Actor Birthday: নগ্ন হয়ে ঝড় তোলেন এই অভিনেতা! ‘চোখের আরাম’ চান বিদ্যা বালন, আজ জন্মদিন, খুদে বয়সের ছবি দেখে বলুন তো কে?
৪০ বছরে পা রাখলেন এই বলিউড অভিনেতকা রবিবারে। শুভেচ্ছায় ভাসাল অভিনেতার বন্ধু, সহকর্মী ও ভক্তরা। খুদে বয়সের ছবি দেখে, আপনি কি পারলেন চিনতে?
Published on: Jul 6, 2025 2:28 PM IST
1/7

Published on Jul 6, 2025 2:28 PM
রবিবার ৬ জুলাই ৪০ বছরের জন্মদিন পালন করছেন এই বলিউড অভিনেতা। কখনো তাঁর ফ্যাশন, কখনো দুর্দান্ত অভিনয়, আবার কখনো নগ্ন হয়ে ফোটোশ্যুট, আবার কখনো একাধিক প্রেম, নানা কারণে খবরে এসেছেন অভিনেতা বারবার। বুঝতে কি পারলেন কার কথা হচ্ছে? ও হ্যাঁ, সদ্য বাবাও হয়েছেন এই অভিনেতা। তাঁর বউ, বলিউডের নামি নায়িকা তাই সিদ্ধান্ত নিয়েছেন আর কাজ করবেন না দিনে ৮ ঘণ্টার বেশি। বাদবাকি সময় সদ্যোজাত মেয়ের জন্য।
2/7

Published on Jul 6, 2025 2:28 PM
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, আমরা রণবীর সিং-এর কথা বলছি। ২০২২ সাল নাগাদ এক ম্যাগাজিনের জন্য পোশাক খুলেছিলেন অভিনেতা। আর সেই ফোটোগুলিতে দেখা গিয়েছিল, কখনও হাত দিয়ে আড়াল করেছেন রণবীর গোপনাঙ্গ। কখনও তাঁর নগ্ন দেহ উপুড় হয়ে আছে কাশ্মীরি গালিচায়। আর পুরুষালি উষ্ণতার সম্মোহন শুধু রণবীরের ভক্তরা নন, বলিপাড়ার নায়িকারাও হয়েছিলেন বুঁদ।
3/7

Published on Jul 6, 2025 2:28 PM
বিদ্যা বালন তো দুষ্টুমি করে বলেই দিয়েছিলেন, ‘সমস্যা কোথায়? হামে ভি আঁখে সেঁকনে দিজিয়ে (আমাদেরও একটু চোখের আরাম করতে দিন)…’! তবে বেশ বড়সড় বিতর্ক হয়েছিল ছবিকে ঘিরে। রণবীরের নামে হয়েছিল এইআইআর-ও। যদিও সেসবে কবেই বা পাত্তা দিয়েছেন রণবীর।
4/7

Published on Jul 6, 2025 2:28 PM
ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন থেকে স্নাতক ডিগ্রি পাশ করেন রণবীর সিং। এরপর কাজ করেন বিজ্ঞাপনের জগতেও। প্রথম কাজ ব্যান্ড বাজা বরাত। আর সেটাই সুপার ডুপার হিট। এরপর একে একে লুটেরা, রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত দিয়ে সিনেমাপ্রেমীদের নয়নের মণি হয়ে ওঠেন।
5/7

Published on Jul 6, 2025 2:28 PM
রামলীলা করার সময়, রণবীর সিং প্রেমে পড়েন দীপিকা পাড়ুকোনের। ২০১৮ সালে বিয়ে করেন। আর বিয়ের ৬ বছর বাদে দুজনের ঘরে আসে ছোট্ট রাজকন্যা। মেয়ের নাম রেখেছেন দীপিকা ও রণবীর ‘দুয়া’। (Photos: X)
6/7

Published on Jul 6, 2025 2:28 PM
রণবীর সিং-কে এরপর দেখা যাবে ‘ধুরন্ধর’ সিনেমাতে। হাতে রয়েছে ডন ৩, শক্তিমানের মতো সিনেমাও। মাঝে বেশ কিছু ফ্লপের মুখোমুখি হতে হয় রণবীরকে। তবে ফের কেরিয়ারের মোড় ঘোরায় রকি অর রানি কি প্রেম কাহানি। (PTI)
7/7

Published on Jul 6, 2025 2:28 PM
E-Paper

