টা করলেন। (ছবি সৌজন্যে এক্স)
5/5

Published on Jul 14, 2025 11:26 PM
E-Paper

